You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৬

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুগল্প:

আমাদের গোষ্ঠি সম্পর্কে এক ভাইজির বিয়ে হয়েছে।সম্পর্কে আমার ভাইজি অর্থাৎ দাদার মেয়ে হলেও বয়সে আমার অনেক বড়।তো গোধূলি বিয়ে তাই সন্ধ্যার সময় বর আসলো বরযাত্রীদের নিয়ে।বসার ছাতনাতলায় বরের আসনের নীচে বউয়ের কয়েকজন বান্ধবী ও বোন মিলে মাটির দইয়ের ভাড় রেখে দিলো।অবশ্য আমি তাদের দলে নেই কারন আমি বেশ ছোট।তারপর বর যেইনা বসলো কাঠের খাটিয়ার আসনে,ওমনি মরাৎ মরাৎ করে ভাঙার শব্দ হলো।বর তো এক লাফে আসন থেকে নিচে নেমে দাঁড়ালো আর বরযাত্রীর লোকেরা তো বেশ ভয় পেয়ে গেল।ওদিকে বউয়ের বান্ধবী ও বোনেরা তো হেসে গড়াগড়ি।☺️☺️তারপর সব কিছু পরিস্কার করে নতুনভাবে আসন গুছিয়ে দেওয়া হলো।এছাড়া বরের জুতা লুকানোর ঘটনা,হাতপাখা দিয়ে বাতাস করে টাকা হাতানোর গল্প তো রয়েছেই।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বেচারা বর 😂