You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৪৭| লাভ ম্যারেজ করার ক্ষতিকর দিকগুলো কি কি?

in আমার বাংলা ব্লগ2 years ago

লাভ ম্যারেজ করার ক্ষতিকর দিকগুলো কি কি?

ছেলেদের জন্য সবচেয়ে বড় যে ক্ষতির দিক সেটা হচ্ছে, বাহিরে বের হওয়ার সময় বউ বলবে অন্য কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না। কারণ আগে পার্কে গিয়ে প্রেম করার সময় তোমাকে দেখতাম সুযোগ পেলেই মেয়েদের দিকে তাকিয়ে থাকতে 😂😂। মোটকথা এসব নিয়ে বউ সারাক্ষণ প্যারা দিবে। আর মেয়েদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ছেলেরা বলবে বিয়ের আগে অনেক শপিং করে দিয়েছি এবং ভালো মানের রেস্টুরেন্টে খাইয়েছি। তাই এখন থেকে শপিং আর বাহিরে খাওয়া দাওয়া করা একেবারেই কমাতে হবে। তাছাড়া বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, পার্লারে যাওয়ার আর দরকার নেই। এসব শুনে বউ অজ্ঞানও হয়ে যেতে পারে 🤣🤣।

বিঃদ্রঃ যারা বুদ্ধিমান/বুদ্ধিমতী, তারা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করে 😂।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 72883.31
ETH 2250.24
USDT 1.00
SBD 0.49