You are viewing a single comment's thread from:

RE: কবিতায় আড্ডা :আজকে নির্মলেন্দু গুণ এর কবিতা -তোমার চোখ এত লাল কেন

in আমার বাংলা ব্লগ4 years ago

যদি ভালোবাসা কে এক মুহূর্তের জন্য
সরকার বেআইনী ঘোষণা করে দেয়,
আমি তোমাকে ভালোবেসে
অপরাধী হবো,চাইবো আজীবন কারাবাস।-ব্ল্যাকস

দাদা আমি প্রথমেই বলতে চাই আপনার লেখা লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ভালোবেসে সারাজীবন কারাবাস করার মাঝেও অনেক বেশি সার্থকতা রয়েছে দাদা। শ্রদ্ধেয় স্যার নির্মলেন্দু গুণ তার কবিতার মাঝে অসাধারন কিছু লেখা উপস্থাপন করেছেন। আসলে তিনি খুব সরল ভাষায় নিজের অব্যক্ত কথা কবিতার ভাষায় লিখে ফেলতেন। আজকে আপনি শ্রদ্ধেয় স্যার নির্মলেন্দু গুণের লেখা কবিতার থেকে খুব সুন্দর ভাবে কবিতার ভাবার্থ তুলে ধরেছেন। আসলে কবি তার বাক্যের মাঝে তীব্র ভালোবাসাকে ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর ভাবে কবিতাটির ভাবার্থ উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 68300.28
ETH 1982.76
USDT 1.00
SBD 0.50