ধৈর্যের পরীক্ষা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ধৈর্যের পরীক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের এই ধৈর্যের পরীক্ষাগুলো যদি সঠিকভাবে দিতে না পারি তাহলে কখনো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমরা জীবনে পিছনের দিকে পিছিয়ে থাকব। কেননা যে কাজগুলো অনেক বেশি কঠিন সেই কাজগুলোতে তত বেশি ধৈর্যের প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যদি কোন কিছু ধৈর্য না ধরে করতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কাজ কখনো সঠিকভাবে সম্পন্ন হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ধৈর্যশীল মানুষ তারা কিন্তু সবসময় সামনে এগিয়ে থাকে।
আসলে একটা সন্তানের মধ্যে যখন আপনি ছোটবেলা থেকে ধৈর্য নামক জিনিসটা প্রবেশ করাতে পারবেন তখন কিন্তু সেই সন্তান আস্তে আস্তে করে তার ধৈর্য বাড়িয়ে জীবনে অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ ছোটবেলা থেকে সে চেষ্টা করবে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন ধৈর্য ধরে আস্তে আস্তে চেষ্টা করা যাবে। এই পৃথিবীতে যারা ধৈর্যশীল ব্যক্তি তাদের কিন্তু সবাই অনেক কিছু পছন্দ করে এবং অন্যান্য মানুষগুলো সবসময় চেষ্টা করে যাতে করে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে এজন্য কেউ কোন ভাবে তাদের কোন ক্ষতি করতে চেষ্টা করলে তারা সর্বপ্রথম তাদেরকে আটকে দেয়।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ধৈর্য নিয়ে সবসময় কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের সুখ শান্তি কখনো ফিরিয়ে আনতে পারব না। এজন্য আমরা চেষ্টা করব যাতে করে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজানোর জন্য চেষ্টা করতে পারি।
আসলে এই পৃথিবীতে একমাত্র ধৈর্যের পরীক্ষায় তারাই জয়ী হয় যারা কিন্তু সবসময় ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করে এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে অধৈর্য ব্যক্তিরা কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তারা সবসময় অন্যান্য মানুষের অপেক্ষা পিছিয়ে থাকে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে জীবনে ধৈর্য ধরে বড় হওয়া যায় এবং কঠোর পরিশ্রম করা যায়। এভাবে যদি আমরা জীবনে বড় হতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং জীবনের বাকি সময়টা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারবো। তাইতো আমাদের সবসময় ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
