মনোযোগ দিয়ে শোনা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনোযোগ দিয়ে শোনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


seashell-6609521_1280.jpg



লিংক


আসলে যারা জ্ঞানী মানুষ তারা দেখবেন যে অনেক বেশি কম কথা বলে এবং প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীর সবকিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু একজন মানুষের পক্ষে মোটেও সম্ভব নয়। এই পৃথিবীতে আপনি যত বড়ই জ্ঞানী লোক দেখুন না কেন তারা কিন্তু সব জ্ঞান সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না এবং তারা যতোটুকু জানে তাও কিন্তু একজন সাধারণ মানুষের থেকে কয়েক গুণ বেশি জানে। কিন্তু তারা কখনো তাদের এই জ্ঞান নিয়ে কখনো অহংকার করে না এবং সব সময় অন্য মানুষ যদি কোন কিছু বলার চেষ্টা করে তাহলে তারা মনোযোগ দিয়ে সেই জিনিসটা শোনার চেষ্টা করে।


অর্থাৎ তারা অন্যের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান আরোহণের জন্য চেষ্টা করে এবং সব সময় আস্তে আস্তে করে নিজেদেরকে আরও বেশি জ্ঞানী করে তোলার জন্য চেষ্টা করেন। এই পৃথিবীতে জ্ঞানপিপাসু যারা লোক রয়েছে তারা কিন্তু কখনো খারাপ কাজ করতে পারে না এবং সব সময় চেষ্টা করে জ্ঞান দিয়ে নিজেদের জীবনকে আলোকিত করার জন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের জ্ঞান দিয়ে পৃথিবীকে সুন্দর একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু সবাই আমাদের নাম সারা জীবন মনে রাখবে এবং সবাই আমাদের কাছ থেকে অবশ্যই জ্ঞানী হওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষদের ক্ষতি করার জন্য চেষ্টা করে এবং অন্য মানুষের ক্ষতি করে তারা অনেক বেশি আনন্দ উপভোগ করে। আসলে অন্যের ক্ষতি করে কিন্তু জীবনে কখনো আনন্দ উপভোগ করা যায় না এবং পুরো জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি এবং সেই কথার মধ্য থেকে ভালো কথাগুলো গ্রহণ করবো এবং খারাপ কথা গুলো সবসময় ত্যাগ করার চেষ্টা করব। কেননা একজন মানুষের মধ্যে ভালো-মন্দ দুটোই সবসময় থাকতে পারে এবং সব সময় ভালো জিনিস গ্রহণ করা উচিত।


আসলে আমরা যদি এইভাবে মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা প্রকৃত শিক্ষিত হতে পারব এবং আমাদের এই শিক্ষাকে কাজে লাগিয়ে যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করব। আসলে এই পৃথিবীর প্রায় সকল মানুষ যদি সঠিক শিক্ষা গ্রহণ করে এবং বুদ্ধিমান হয়ে জীবনে বড় হতে পারে তাহলে হিন্দু অবশ্যই তারা জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারবে। তাইতো নিজেদের জীবনে জ্ঞানী হতে হলে সব সময় বিভিন্ন ধরনের জ্ঞানী মানুষের কথা আমাদের অনেক বেশি মনোযোগ সহকারে শুনতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।