সন্ধ্যার কীর্তন
Image Created by OpenAI
সন্ধ্যা নামলেই গ্রামের বুকে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি। দিনের কোলাহল যখন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, তখন সেই সময়েই শুরু হয়ে যায় সন্ধ্যার কীর্তন বা ধর্মীয় আসর। যেখানে ভক্তি, সুর আর মানুষের একত্রিত হওয়ার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। সন্ধ্যার কীর্তন মানেই এক পবিত্র পরিবেশ। এইগুলো মন্দিরের প্রাঙ্গণ কিংবা গ্রামের কোনো উঠোনে দেখা যেতো। হাতে খোল, করতাল, কখনও হারমোনিয়াম ইত্যাদি এইসব বাদ্যযন্ত্রের সুরে শুরু হতো ভজন ও নাম সংকীর্তন। এখনও অনেক জায়গায় বেশ জাঁকজমকপূর্ণ ভাবে এই আসর বসতে দেখা যায়।
আর ধীরে ধীরে সেই সুর ছড়িয়ে পড়ে চারদিকে।হরি বল, রাধে রাধে- এই ধ্বনি যেন পুরো পরিবেশকে পবিত্র করে তোলে। এই কীর্তনের সুরে থাকে এক বিশেষ শক্তি- যা মনকে নিমেষে শান্ত করে তোলে। সেই সাথে দুঃখ-চিন্তা দূর করে এবং ভক্তির অনুভূতিকে গভীর করে তোলে। এই আসরগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে গ্রামের সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়ে ভক্তির সাথে কীর্তন শুনে থাকে। দিনভর কাজের ক্লান্তি শেষে যখন মানুষ এই কীর্তনের মধ্যে অংশ নেয়, তখন তারা যেন এক অন্য জগতে প্রবেশ করে।
