You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলায় গরমের ছুটিতে গ্রামের বাড়িতে ছুটি কাটানো

in আমার বাংলা ব্লগ2 years ago

আপনার ছোটবেলায় গরমের ছুটিতে গ্রামে কাটানো মুহূর্তের গল্প পড়ছিলাম আর মনে হচ্ছিল যেন সেদিনকার কথা। এত তাড়াতাড়ি যুগের পরিবর্তন হয়ে গেল দাদা। ঝোপ ঝাড় যার থেকে উঠে আসা গুইসাপের কথা বললেন সেই গুইসাপ দেখে ছোটবেলা আমি খুবই ভয় পেতাম । অনেক বড় কালো জিহ্বা বের করত আর বড়দের কাছ থেকে শুনেছিলাম থুতু দিলে নাকি মানুষ মারা যায়। সেজন্য আরো বেশি ভয় পেতাম । সকাল ভোরে উঠে আম কুড়ানোর যে মজাটা বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠা কি যে সুন্দর মুহূর্ত ছিল। জীবনের স্বাধীনতা বলতে সেই সময়টাই ছিল । আবার ঝিনুকের খোসা দিয়ে আম ছুলে খাওয়া সবই যেন হারিয়ে গেছে। কত দ্রুত যুগের পরিবর্তন ঘটেছে খুবই মিস করি সেই দিনগুলো।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.067
BTC 73166.28
ETH 2252.33
USDT 1.00
SBD 0.49