You are viewing a single comment's thread from:

RE: একটি চুরির ঘটনা

in আমার বাংলা ব্লগ3 years ago

হাহাহা,দাদা আপনার চুরির গল্প শুনে ভীষণ হাসি পেয়েছিল। বড় ভাইয়ের বুদ্ধির বলেই কিন্তু আপনারা খেতে পেরেছিলেন সন্দেশ গুলো। ভাবা যায় কতগুলো সন্দেহ ছিল দুই থেকে তিন দিন ধরে আপনার দুই ভাই নীরবে সন্দেশ গুলো সাবাড় করছিলেন। তবে পরিশেষে চোর যতই চালাক হোক না কেন? কোন না কোন প্রমাণ রেখেই যায়। আপনারা খেয়েছিলেন কিন্তু খালি প্যাকেট ফেলতে ভুলে গিয়েছিলেন প্রায় দুই মাস পরে পরিষ্কার করতে গিয়ে সেই প্যাকেট পেয়েছিল। ২ কিলো সন্দেশ খেয়ে ফেলেছিলেন। এগুলো শোনার পরে বাবা-মা হাসবে এটাই স্বাভাবিক। যতটুকু বুঝি সন্তান খেলে বাবা-মা খুশি হয়। আপনার লেখা পড়ে দারুন লেগেছে দাদা সত্যি বলতে অনেক মজা পেয়েছি। কারণ আপনার লেখাগুলো পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম আর এর জন্য মজাটা বেশি পেয়েছি। আর এই ধরনের কাজ আমি যে কত করেছি তা বলে শেষ করতে পারবো না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.077
BTC 74776.16
ETH 2387.21
USDT 1.00
SBD 0.49