শেষ মুহূর্তের থ্রিলারে লৌখনোর বাজিমাত!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল কলকাতা আর লৌখনোর মধ্যে ম্যাচ ছিল। এই ম্যাচটা কলকাতার জন্য বিশেষ জরুরি ম্যাচ ছিল। কারণ আগের গুলো সব এমনভাবে হেরেছে যে, মাইনাস ২-৩ পয়েন্টে নেমে গেছে। এরপরে উঠতে গেলে অনেকটাই চাপে পড়ে যাবে। এদিকে লৌখনো ম্যাচ আগে জিতলেও মাইনাস পয়েন্টে আছে। এই বছর আসলে মোটে ৪-৫ টিমের খেলা ভালো হচ্ছে, বাকিদের খেলা যেনো ঝিমিয়ে গেছে। আর কলকাতা আগের সব ম্যাচ হেরেছে, শুধু একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছিলো। কিন্ত ওতে নেট রান রেটে কোনো প্রভাব পড়ে না। যাইহোক, গতকালের ম্যাচটা ছিল কলকাতায়।
কলকাতার বেশিরভাগ ম্যাচ কলকাতায় হবে। কিন্তু এই পিচে কিন্তু বেশ ভালোই রান করা যায়। কিন্তু কলকাতার আসলে এইবার এমনই সব প্লেয়ার যে, রান করার কেউ নেই। বোলিং এর অবস্থা তো আরো জঘন্য। টস জিতেছিল লৌখনো আর তারা কলকাতাকে আগে বোলিং করতে পাঠিয়েছিলো। কলকাতার রাহানে আর অ্যালেন ওপেন করতে এসেছিল, কিন্তু শুরুটা ভালো হলেও উইকেট ধরে রাখতে পারেনি অ্যালেন। অ্যালেন যদিও আগের ম্যাচেও রান পায়নি, বর্তমানে তেমন কোনো রান করতে পারছে না, রাহানের সাথে কোনো পার্টনারশিপ বিল্ড করতে পারছে না। এখানে একটা ভালো পার্টনারশিপ হলে কিন্তু রান ভালোই ওঠে। কিন্তু পাওয়ার প্লে ওভারেই সমস্যা তৈরী হয়ে যাচ্ছে।
এখানে যদিও রঘুবংশী ভালো ব্যাকআপ দিচ্ছে, কিন্তু একজনের যেখানে গুরুত্বপূর্ন রান করা দরকার অর্থাৎ ওপেন এর দিকে, সেখানে ঘাটতি থেকেই যাচ্ছে। এদিকে লৌখনো টিম তেমন বিশেষ কোনো ভালো বল করতে পারেনি। রাহানে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ভাল একটা ইনিংস খেলে দিয়েছিলো। সাথে রঘুবংশীও ভাল একটা ইনিংস খেলেছিল। মোটামুটি এদের দুইজনের ভালো ব্যাটিং এর কারণে রান রেট ঠিক ছিল অর্থাৎ ১০ ওভার পর্যন্ত, কিন্তু পরে কয়েকজন এমনভাবে পড়ে গেলো যে, রান রেট সাথে সাথে ৭ এর ঘরে চলে এসেছে। যদিও শেষের কয়েকটা ওভারে পাওয়েল মেরেছে, ফলে রান একদম ডুবে যাওয়ার থেকে একটা লড়াই সম্পন্ন জায়গায় গিয়েছিলো।
লৌখনো এই রান এমনিতেও তুলে ফেলতে পারবে বলে ধারণা ছিল, কারণ এই পিচে ২০০ এর উপরে না করলে জেতা সম্ভব না। তারপরেও কলকাতা বোলিং অ্যাটাক খারাপ করেনি। প্রথমে যদিও ব্যাটিং এর দিক থেকে অ্যাটাক করেছিলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি, আউট হয়ে গেছিল। তবে নারিন এর ওভার গুলোতে মার খেয়ে গেছে। ঋষভ এর আগের মতো সেই ব্যাটিং আর নেই। কেউ সেভাবে ব্যাট করতে পারেনি, তখন ভেবেছিলাম ম্যাচ হয়তো কলকাতার হাতে চলে এসেছে, কিন্তু আয়ুষ আর মুকুল নামের দুইজন ওদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। জেতা ম্যাচ পুরো হেরে গেলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





