আমাদের ছোট্ট মামনি এই পৃথিবীতে আসার জন্য,, ছোট্ট একটি আনন্দ মুহূর্ত ছিলো আজকে।

in Incredible India10 months ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তাই তো আজ আপনাদের মাঝে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।

1000063407.jpg

আসলে আজকে আমাদের এখানে আয়োজন করা হয়েছিল খাওয়া-দাওয়ার আয়োজন। যে আয়োজন ঠিক করা হয়েছে সেটা আমার বড় ভাইয়ের মেয়ে হওয়ার জন্য। আসলে এই ছোট ছোট বিষয় গুলো সবাই এক সাথে বসে পালন করতে পেরে অন্যরকম একটি অনুভূতি আসে নিজেদের কাছে।

আজ ছয় দিন আমার মায়ের বয়স সে আমাদের এই পৃথিবীর বুকে এসেছে। এবং খাওয়া-দাওয়ার আয়োজনটি অনেক আগে হওয়ার কথা ছিলো। শুধু আমি না থাকার জন্য ভাই খাওয়া-দাওয়ার আয়োজন ঠিক করতে পারে নাই। আমিও এসেছি তাই ভাই আজকে খাওয়া দাওয়ার আয়োজনটি করে ফেলেছে।

1000063389.jpg

1000063390.jpg

আমার আরেকটি ভাই ছিলো বসের দোকানে তাকে আসতে হয়েছে আমাদের এখানে। এবং সে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গিয়েছে। আমরা মোট চার ভাই এক জায়গায় থাকি দুটি আমাদের খালাতো ভাই এবং আমরা দুই ভাই। যেহেতু আজকের এই আয়োজনটি আনন্দের আয়োজন তাই সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে।

এবং আমরা মোট আট জন কাজ করি সবাই এক জায়গায় ছিলাম তাই আয়োজনটি আরো ভালো হয়েছে আজকে করতে পেরে। এবং এখানে আরো কিছু মানুষের সাথে থাকতে থাকতে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে তাদের কেও দাওয়াত দেওয়া হয়েছিল।

1000063396.jpg

1000063395.jpg

ভাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাজারে চলে যাই অন্য একটি ভাইকে নিয়ে অবশ্যই বাজার করতে অনেক দূরে যেতে হয়। সেখান থেকে ভাই সকালে বাজার করে নিয়ে আসে যে সকল প্রয়োজনীয় জিনিস লাগবে সব নিয়ে আসার জন্য।

এবং আমরা সব কয় ভাই মিলে তাকে সহযোগিতা করি রান্না করার জন্য আজকে রান্না হয়েছে বিরানী রান্না সবাই অনেক আনন্দের সাথে খাওয়া-দাওয়া করেছি। এবং গতকাল সোমবার বাংলাদেশে আমার মায়ের জন্য আকিগার দেওয়া হবে ছাগল জবাই দিয়ে তার নাম ঠিক করা হবে।

1000063394.jpg

1000063393.jpg

সবাই আমার এই ছোট্ট মামনির জন্য দোয়া রাখবেন এবং তার নাম কালকে ছাগল জবাই দিয়ে ঠিক করা হবে জুবাইয়দা ইয়াসমিন এটা প্রত্যেকটি মুসলিম ঘরের নিয়ম সাত দিন বয়স হয়ে গেলে আকিগার দিয়ে দিতে হয় তাই আমরা সেটা পালন করছি।

সে এই পৃথিবীতে আসাতে আমরা সত্যি অনেক খুশি এবং আজকের এই আয়োজনটা অনেক দিন আগে থেকে ঠিক করা ছিলো মেয়ে হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়ার আয়োজন হবে আমাদের এখানে তবে আমি না থাকার জন্য সেটা সম্ভব হয়ে ওঠে নাই।

আমিও এসেছি তাই এই আয়োজনটা একেবারে শেষ হয়েছে জানি না এখানে কতো দিন থাকবো তবে কালকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যাই হোক সবাই আমার মামনির জন্য আপনারা মন খুলে দোয়া রাখবেন সে যেনো মানুষের মতো মানুষ হয় এবং আল্লাহতালা তাকে যেনো সব সময় সুস্থতা দান করেন।

1000045708.png

1000046883.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনাদের নতুন অতিথির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। পোস্ট পড়ে বুঝতে পারলাম , আপনাদের পরিবারে নতুন অতিথি এসেছে ।আপনারা বেশ খুশি ।

একটি সন্তান হলে সৃষ্টিকর্তার সেরা উপহার যা চাইলেই সবাই পায় না আর সেই সন্তানের নামকরণ নিয়ে সবারই অনেক আশা থাকে। যার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে । আপনাদের এই সুখী পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল । নতুন পোস্ট করার অপেক্ষায় রইলাম।

 10 months ago 

আপনার ভাইয়ের কন্যা সন্তান হয়েছে যার কারণে আপনারা অনেক বেশি খুশি তাই আপনারা প্রবাসীদের নিয়ে অনেক বেশি আনন্দ করেছেন আপনাদের এখানে আনন্দ হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাবার দাবার গ্রহণ করা তার জন্য আপনি সকাল বেলা ঘুম থেকে উঠেই আপনার ভাইকে নিয়ে বাজারে চলে গেছেন খুব দূরে যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করেছেন এটা দেখে অনেক বেশি ভালো লাগবে আপনাদের এই আনন্দ সারা জীবন থাকুক ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.046
BTC 65428.09
ETH 1906.56
USDT 1.00
SBD 0.49