ব্যস্ততা।

in Incredible India10 months ago

ব্যস্ততা, বাহিরের জীবন বলতেই সব সময় ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমাদের। তবে এই ব্যস্ততার মধ্য থেকেও কিছুটা সময় বের করার চিন্তা নিয়ে থাকি প্রতিটা দিন। কিছু সময় অনেক বেশি কষ্ট হয়ে যায় সময় বের করা। আবার কিছু সময় সময় বের করতে খুব বেশি সমস্যা হয় না।

1000056131.jpg

আজ কয়েক দিন ধরে এতোটাই ব্যস্ত আছি যে মোবাইলের কাজ করার মতো অবস্থার মধ্যে থাকছি না। তবুও চেষ্টা করছি আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য। এবং আজ ১০ থেকে ১৫ দিন হয়েছে এক জায়গায় একান্ত ভাবে থাকতে পারছি না। কাজের মধ্য যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া।

এই ১০-১৫ দিন শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়েছে শুধু গাড়িতে ঘুরেফিরে দিন যাচ্ছে। এবং কাজের ও কোন নির্দিষ্ট কোন জায়গা নেই। ছিলাম অন্য জায়গায় কাজে যেখানে কাজ না থাকলে কিছু সময় বসে থাকতে পারছিলাম। যখন কাজ দিচ্ছিল তখন রাত পর্যন্ত কাজ করতে হয়েছে।

1000056126.jpg

সেখান থেকেও নিয়ে এসেছে বসের দোকানে যেখানে কাজ না থাকলেও মোবাইল বের করা যায় না। সেখানে এক দিন থেকে অন্য জায়গায় কাজে নিয়ে গেলো সকালে। সেখান থেকে সন্ধ্যার কিছু সময় আগে ভাইদের এখানে নিয়ে আসে। হয়তো বা দুই দিন পরে আবারো অন্য কোথাও নিয়ে চলে যাবে।

এবং নিজের প্রয়োজনীয় জিনিস গুলো রেখে আসা হয়েছে অন্য জায়গায়। যার জন্য আজ দুই দিন ধরে আরো বেশি সমস্যায় ভুগছি। কালকে হয়তো বা কাজ না করার সম্ভাবনা অনেকটা বেশি। এই ১৫ দিনের মধ্যে থেকে কালকের দিনটা হয়তো বা একটু আরাম করতে পারব।

1000056125.jpg

নিজের দায়িত্বে মোবাইলের কাজ গুলো নিয়েছি বলে যতই ব্যস্ত থাকি না কেনো চেষ্টা করছি আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য। কিন্তু এটাতো বাহিরের দেশ নিজের মতো কাজ করতে পারি না যার জন্য মাঝে মধ্যে একটু সমস্যা হয়ে যাচ্ছে। হয়তো বা আবার কিছু দিনের মধ্যে এই ব্যস্ততা চলে যাবে যদি অন্য কোথাও একান্ত ভাবে রেখে দেয়।

আজ কয়েক দিন ধরে খাওয়া দাওয়ার সমস্যা ঘুমানোর সমস্যা কাজের ও সমস্যা। শুধু সমস্যার মধ্য দিয়েই যেতে আছি কিন্তু আমি জানি আবারো সুন্দর ভাবে চলতে পারবো। শুধু সময়ের অপেক্ষা এবং সব চেয়ে বেশি সমস্যা আমার জন্য সামনে আমার মেডিকেল।

এই সময়টা আমার একটু বিশ্রামের প্রয়োজন ছিলো এবং গাড়িতে চলাফেরা একটু কম করার প্রয়োজন ছিলো। আমি এমনিতে গাড়িতে খুব বেশি সময় থাকতে পারি না তবে কপালে আছে বলে আজ কয়েক দিন ধরে শুধু গাড়িতেই চড়ে বেড়াচ্ছি। এবং মনের মধ্যে একটি ভয় কাজ করছে সামনে মেডিকেল কি জানি হয় ঠিক নেই।

1000056130.jpg

সৃষ্টিকর্তার কাছে দোয়া রাখছি সব কিছু যেনো ভালো ভাবে হয়ে যায়। তার জন্য হয়তো বা কিছুটা সময় ব্যয় করতে হবে কারণ এটা তো নিজের প্রয়োজন। দ্বিতীয় নাম্বার মেডিকেল চলে এসেছে সময় দেখা যাক কি হয়। আসলে এই ব্যস্ততা আমাদের জীবন থেকে কখন চলে যাবে জানি না। তবে এতো টুকু জানি যতোদিন এই বাহিরে থাকবো ততদিন থাকবে।

আমি আপনাদের মাঝে সব কিছু কম বেশি শেয়ার করি তাই ভাবলাম আজকে নিজের ব্যস্ততার কথা গুলো শেয়ার করা যাক তাই আপনাদের মাঝে শেয়ার করেছি জানি না কে কেমন ভাবে নিবেন তবে আমি অতি দ্রুত আবারো আপনাদের মাঝে সময় দিব ঠিক ভাবে এই কামনা করি সবাই ভালো থাকবেন।

1000060731.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 10 months ago 

এটা অস্বীকার করার কোন জায়গা নেই যত মানুষ প্রবাস জীবনে আছে তাদের জীবনের ব্যস্ততা অবশ্যই আছে প্রতিনিয়ত ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি করার পর বাসায় এসে আবার নিজের খাবার-দাবার রেডি করা ক্লান্ত শরীর নিয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়া আবার সেই সকালে ব্যস্ততা নিয়ে বের হয়ে যাওয়া এটাই হচ্ছে প্রবাসীদের জীবন আপনারা ভাল থাকুন এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.047
BTC 67870.94
ETH 2063.49
USDT 1.00
SBD 0.53