আজকে মেডিকেল করে আসছি তার কিছু মুহূর্ত।
আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় নাম্বার মেডিকেল শেষ করে আসলাম। তার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য অনেক ব্যস্তর মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে আজকে মেডিকেলে যেতে পেরে এই কাজটি শেষ করে এসে ভালো লাগছে।
বাহিরে আছি এখানে থাকতে হলে ভিসা থাকাটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। বেশ কিছু দিন অবৈধ ছিলাম এটার কষ্ট আমি বুঝি। সামনের মাসে ১৮ তারিখে আমার ভিসার মেয়াদ শেষ। তাই আজকে মেডিকেল শেষ করে আসলাম অফিস থেকে জানিয়ে দিয়েছিল গতকালকে আজকে মেডিকেলে যেতে হবে।
প্রথমে মেডিকেলে আমি এবং আমার বড় ভাই যেতে চেয়ে ছিলাম তবে কাজের জায়গায় বড় ভাইয়ের থাকাটা অনেক জরুরী ছিলো তাই মামুন ভাই ও আমি গিয়েছি আজকে মেডিকেলে এবং সেখান থেকে এশে আবার কাজ করেছি হাফ বেলা।
সকাল বেলা আমি ও মামুন ভাই গুছিয়ে নিয়েছিলাম বাহিরে যাওয়ার জন্য। এবং বাংলাদেশের একটি মানুষের ট্যাক্সি ঠিক করা ছিলো যে আমাদের নিয়ে যাবে। যাওয়ার কথা ছিলো আমাদের নয়টার মধ্য ক্লিনিকে তবে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে সাড়ে দশটা বেজে যায়।
সেখানে গিয়ে দেখতে পেলাম খুব বেশি মানুষ নাই ফাঁকা আছে মনে মনে ভালই লাগছিল হয়তো বা দ্রুত হয়ে যাবে। কারণ সর্ব প্রথম যখন মেডিকেল করতে গিয়ে ছিলাম তখন অনেকটা দেরি হয়েছিল মানুষ থাকার জন্য তবে আজকে মানুষ অল্প ছিলো বলে আমাদের ও দ্রুত হয়ে যায়।
সেখানে গিয়ে আমার রক্ত দিতে হয় এক্সরে করতে হয় বুক এবং যা যা করতে বলে সব শেষ করে দ্রুত বেরিয়ে পড়ি সেখান থেকে। তবে বাহিরে এসে আবার মনে পড়ে যায় একটি চোখের ডুরাপ নেওয়ার জন্য। সেখানে যাই কারণ আজ কয়েক দিন ধরে আমার ডান চোখ লাফাচ্ছে।
এখান থেকে বেশ কিছু দিন আগে চোখে সামান্য কংগ্রেটের কুচি গিয়েছিল অবশ্যই সেটা বের হয়ে যায় তবে সেটাই দেখা দিচ্ছে মনে হয় আবার যাইহোক ডুরাপ নিয়ে আমরা চলে গেলাম একটি ক্যান্টিনে সেখানে গিয়ে দুই ভাই খাওয়া দাওয়া করব এই সিদ্ধান্ত নিয়ে যায়।
বাহিরে গিয়ে খুব বেশি বাহিরের জিনিস আমি খেতে পারি না এটা আগেও বলেছি। তাই দুই ভাই তিন পিস করে রুটি অর্ডার দিয়ে ছিলাম সাথে পানি তিন পিস রুটি খাওয়া দাওয়া শেষ করে মামুন ভাই বলল একটি অচেনা খাদ্যের কথা আমার কাছে অচেনা তবে মামুন ভাইয়ের কাছে সুস্বাদু।
নামটি মালাই ভাষাতে বলার জন্য আমি এখন মনে করতে পারছি না তবে এটা আজকে প্রথম শুনেছি খেতে আমার কাছে মাঝামাঝি ভালো লেগেছে তবে মামুন ভাইয়ের কাছে অনেক ভালো লেগেছে কারণ এটা আমার কাছে প্রথম খাওয়া ছিলো।
আমরা সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাংলা দোকান খুঁজ ছিলাম কারণ আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিলো তবে জায়গাটি অপরিচিত হওয়ার জন্য দোকান খুঁজে পেলাম না তাই আর কি করার আবারো গাড়ি ঠিক করে রুমে রওনা দিতে হবে তখন কয়েকটি ছবি আকাশের এবং মার্কেটের ধারণ করি যেগুলো আপনাদের মাঝে রইল।
মেডিকেলের রিপোর্টটি ২/১ দিনের মধ্য পাওয়া যাবে আশা করি সৃষ্টিকর্তা সহায় থাকলে ভালো হবে এমনি সাধারণ যেগুলো হয়েছে সবকিছু দেখা চোখে ঠিক আছে তবে রক্ত পরীক্ষা এবং আরো যে পরীক্ষা গুলো আছে সে গুলো কি হবে বলতে পারছি না সবাই আমার জন্য দোয়া রাখবেন।
সবাই ভালো এবং সুস্থ থাকবেন সব সময় এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম কথা হবে নতুন আরেকটি কোন বিষয় নিয়ে সবাই নিজের জায়গায় সুখে থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।













Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে মেডিকেল করতে গেছেন তার কিছু মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করেছেন ওখানে আপনারা অনেক সময় বের করেছেন যেটা জানতে পেরে আসলে বেশ ভালই লেগেছে আশা করি আপনাদের মেডিকেলের ফলাফল বেশ ভালোই আসবে বাহিরের খাবার অনেকেই খেতে পারে না তার মধ্যে আপনি একজন যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্তময় দিনের খানিকটা অংশ আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।