শর্ট স্টোরি — প্রজেক্ট ইকো


প্রজেক্ট ইকো


1000152392.jpg

শহর থেকে দূরে এক পরিত্যক্ত রেডিও স্টেশন, যেখানে প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম 'ভয়েড'—এর তিন সদস্য—জিয়ান, কনক আর আফিয়া—পা রাখল ঠিক রাত তিনটায় । তাদের লক্ষণ স্টুডিওতে থাকা চার নম্বর রুম, যেখান থেকে গত বিশ বছর ধরে কেউ না থাকলেও প্রতিরাতে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অদ্ভুত শব্দ সম্প্রচারিত হয়ে যাচ্ছে । ঘরে ঢুকেই জিয়ান EMF মিটার চালু করল, কনক সেট করে রাখল থার্মাল ক্যামেরা, আর আফিয়া ব্রডকাস্ট প্যানেলের উপর রাখলো আধুনিক EVP রেকর্ডার । রুমের বাতাস অস্বাভাবিকভাবে ভারী, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে । থার্মাল ক্যামেরার স্ক্রিনে স্টুডিওর একদম মাঝ বরাবর একটা বরফ শীতল শূন্যস্থান জ্বলজ্বল করছে, যেটার তাপমাত্রা মাইনাস ১০° । আফিয়া রেকর্ডার অন করে অন্ধকারকে উদ্দেশ্য করে প্রশ্ন করল,

—এই ঘরে কি কেউ আছেন? থাকলে আমাদের সিগনাল দিন ।

কয়েক সেকেন্ড একদম নীরবতা । হঠাৎ করে রেকর্ডার এবং স্টুডিওর পুরনো রেডিও স্পিকারগুলো থেকে একসাথে খসখসে অডিও বাজতে শুরু করল । কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল এটা কোন ভূতের বা অশরীরীর গলা নয় ! জিয়ান চমকে উঠে খেয়াল করল স্পিকার থেকে তারই নিজের কন্ঠ ভেসে আসছে, যেখানে সে আতঙ্কে চিৎকার করে বলছে,

—কনক আফিয়াকে ফেলে দিস না! দরজাটা খুলিস না, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, ওটা আমরা নই!

কনক আর আফিয়া বরফের মত জমে গেল । জিয়ান তো এমন কোনো কথাই বলেনি! ঠিক সেই মুহূর্তে থার্মাল ক্যামেরার স্ক্রিনে দেখা গেল, ওই অদৃশ্য শূন্যস্থানটা আস্তে আস্তে তিন ভাগে বিভক্ত হয়ে হুবুহু জিয়ান, কনক আর আফিয়ার আঁকার ধারণ করছে এবং তাদের দিকেই এগিয়ে আসছে । স্পিকারে ভেসে আশা জিয়ানের সেই অতীত নাকি ভবিষ্যতের চিৎকারটা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে । কনক কাপাঁ হাতে দরজার হাতল ধরে পালানোর চেষ্টা করলো আর ঠিক তখনই আফিয়ার টর্চের আলো পড়লো দেয়ালের পুরনো একটা খবরের কাগজে , যার ওপর প্রচুর ধুলো রয়েছে । সেখানে শিরোনাম লেখা—"২০ বছর আগে একটি স্টুডিওর রুমে তদন্তে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয় তিন প্যারানরমাল ইনভেস্টিগেটর : জিয়ান, কনক, আফিয়া ।" আফিয়ার চোখ বড় হয়ে গেল, সে ফিসফিস করে বলল,

—তারমানে..... আমরা কি আসলেই আজ রাতে এখানে তদন্ত করতে এসেছি, নাকি গত বিশ বছর ধরে আমরা এই চার নম্বর রুমে আটকা পড়ে আছি?

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67332.11
ETH 2060.99
USDT 1.00
SBD 0.48