ফ্ল্যাশ ফিকশন — 'ঘড়ির কাঁটা ও খুনি'
'ঘড়ির কাঁটা ও খুনি'
রাত তখন দুইটা বাজে ।
ছাদে মাদুর বিছিয়ে বসে আছে দুই বন্ধু, আবিদ আর রনি । চারপাশে গুমোট একটা নীরবতা । হঠাৎ আবিদ চায়ের কাপটা নামিয়ে নিচে রেখে দিল আর নিচু গলায় বলল,
—তুই কি কালকের নিউজটা দেখেছিস? আরে ওই যে শহরে নতুন একটা সিরিয়াল কিলার বেরিয়েছে ।
রনি দীর্ঘ শ্বাস ফেলে বলল,
—হ্যাঁ, দেখেছি । শেষের খুনটা হলো চার নম্বর খুন । লোকটা কি সত্তিকার অর্থেই মানুষ? নাকি অন্যকিছু? পুলিশের মতে লাশগুলোকে এমন ভাবে ক্ষত-বিক্ষত করেছে যেন কোন কসাইয়ের কাজ অথচ স্পটে একটা ফোঁটা রক্ত বা কোনো প্রমাণ ফেলে যায়নি ।
আবিদ সামনের দিকে ঝুঁকে বলল,
—আমার মনে হয় এটা কোন সাধারণ ক্রিমিনাল হতেই পারে না, সে পুরো সাইকোপ্যাথ । না হলে তুই একবার চিন্তা কর, ভিকটিমগুলোর মধ্যে কোন প্রকার কানেকশন নেই । প্রথম ভিকটিম ছিল রিটায়ার্ড টিচার, দ্বিতীয় ব্যক্তি একজন সাধারন দোকানদার আর গতকালকেরটা তো শুনলাম একজন ব্যবসায়ী । এই সাইকোপ্যাথ কিভাবে টার্গেট ফিক্স করে ?
রনির গা শিউরে উঠলো, সে বলল,
—সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা জানিস কী? খবরের কাগজে দেখলাম খুনি প্রতিবার ভিকটিমদের হাতের ঘড়ি কাঁটা রাত ঠিক ৩ টায় থামিয়ে রেখে যায় । অর্থাৎ সে একটা নির্দিষ্ট বার্তা দিতে চাচ্ছে । এটা ভাবতেই আমার গা শিউরে উঠে! তার ওপর আমাদের এই শহরের ভিতরে এমন একটা সাইকো ঘুরে বেড়াচ্ছে আর আমরা এখানে নিশ্চিন্তে বসে দুজনে মিলে আড্ডা দিচ্ছি ।
আবিদ ছাদের রেলিংয়ের পাশ থেকে অন্ধকার রাস্তার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলল,
—কে জানে, সে হয়তো এই মুহূর্তে আশেপাশে কোথাও রয়েছে । হয়তো তার পরবর্তী শিকারের উপর নিঃশব্দে নজর রাখছে ।
রনি রাগান্বিত হয়ে বলল,
—তোর ফালতু কথা এখনই বন্ধ কর! এমনিতেই চারদিকের অবস্থা খারাপ, তার উপর তুই আরো ভয় দেখাচ্ছিস । চল এখন গিয়ে শুয়ে পড়ি, আজকের মত আড্ডা এখানেই শেষ ।

Twitter
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5