Better Life with Steem||The Diary Game|| 07 July 2025||

in Incredible Indialast year

IMG_20250707_193958.jpg

একটি সুন্দর দিনের ডায়েরি গেম,৭ জুলাই ২০২৫।

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে সকালের খাবার খেতে চাইলাম। তখন আমাকে সকালের খাবার দেওয়া হলো। আমি সকালের খাবার সম্পূর্ণ করলাম।

IMG_20250707_193822.jpg

সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে ছোট মাছের তরকারি এবং বরা ভাজি। আলহামদুলিল্লাহ, আজকের সকালের খাবারটা ভালোই খেয়েছি। খাবারের পর মা একটি আম কেটে এনে আমার সামনে রাখলেন। আমি সেই আমও খেয়ে নিলাম।

IMG_20250707_193735.jpg

এরপর স্কুলে রওনা হলাম। আজকে যেহেতু সকাল ৮:৩০ থেকে প্রাইভেট ক্লাস ছিল, তাই সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত প্রাইভেট পড়ালাম। প্রাইভেট শেষ করে যেহেতু আজ পরীক্ষা ছিল, তাই ৯:৩০ এর দিকে অফিস কক্ষে গেলাম। সেখানে ৯:৪৫ পর্যন্ত বসে শিক্ষকদের সাথে কিছু গল্প-আড্ডা হলো।

৯:৪৫ টার দিকে পরীক্ষার হলে প্রবেশ করলাম। ছাত্র-ছাত্রীদের খাতা দেওয়া হলো। তারা নাম, রোল, শ্রেণি ও বিষয়ের নাম লিখল। ঠিক ১০:০০ টায় প্রশ্নপত্র দেওয়া হয় এবং তারা লেখা শুরু করে। এভাবে আজকের পরীক্ষাটি সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত চলে।

পরীক্ষা শেষে ১:০০টার পরে আবার একটি প্রাইভেট ক্লাস ছিল। সেই ক্লাসে প্রায় দেড় ঘন্টা পড়ানো হয়, কারণ আগামীকাল তাদের পরীক্ষা আছে। তাই আজকে সব পড়া শেষ করে দেওয়া হলো। প্রাইভেট শেষে সবাই বাড়ি চলে যায়, আমিও রওনা হই।

বাড়ি ফেরার পথে ভাতিজার দোকানে যাই এবং কিছু পটেটোও আরও কিছু সদাই নিয়ে বাসায় ফিরি। এই সদাইগুলো আমার স্ত্রীকে দিলে সে খুশি হয়। ভাতিজার দোকানে যে গিয়েছিলাম সেখানে গিয়েও একটি ছবি তুলেছিলাম, যা আপনাদের মাঝে শেয়ার করা হলো।

বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চাইলাম।তখন আমাকে খাবার দেওয়া হলে আমি খাবার সম্পূর্ণ করলাম।

IMG_20250707_193749.jpg

খাবারের পরে একজন ছাত্রের দেওয়া দুইটি পেয়ারার একটি আমি খেলাম এবং অন্যটি পরিবারের সকলে মিলে খেয়ে ফেলে।খাওয়ার পরে

বিকাল ৪:০০টা পর্যন্ত বাড়িতে থাকলাম। সাড়ে চারটার দিকে মসজিদে আছরের আজান হলে অজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজ শেষে বাড়ি না গিয়ে বাইরে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলাম। সত্যি বলতে, প্রকৃতির মাঝে গেলে মন অনেকটা ফ্রেশ হয়ে যায়। আমি মনে করি আমাদের সবারই মাঝে মাঝে প্রকৃতির মাঝে সময় কাটানো উচিত।ঘুরাঘুরি শেষ করে

সন্ধ্যায় মাগরিবের আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজ শেষে বাড়ি ফিরে দেখি, আমার এক ছাত্রের বাংলা বিষয়ে পরীক্ষার কিছু প্রশ্ন রয়েছে।

IMG_20250707_194039.jpg

সে আমাকে বলেছিল স্যার কী কী পড়তে বলেছেন। আমি সেই প্রশ্নগুলো মোবাইলে ছবি তুলে রেখেছিলাম। সেগুলো দেখে ইন্টারনেট থেকে উত্তর বের করে রাখলাম, যাতে আগামীকাল ছাত্রদের লিখে দিতে পারি।

IMG_20250707_194150.jpg

কারণ পরীক্ষার আগের দিন তারা তা পড়ে প্রস্তুতি নিতে পারে। প্রশ্ন বের করে রাতের খাবারের সময় হলে পরিবারের সবাই মিলে রাতের খাবার খেলাম।এরপর মোবাইলে বেশি সময় না দিয়ে আজকে খুব তারাতাড়ি ঘুমিয়ে পড়লাম।


এটাই ছিল আমার ঐদিনের সকল কার্যক্রম।
আশাকরি আপনাদের ভালো লেগেছে। যদি
ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...