Better Life with Steem||The Diary Game|| 09 June 2026||

in Incredible India9 days ago

IMG_20260609_175459.jpg

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে আজকে কোথাও না গিয়ে সরাসরি টিউবওয়েলের পাশে গিয়ে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে রুমে ফিরে আসি।

রুমে এসে কিছুক্ষণ পর মা আমাকে কাঁঠাল ভাঙতে ডাক দিলেন। মায়ের ডাক শুনে আমি রান্নাঘরে গিয়ে দেখি মা আমার জন্য কাঁঠালের কোয়া আলাদা করে রেখেছে। তখন আমি হাত দিয়ে সেই কাঁঠালের কোয়াগুলো খাই।

IMG_20260609_175337.jpg

কাঁঠাল খেয়ে আবার নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে সকাল ৯টা পর্যন্ত আমি, আমার বোন এবং আমার ওয়াইফ মিলে গল্প করে সময় কাটাই।

এরপর ঘড়িতে দেখি সাড়ে ৯টা বাজে। তখন সকালের নাস্তা খেতে যাই। সকালের খাবার হিসেবে ছিল গরম ভাত, গরুর মাংস, ডিম ভাজি এবং আরও একটি

IMG_20260609_175637.jpg

তরকারি। আলহামদুলিল্লাহ, আজকের সকালের খাবারটা অন্য দিনের তুলনায় অনেক ভালো ছিল। খাবার শেষ করে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিই।

প্রায় ১০টার দিকে স্কুলে চলে যাই। স্কুলে গিয়ে সবাইকে সালাম দিয়ে নিজের নির্দিষ্ট আসনে বসি। এরপর সাড়ে ১০টা পর্যন্ত অফিস কক্ষে সবাই মিলে গল্প করে সময় কাটাই।

এরপর ক্লাসের ঘন্টা বাজলে আমরা সবাই ক্লাসে গিয়ে ক্লাস নিই । এভাবে চারটি ক্লাস নিয়ে টিফিনের সময় টিফিন দেওয়া হয়। টিফিন দিলে সবাই বাড়িতে চলে যাই।

IMG_20260609_175459.jpg

বাড়িতে চলে গিয়ে দেখি বাবা বাজার থেকে লিচু এনেছে। আমি সেই লিচু হাতে নিয়ে খাই এবং কিছু ছবি তুলে রাখি, যা পরে শেয়ার করি। লিচু খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই।

এরপর দুপুরের খাবার খাই এবং অল্প সময় বিশ্রাম নিয়ে আবার দুপুর ২টার আগে স্কুলে চলে যাই।স্কুলে গিয়ে প্রতিদিনের মতো বিকেল ৪টা পর্যন্ত ক্লাস করি। এরপর স্কুল ছুটি হলে বাড়িতে ফিরে আসি।

IMG_20260609_175833.jpg

বাড়ি ফেরার পথে দাদার দোকান থেকে আমার বোন ও স্ত্রীর জন্য কিছু সদাই কিনি। সদাই কেনার সময়ও কিছু ছবি তুলে রাখি। ছবি তুলে দাদাকে টাকা দিয়ে বাড়িতে চলে আসি।

IMG_20260609_175923.jpg

বাড়িতে এসে সদাইগুলো বোনকে দিই।তখন বোন সদাইগুলো সবাইকে ভাগ করে দেয় এবং সবাই মিলে খাই। এরপর স্ত্রী জানায় বাড়িতে কাঁচা কলা আছে,

IMG_20260609_175603.jpg

সেগুলো সুন্দর করে মাখানো যায়। তখন বোনও সম্মতি দেয়। সম্মতি দিলে আমার ওয়াইফ কাঁচা কলা কেটে মরিচ ও তেঁতুল দিয়ে সুন্দরভাবে মাখায়।তখন আমরা সবাই মিলে তা খাই।খাওয়ার পর

আজকে আর বাইরে যাই না। তাই রাত ৮টা পর্যন্ত বাড়িতেই থাকি। এরপর রাত সাড়ে ৮টার দিকে সবাই মিলে রাতের খাবার খাই। খাবার শেষে কিছু সময় বিশ্রাম নিই এবং মোবাইলে সময় কাটাই।সময় কাটিয়ে

রাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। এভাবেই আমার আজকের পুরো দিনের কার্যক্রম শেষ হয়।আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।