Better Life with Steem||The Diary Game|| 21July 2025||
একটি ব্যস্তময় দিন অতিবাহিত করলাম। ২১ জুলাই ২০২৫।
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখতে পেলাম সাতটা বাজে। তখন কলে পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে সকালের খাবার খেতে চাইলাম। তখন আমাকে সকালের খাবার দেওয়া হলে আমি সকালের খাবার সম্পন্ন করলাম।
সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে মুরগির মাংসের তরকারি। আলহামদুলিল্লাহ,আজকের খাবারটা অনেক ভালো ছিল। যাইহোক, সকালের খাবার শেষ করতেই কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে নয়ন নামে এক ছেলে আসে।
কারণ, নয়নের একটি মোরগ ছিল। সে মোরগটা জবাই করবে বলে আমার কাছে আসলো। তখন আমি বললাম, "ঠিক আছে, আমি অজু করে আসি।"
যাইহোক, অজু করে এসে তার হাতে দেখতে পেলাম একটি বড় মোরগ, যা সে হাতের উপরে ধরে রেখেছে। তখন আমি একটা ছবি তুলে রেখেছিলাম, যা আপনাদের মাঝে শেয়ার করে দেখানো হলো। এরপর কলেপারে গিয়ে সেই মোরগটাকে আল্লাহর ওয়াস্তে জবাই করলাম। মোরগটা জবাই করে দিলে সে মোরগটি নিয়ে চলে গেল।
এরপর আমি প্রস্তুত হতে লাগলাম, কারণ আটটায় আমার প্রাইভেট রয়েছে। তাই পোশাক পরে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলে আটটার আগেই পৌঁছলাম। স্কুলে পৌঁছে সকাল ৮টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত দুটি ব্যাচ প্রাইভেট পড়াই।
প্রাইভেট পড়ানো শেষে কিছুক্ষণ পর অফিসে গেলাম। অফিসে গিয়ে সাড়ে দশটা পর্যন্ত বসে থাকি। এরপর সাড়ে দশটায় ক্লাসের ঘণ্টা বাজলে ক্লাসে চলে যাই। আজকেও দুপুর ১টা পর্যন্ত চারটি ক্লাস হলো।
দুপুরের পর স্কুলে টিফিন দেওয়া হয়। টিফিন দেওয়া হলে সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। আমিও বাড়ি চলে এলাম। বাড়ি ফেরার সময় ভাতিজার দোকান থেকে ২০ টাকার মদন এবং কয়েকটি সেন্টার ফুট কিনে আনলাম।
বাড়িতে এসে এগুলো আমার ওয়াইফকে দিলাম। তখন সে খুশি হয়ে এগুলো রেখে দিল। এরপর আমি কলে পাড়ে গিয়ে নিজেকে ফ্রেশ করলাম। ফিরে এসে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
দুইটা বাজতে পাঁচ মিনিট বাকি থাকতেই আবার স্কুলে রওনা দিলাম। এরপর আবার দুইটা দশে ক্লাসের ঘণ্টা বাজলে ক্লাসে চলে গিয়ে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস নিলাম। বিকেল ৪টায় স্কুল ছুটি হলে সবাই যার যার মত বাড়িতে চলে গেল।
বাড়ি ফেরার সময় শিপনের দোকান থেকে ৩০ টাকা দামের একটি বরফ কিনে বাড়িতে নিয়ে এলাম। বরফটা আমার ওয়াইফকে দিলে সে অনেক খুশি হলো। কারণ বরফটা অনেক ঠান্ডা ছিল। খেয়ে সে প্রশংসা শুরু করল এবং বলল, "এমন বরফ আবার এনে দিও।"
আমরা দু’জনে মিলে বরফটা খেলাম। এরপর ঘড়িতে দেখি সন্ধ্যা ছয়টা বাজে। আজকে কোথাও বের হইনি, বাড়িতেই ছিলাম। স্কুলে যেহেতু পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার খাতা মার্ক করতে হবে।
বাড়িতে বসে খাতাগুলো দেখলাম এবং কে কত মার্ক পেয়েছে তা লিখে রাখলাম। এভাবে রাত ৮টা পর্যন্ত খাতা দেখা শেষ করলাম। এরপর পরিবারের সকলের সাথে রাতের খাবার খেয়ে ফেললাম।
রাতের খাবার শেষে কিছুক্ষণ মোবাইল ঘাঁটাঘাঁটি করলাম। রাত ১০টা বাজতেই ঘুমিয়ে পড়লাম।
শেষ কথাঃ
এটাই ছিল আমার ঐদিনের সকল কার্যক্রম। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | Realme C15 |
| Camera | 8MP camera |
| Location | Bangladesh 🇧🇩 |
| Short by | @hafizur46n |







