Better Life with Steem||The Diary Game|| 22 July 2025||
একটি সুন্দর দিনের ডায়েরি গেম।২২ জুলাই ২০২৫।
প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠলাম। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখলাম সাতটা বাজে। তাই দেরি না করে কলে পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে রুমে প্রবেশ করলাম।
রুমে প্রবেশ করার কিছুক্ষণ পরেই সকালের খাবার খেতে চাইলাম। তখন আমাকে সকালের খাবার দিলে আমি সকালের খাবার সম্পন্ন করি। সকালের খাবার ছিল গরম গরম ভাতের সাথে রুই মাছের তরকারি। আলহামদুলিল্লাহ, আজকের তরকারিটা অনেক ভালো ছিল।
যাই হোক, খাবার শেষ করে সকাল আটটার আগেই প্রাইভেট পড়াতে যেতে হবে।তাই পোশাক পরে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলাম। স্কুলে যেতে প্রায় আট মিনিট সময় লাগলো। স্কুলে পৌঁছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আটটা বাজতে পাঁচ মিনিট বাকি। ঠিক আটটা পাঁচ মিনিটে প্রাইভেট ক্লাস শুরু করলাম, যা চললো প্রায় দশটা পর্যন্ত।
এরপর আমি অফিস কক্ষে চলে গেলাম। অফিস রুমে সাড়ে দশটা পর্যন্ত সহকর্মীদের সাথে বসে গল্প করে সময় কাটালাম। ঠিক সাড়ে দশটায় ক্লাসের ঘন্টার বেল বাজলে আমরা যার যার ক্লাসে গিয়ে ক্লাস নেওয়া শুরু করি। দুপুর একটা পর্যন্ত ক্লাস নেওয়া হয়। এরপর স্কুল ছুটি দিলে সবাই যার যার মতো চলে যায় টিফিন করার জন্য। আমিও একটার দিকে বাড়িতে ফিরে আসি।
বাড়ি ফেরার সময় ভাতিজার দোকান থেকে ১০ টাকার মদন এবং ১০ টাকার মটর কালাই নিয়ে আসি।
বাড়িতে এসে সেগুলো আমার ওয়াইফকে দিই। তিনি সেগুলো রেখে দেন, আর আমি আবার ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ পর দুপুরের খাবার সম্পন্ন করি।
দুপুরের খাবার শেষে রুমে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার সময় মা আমাকে একটি আম ও একটি পেয়ারা দিয়ে যান।
তখন আমি ও আমার ওয়াইফ দুজনে মিলে সেই পেয়ারা ও আম খাই। খাওয়ার পর যখন ২টা বাজে, তখন আবার স্কুলে ফিরে যাই।
স্কুলে গিয়ে ৪টা পর্যন্ত ক্লাস নিই। ৪টার পর স্কুল ছুটি হলে সবাই বাড়ি ফিরে আসে। আমিও বাড়ি চলে আসি এবং আজকে বাড়িতেই ছিলাম। বাইরে কোনো কাজ ছিল না, তাই বাড়িতে থেকেই স্কুলের পরীক্ষার খাতা দেখতে শুরু করি।
ছাত্রছাত্রীরা যে পরীক্ষা দিয়েছিল, সেই খাতাগুলো মার্ক করা শুরু করি। প্রায় দুই ঘণ্টা ধরে খাতা দেখতে হয়, কারণ খাতার সংখ্যা অনেক। প্রতিদিনই এইভাবে খাতা দেখা লাগে।
রাত সাড়ে আটটায় রাতের খাবার খেতে বলা হলে পরিবারের সকলের সাথে রাতের খাবার খেয়ে নিই। তারপর কিছু সময় মোবাইলে সময় দিই। রাত সাড়ে দশটা বাজলে নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ি।
এটাই ছিল আমার ঐদিনের সকল কার্যক্রম। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
| Device | Name |
|---|---|
| Android | Realme C15 |
| Camera | 8MP camera |
| Location | Bangladesh 🇧🇩 |
| Short by | @hafizur46n |







The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
Many many thanks for your support❤️❤️❤️❤️
প্রত্যেক দিনের মতো আজকে আপনি সকাল বেলায় ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে টিউশনি পড়াতে গিয়েছিলেন। টিউশনি পড়ানোর পর চলে গিয়েছেন স্কুলে। আপনার বাড়ির কাছে স্কুল হওয়ায় একটা ভীষণ সুবিধে আছে টিফিনের সময় বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে যেতে পারেন। স্কুলের পরীক্ষা হয়ে যাওয়ার পর খাতা দেখার ভীষণ চাপ থাকে। আমার শাশুড়ি মা স্কুলে চাকরি করতে স্টুডেন্টদের খাতা দেখা জন্য খাতা যখন বাড়িতে নিয়ে আসেন আমিও মাঝে মাঝে খাতা দেখে দিতাম। আপনার সারাদিন কি খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছেন। সারাদিনের ব্যস্ততা শেয়ার করে নেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে এত সুন্দর করে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য।। ভালো থাকবেন