Better Life with Steem||The Diary Game|| 24 July 2025||

in Incredible India11 months ago

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে উঠে কলে পাড়ে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে কিছু সময় পর রুমে এসে সকালের খাবার খেতে চাইলাম। তখন আমাকে সকালের খাবার দিলে আমি সকালের খাবার সম্পন্ন করি।আজকের সকালের খাবার বিভিন্ন আইটেম ছিল। যেমন

IMG_20250724_222605.jpg

আজকের সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে শাক ভাজি, সালাদ, আলু ভাজি ও ভর্তা। যাই হোক, সকালের খাবারটা ভালোই ছিল।তাই আজকের সকালের খাবার টা তৃপ্তি সহকারে খাই।যাইহোক,

সকালের খাবার শেষ করে সকাল ৮টার আগে স্কুলে চলে যাই। স্কুলে চলে গিয়ে সকাল ৮টা ১০ মিনিটে প্রাইভেট শুরু হয় এবং ১০টা ১০ মিনিটে প্রাইভেট শেষ হয়।এরপর আমি অফিস রুমে চলে যাই।

অফিস রুমে চলে গিয়ে কিছু সময় সহকর্মী দের সাথে কথা বার্তা বলি।কথা বলার এক পর্যায়ে ঘড়িতে যখন সাড়ে ১০টা বাজলো তখন দফতর ক্লাসের ঘন্টার বেল দিলে ক্লাসে যাই এবং দুপুর ১টা পর্যন্ত ক্লাস নিই।

IMG_20250724_222935.jpg

টিফিনের সময় হলে আমি বাড়ি চলে যাই। যাওয়ার পথে ভাতিজার দোকান থেকে ২টা তেতুলের আচার (চাটনি) নিই। বাড়িতে গিয়ে আচার দুটি আমার ওয়াইফকে দিই। ওয়াইফ খুব খুশি হয়।

IMG_20250724_222635.jpg

এরপর আমি আবার কলে পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসি। রুমে এসে দুপুরের খাবার চাইলে প্রথমে কাঠালের কোয়া দেয়। তখন সেগুলো খেয়ে পরে ভাত দেওয়া হলে ভাত খাই। এরপর কিছু সময় বিশ্রাম নিই।

IMG_20250724_222828.jpg

দুপুর ২টার পর আবার স্কুলে যাই। স্কুলে গিয়ে ২টা থেকে ৪টা পর্যন্ত ক্লাস নিই। ক্লাস শেষ করে সরাসরি বাড়ি না গিয়ে গুলের মোড় বাজারে আনোয়ারের কসমেটিক দোকানে যাই। সেখানে গিয়ে "দুলহান" চাইলে আনোয়ার দেশি দুলহান দেয়। কিন্তু দামাদামি করে আমি দেশি দুলহান না নিয়ে ইন্ডিয়ান দুলহান নিই, ৮০ টাকা দিয়ে।

IMG_20250724_222901.jpg

দোকানে অনেক লোক দেখতে পেয়ে আমি একটি ছবি তুলে রাখি। এরপর দুলহান নিয়ে বাড়ির পথে রওনা দিই।

IMG_20250724_222735.jpg

পথে আমাদের বাড়ির পাশে একটি ছোট ছেলেকে খেলনার গাড়ি নিয়ে খেলতে দেখি। তখন তারও একটি ছবি তুলে রাখি। এই ছবিগুলোই আজকের দিনে একটি স্মৃতি হয়ে থাকবে।

বাড়িতে এসে ওয়াইফকে দুলহানটি দিই। সে খুব খুশি হয়। এরপর আমি আবার ফ্রেশ হয়ে রুমে এসে রাত ৮টা পর্যন্ত আর কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম।

রাত ৮টা ৪০ মিনিটে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খাই। রাতের খাবার শেষ করে কিছু সময় মোবাইলে সময় দিই। এরপর রাত সাড়ে ১০টায় ঘুমিয়ে পড়ি।


এটাই ছিল আমার ঐ দিনের সকল কার্যক্রম।
আশা করি,আপনাদের সবার ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।ভালো থাকবেন সবাই।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...