জন্মদিনের আরোও কিছু মুহুর্ত
নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। গতকাল আমি আমার বয়ফ্রেন্ডের জন্মদিন নিয়ে পোস্ট করেছিলাম , গতকাল যেখানে শেষ করেছিলাম, আজকে তারপর থেকেই শুরু করছি।
সত্যি বলতে বন্ধুরা,আমাকে শীতের দেশে কেউ যেন পাঠিয়ে দেয় ,সব সময় এটাই আমি চিন্তা ভাবনা করি। গরম আমার সহ্য হচ্ছে না আর। এই যে এখন গরম কালে বসে বসে শীতকালের একটা মুহূর্ত শেয়ার করছি। তাই খুব আফসোস হচ্ছে। দিনটাতে ফিরে যেতে ইচ্ছা করছে আর একবার। এই গরমের সাংঘাতিক তাপ আর বিদঘুটে ওয়েদার আমার অসহ্য লাগছে।
আগেই বলে রাখি ওর জন্মদিন আসার আগেই ওকে জন্মদিনের গিফট আমি দিয়ে দিয়েছি। আর সে গিফট নিয়ে অন্য একদিন লিখব । আজ আর বলছি না। যাইহোক কেক কাটিং হয়ে যাওয়ার পরে কেক ভাগ করে সবাই নিয়ে খেতে বসে গেলাম।
ততক্ষণে মেনু কার্ড দেখে অর্ডার দেয়া শুরু হয়েছে। প্রথমেই অর্ডার করা হলো ফিস ফিঙ্গার আর একটা পিজ্জা। কেক খেতে খেতে দশ পনের মিনিট পরে এই দুটো এসেও হাজির হলো। তারপর তো আমরা সবাই সার্চ করে নিয়ে সেগুলোও খেতে লেগে গেলাম।
খেতে খেতে মেইন কোর্সের দিকে যেতে হবে না হলে সেগুলো রান্না করতে টাইম লাগবে আবার আসতেও টাইম লাগবে, এই কারণেও সেগুলো অর্ডার দিয়ে দিল আস্তে আস্তে।
মেন কোর্সে অর্ডার করা হয়েছিল -
পনির কুলচা
বাসন্তী পোলাও
চিকেন কষা
চিকেন বাটার মাসালা
আম দই
বেকড রসগোল্লা
মাসালা কোক
স্যালাড
এতগুলো খাবার কি পর পর খাওয়া যায়??! সেই কেক দিয়ে শুরু হয়েছে। তারপর পিজ্জা ,ফিস ফিঙ্গার। তারপর এতগুলো খাবার। পেট তো ভরে গিয়েছিল। আমি এত বেশি খেতেই পারিনা। তবুও অল্প অল্প করে সব খেয়েছি। সেদিন বেশ তৃপ্তি করেই খেয়েছি। পুরো ট্রিট দিয়েছে আমার পার্টনার। যেখানে ও খাওয়াচ্ছে ,সেখানে মন ভরে খাওয়া যায়। আর ও জানে, আমার ডিমান্ড বেশি না। আমার ওই পোলাও আর চিকেনেই আমি সন্তুষ্ট। হাহাহা।
যাইহোক পেট পুজো তো ভালোই হলো। হবু বরের টাকাটাও ভালো খরচা হলো। সবশেষে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সাড়ে আটটা বেজে গেল ।এসেছিলাম ৬:৩০ নাগাদ। তারপর খাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই আমরা অনেক ছবি তুললাম। এমনকি রেস্টুরেন্টের বাইরে এসে অনেক ছবি তোলা হল।
তারপর আবার বাড়ির দিকে রওনা হতে হবে ,কারণ রাত হয়ে যাচ্ছে ,আর শীতের রাত। বাড়ি থেকেও ফোন আসবে একটু পরে, এ কারণেই বেশি দেরি করিনি আর। তবে সেদিন পেট পুজোটা ভালোই হয়েছে। সেদিন একচুয়ালি আমার কিছু করাই হয়নি, ওই সব করে নিয়েছে। এ বছরের জন্মদিন এভাবে কেটে গেল ,পরের বছর নতুন কোন প্ল্যান করব ভেবেছি।
যাইহোক আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।






TEAM 7
Congratulations! Your post has been upvoted from sc-09 account.