আমার জন্মদিন - ২ য় পর্ব

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। বেশ কিছুদিন আগে বলতে গেলে মাসখানেক আগে আমি জন্মদিন নিয়ে প্রথম পোস্ট করেছিলাম একটা। তারপরের পোস্টগুলো করাই হয়নি। তাই ভাবলাম আজকে সেই পোস্টটি শেয়ার করি ।২০২৫ এর ২৯শে ডিসেম্বর আমার দিনটি কেমন ভাবে কেটেছে তার কিছুটা অংশ শেয়ার করা হয়েছিল আগের পোস্টে।

1000430471.jpg

বলেছিলাম আমার পার্টনার আর আমার পাশের বাড়ির ভাই মিলে খুব সুন্দর করে আমার ঘর ডেকোরেশন করেছিল জন্মদিন উপলক্ষে। আর ওদের এত খাটাখাটনি দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। ছেলেরা মাঝেমধ্যে এই ধরনের বোকামি জাতীয় পরিশ্রম করলে মেয়েরা একটু গলেই যায় ।

যাই হোক ডেকোরেশন তো চোখের সামনেই দেখতে পেয়েছি। বরঞ্চ মাঝেমধ্যে ওদেরকে সাজেশন দিয়েছি এটা এরকম জায়গায় হলে ভালো হতো। শেষ অবধি একটা লাইট জ্বলছিল না, এই কারণে ওরা ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিল ।কারণ দড়ি দিয়ে সুতো দিয়ে বিভিন্ন কারুকার্য করে লাইটগুলো কে টাঙানোর পর যদি একটা লাইট না জ্বলে ,সেটা স্বাভাবিক বিরক্তজনক ব্যাপার। ।আমার কাছে স্টার লাইট ছিল, সেটা ওরা টাঙিয়েছিল সাথে আরো কিছু পিংক কালার এবং হালকা ওয়ার্ম কালারের লাইট ওরা টাঙিয়েছিল।

যাইহোক সবকিছু হয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখি বাড়িতে আমার সেজ পিসি, সেজ পিসির মেয়ে অর্থাৎ আমার ছোটদি আর ওর দুটো ছানা, মানে সম্পর্কে যাদের আমি মাসি হই ,সেই দুটো চলে এসেছে।

1000430481.jpg

ওদেরকে দেখে খুবই ভালো লাগলো। সবাই মিলে আমাকে বলল আগে রেডি হয়ে নিতে। আমি চলে গেলাম রেডি হতে। একটা ড্রেস ছিল যেটা আমি পুজোর আগে কিনেছিলাম পুজোর সময় পড়ব বলে। কিন্তু পুজোর সময় এত বৃষ্টি হয়েছে পড়া তো হয়নি । তারপরে ওই ড্রেসটা আলমারিতে পড়েছিল অনেকদিন। কোন রকম অকেশন পাচ্ছিলাম না পড়ার জন্য ।

1000430484.jpg

অবশেষে ভেবে নিয়েছিলাম জন্মদিন অবধি ড্রেসটা চুপচাপ আলমারির মধ্যে পড়ে থাক ।একদম জন্মদিনের দিন বার করব। ড্রেসটা খুবই সুন্দর। আমাদের কৃষ্ণনগরের নতুন মার্কেট আগমনী বাসন্তী বস্ত্রালয় থেকে কেনা। গাউন বলা যেতে পারে আবার লং ড্রেস বলা যেতে পারে ।তবে একটু আনকমন ধরনের কালার এবং ড্রেসের কোমরের দিকে একটা ফুলের মতন কাজ করা রয়েছে সেটাও খুব সুন্দর লাগে।

ড্রেসটা পড়ার পর হালকা একটু মেকআপ দিয়ে নিজেকে রেডি করলাম। আর তারপর চলে আসলাম কেক কাটিং এর জায়গায়। এক এক করে সবার সাথেই ছবি তুললাম। তারপর কেক কাটার পালা। তার আগে কিছু পোস দিয়ে সিঙ্গেল ছবিও তুলে নিয়েছিলাম। কেক কাটিং এর সময় আমার মা, বাবা ,ভাই এবং আমার পার্টনার আমার পাশে ছিল। সবার আশীর্বাদ এবং ভালোবাসা সাথে নিয়ে আবারো জীবনের আরো একটা বছর অতিক্রম করে জীবনের নতুন আর একটা বছরে পা দিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।

Sort:  
Loading...
Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team
1000040721.png
Curated By @ crismenia

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66572.52
ETH 2027.77
USDT 1.00
SBD 0.50