আলু কাবলি বানানোর রেসিপি

in Incredible India8 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবার নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলে ভালো লাগবে।

IMG20260220161821.jpg

আজকে অনেকদিন বাদে আবারো একটা রেসিপি বানানোর পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে শেয়ার করব আলু কাবলি বানানোর পদ্ধতি। নামটা শুনেই ভীষণ খেতে ইচ্ছে করে। ছোটবেলায় আমরা দোকান থেকেই আলু কাবলি কিনে খেতাম ।এ ছাড়া মাঝে মাঝেই বাড়িতে ছোট মামা খুব সুন্দর করে আলু কাবলি বানাত। এইসব দিনগুলোর কথা মনে পড়লে সত্যি ভীষণ ভালো লাগে। তবে সেই খাবারের স্বাদ এখন আর পায় না।তবে অনেকদিন সেভাবে আলু কাবলি খাওয়া হয়নি। আমিও কোনদিন বাড়িতে বানানোর চেষ্টাও করিনি। আসলে একসঙ্গে অনেকে থাকলে এটা ওটা বানিয়ে খেতে ভীষণ ইচ্ছে করে ।মাঝে মাঝেই যাতায়াতের সময় ট্রেনে কিংবা দোকানে আলু কাবলি বানাতে দেখি। কিন্তু সেভাবে কোনো দিন খাওয়ার আগ্রহ কখনো হয়নি। আসলে বাইরের কোনো খাবার খেতে একেবারেই ইচ্ছে করে না।

কিছুদিন আগে আমার একটা ভাই যে রাস্তা দিয়ে আসার সময় তেঁতুল গাছ থেকে বেশ কিছু পাকা তেঁতুল পড়েছিল ।সেগুলো কুড়িয়ে এনে আমাকে দিয়েছিল। আমিও পাকা তেঁতুল বলে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেদিন আমার বোন এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে।বোনকে তেঁতুল দিতেই বোন বলল দিদি চল আমরা আজকে আলু কাবলি বানাই। যেমনটি বলা তেমনি কাজ।আমিও শুনে বললাম বানাতে বললাম।সমস্ত কিছু উপকরণ বাড়িতে ছিল। তাই বোন ও দেখলাম ভীষণ আগ্রহ নিয়ে বানানোর জন্য সমস্ত কিছু প্রস্তুতি করেছিল। আমার বোন এটা ওটা খেতে যেমন ভালোবাসে। তেমনি বানাতে ও ভীষণ পছন্দ করে। আমার বাড়িতে যখনই বেড়াতে আসে তখনই বেশ কিছু নতুন নতুন রেসিপি তৈরি করে। আমি ও ওকে উৎসাহ দিয়। নতুন কিছু বানাতে গেলে বোনকে উৎসাহিত করলে বোন ভীষণ আনন্দ পায়।

তবে আমি সেভাবে স্টেপ বাই স্টেপ কোনরকম ছবি তুলিনি, শুধুমাত্র কিভাবে বানানো হয়েছিল আর উপকরণ গুলো কি কি লেগেছিল সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি অনেকেই আলু কাবলি বানানোর পদ্ধতি জেনে থাকবেন। একেক জন একেক রকম পদ্ধতিতে আলু কাবলি বানায়। তবে আমরা কিভাবে বানিয়েছিলাম সেই পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমার বেশি ছবি তোলা হয়নি ।তাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করতে পারব না। আমি সমস্ত জিনিস আমার পরিমাণ মতো ব্যবহার করেছিলাম ।তাই শুধুমাত্র আমি উপকরণে কি কি ব্যবহার করেছিলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি।

IMG20260220155759.jpg

প্রথম ধাপ

প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। কিছু ভেজানো ছোলা নিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি ,কাঁচালঙ্কা কুচি , টমেটো কুচি।কিছু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে গোটা জিরে গোটাধনে আর গোলমরিচ সমস্ত উপকরণ ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম।

IMG_20260222_202806.jpg

দ্বিতীয় ধাপ

এরপর একটা পাত্র নিয়ে সিদ্ধ আলু গুলো কেটে নিয়ে একটা বাটির মধ্যে সমস্ত উপকরণ দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল বাড়িতে বানানো খুব সহজেই আলু কাবলি। শেষে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে হবে।

IMG20260220160737.jpg

উপকরণ:-সিদ্ধ আলু, ভেজানো ছোলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি,পাকা তেঁতুল, লবণ,চিনি,সরষের তেল, ধনেপাতা কুচি,ভাজা মশলা:-জিরে,ধনে, গোলমরিচ গুঁড়ো,শশা কুচি, টমেটো কুচি ।

IMG20260220161824.jpg

সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে বানানো আলু কাবলি। খেতে অসাধারণ হয়েছিল। আমি সমস্ত উপকরণ আমার পরিমাণ অনুযায়ী নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণ একসাথে জোগাড় করে নিয়ে ভালোভাবে মিক্স করে নিলেই সুস্বাদু, আলু কাবলি বাড়িতেই বানানো যাবে। অনেকদিন বাদে বাড়িতে এইভাবে আলু কাবলি বানিয়ে সকলে খুব আনন্দ করে খেয়েছিলাম। সকলেরই খেতে ভীষণ ভালো লেগেছিল। সেই ছোটবেলায় দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করছি সকলেই ভাল লাগবে।


আজ এইখানেই শেষ করছি ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38