দার্জিলিংয়ের সবজি বাজারে ঘোরাঘুরির অভিঞ্জতা

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20250921173642.jpg

দার্জিলিংয়ে মার্কেটে ঘোরার বেশ কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম ।তবে সমস্ত রকম মার্কেটে আমরা ঘুরে দেখেছিলাম। নতুন জায়গায় নতুন নতুন অভিজ্ঞতা সকলেরই ভালো লাগে। আজকে আর একটা অভিজ্ঞতার মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নেব। দার্জিলিঙে সকাল সকালই সমস্ত সবজি বাজার গুলো বসে যেত। ওখানেও বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তবে সবজি বাজার একদিকে আর জামা কাপড়ের সমস্ত মল গুলো আর একদিকে। ওখানে ছেলেমেয়ে উভয়ই পরিশ্রম করতে ভালোবাসে ।সমস্ত সবজির দোকানগুলোতে বেশিরভাগ মেয়েরাই বসে রয়েছে। কমবেশি সব সময়ই আমরা সমস্ত বাজারের অভিজ্ঞতা আমাদের মধ্যে হয়েছিল।

IMG20250923085203.jpg

যেহেতু হোম স্টে থেকে বাজারের দূরত্ব খুব কাছাকাছি আমরা ছিলাম ।তাই সকাল হোক বা সন্ধ্যা হোক কিংবা দুপুর হোক সব সময়ই আমাদের সমস্তটা চোখে পড়তো। অচেনা জায়গায় সবকিছু চিনতে বুঝতে ভালোই লাগে। ওখানে বিভিন্ন রকম নতুন নতুন সবজি দেখে ছিলাম। এছাড়াও সবথেকে আশ্চর্যের বিষয় হলো আমরা সকালবেলায় যেদিন মহাকাল মন্দির দর্শন করতে গিয়েছিলাম সেদিন মল রোডের পাশ দিয়ে আমাদের মহাকাল মন্দির দর্শন করতে যেতে হয়েছিল। তখন সকাল বেলায় সদ্য বাজার গুলো খোলা হচ্ছিল। মানে সবজি বাজারগুলো তখন কিছু কিছু বসেছে। আর কিছু কিছু খুলছিল। সমস্ত জামা কাপড়ের দোকান বন্ধ ছিল । আমরা কিছু কিছু সবজির দাম ও জিজ্ঞেস করছিলাম। ওখানকার কিছু স্থানীয় বাসিন্দারা সকালে বাজার করতে বেরিয়ে পড়েছিল।এদিকে দেখছিলাম ওখানকার বেশ কিছু লোকজন বেশ ভারী ভারী জিনিসপত্র বইছিল।

IMG20250923085837.jpg

আমরা সচরাচর জিনিসপত্র মাথায় করে বয়ে নিয়ে যেতে দেখি।কিন্তু ওখানকার মানুষজন দেখছিলাম মাথায় একটা দড়ি বেঁধে এমনি ভারী ভারী জিনিসগুলো বয়ে নিয়ে চলেছেন। কোন হাতে সাহায্য নেই। কিন্তু শুধু মাত্র মাথা দিয়েই ভারী ভারী জিনিসগুলো বইতে দেখে একটু আশ্চর্য হয়েছিলাম। এরপর শুনেছিলাম নাকি ওখানকার মানুষজন ওইভাবেই সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে যায়। শুধু যে পুরুষ মানুষেরাই বইছিল এমনটা নয় ।কিছু কিছু মহিলাও দেখছিলাম ওইরকম মাথায় একটা দড়ির সাহায্যে বড় বড় গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে চলেছেন। সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।আমি খানিকক্ষণ থমকে দেখছিলাম। মানুষের মাথায় এত শক্তিশালী।সত্যিই এক এক জায়গায় এইরকম এক একরকম অভিজ্ঞতা আমাদের মন ছুঁয়ে যায়।এই গুলো মনে রাখার মতো বিষয়।বাজারে ঘোরাঘুরি করে অনেক কিছুই আমাদের চোখে পড়েছিল।

এছাড়াও বাজারগুলোতে আমাদের দেশের মতোই বিভিন্ন রংয়ের ফুল বিক্রি হচ্ছিল। তবে আমাদের দেশের মতো সমস্ত কিছুই একটু একটু আলাদা ছিল। কারণ আমাদের দেশে যেভাবে মাংস বিক্রি করা হয়। ওখানে দেখছিলাম গোটা মুরগী গুলো কিভাবে ছাল ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছিল । দেখে ভক্তি আসছিল না। দেখে মাংস খাওয়ার ভক্তি চলে গিয়েছিল।ওই ভাবেই নাকি বিক্রি করা হয়। ওখানকার লঙ্কাগুলো বেশ আলাদা। বেশ কিছু সবজি একটু অন্যরকমে লেগেছিল। তবে সমস্ত জায়গাতে আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। অনেকে বাড়ি ফেরার দিন অনেক রকম সবজি বাড়ির জন্য কিনে এনেছিল।


আজ এইখানেই শেষ করলাম। আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 yesterday 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 71319.74
ETH 2234.52
USDT 1.00
SBD 0.51