শিবরাত্রি ব্রত

in Incredible India2 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260215184510.jpg

হিন্দু ধর্মে বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। প্রত্যেকটি মাসেই কিছু না কিছু উৎসব আমাদের লেগেই থাকে। সারা বছর কোন না কোন আনন্দ নিয়েই আমরা মেতে থাকি। আজ রবিবার। আজকে ছিল মহা শিবরাত্রি ব্রত। বাঙালিদের আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব।প্রত্যেক ঘরে ঘরে বাড়ির বেশিরভাগ সদস্যরা মহাদেবের ভক্ত ।সারা বছরই মোটামুটি মহাদেবের পূজো চলে। তবে এই শিবরাত্রি সময় খুব ধুমধাম সহকারে মহাদেবের পূজা করা হয়। পূজাতে অনেক নিয়ম কানুন রয়েছে ।বৈশাখ মাস, শ্রাবণ মাস জুড়ে মহাদেবের ভক্তরা বিভিন্ন জায়গাতে গিয়ে মহাদেবের পুজো করে ।এছাড়া মন্দিরে মন্দিরে অনেক উৎসব পালন করা হয়। তবে এই শিবরাত্রি ব্রত পালন ঘিরে অনেক কাহিনী রয়েছে।

IMG20260215184336.jpg

পৌরাণিক মতে কথিত আছে শিবরাত্রির দিন শিব পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তাই এই দিনটি মহা শিবরাত্রি হিসাবে পালন করা হয়। আবার কথিত আছে পৌরাণিক মতে আজকের দিনে নাকি সমুদ্র মন্থনের সময় স্বয়ং মহাদেব বিষ পান করেছিলেন। সারা বিশ্বকে বাঁচানোর জন্য স্বয়ং নিজেই বিষ পান করেছিলেন। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসা হলাহোলের বিষপান করে তার বিষের তীব্রতায় তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। তাই তিনি নীলকন্ঠ নামে পরিচিত। আজকের দিনে স্বয়ং মহাদেব আর পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলেই উনাদের বিবাহ দম্পতিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

IMG20260215184331.jpg

অনেক জায়গায় আজকের দিনে শিব পার্বতীকে একসঙ্গে পূজা করা হয়। এছাড়াও শিবরাত্রি কে ঘিরে বিরাট মেলা উৎসব সবকিছুই পালন করা হয়। এই পুজো ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলেই উপোস করে পালন করা হয়। প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন শিব চতুর্দশী পালন করা হয়। চতুর্দশী লাগলেই তবে পুজো শুরু করা হয়। এই পুজোতে চার প্রহরে জল ঢালতে হয়, প্রত্যেক প্রহরে আলাদা আলাদা করে পূজা হয়। অনেকে আবার সারা রাত্রি জেগে থাকে। কারণ প্রত্যেক প্রহরের পুজো হতে হতে প্রায়ই ভোর হয়ে যাই। শিবরাত্রির দিন অনেক জায়গায় হোম,যোজ্ঞ অনেক কিছুই পালন করা হয়।

IMG20260215184643.jpg

প্রত্যেক বছর আমিও আশায় থাকি আজকের দিনে শিবরাত্রি উপোস করবার জন্য। বিবাহিত মেয়েরা স্বামীর মঙ্গলের জন্য এই ব্রত করে।কারণ ছোট থেকেই আমি শিব ভক্ত। প্রত্যেক বছর আজকের দিনে প্রথমে সকালবেলায় গিয়ে গঙ্গা স্নান করে আসি। তারপরে রাতের বেলাতে মহাদেবের মাথায় জল ঢালাবার জন্য উপোস করে থাকি। কিন্তু গত দুবছর ধরে আমাদের কিছু অসুবিধার জন্য উপোস করা হচ্ছে না। তবে আজকে সকাল বেলাতে গিয়েছিলাম মামার বাড়িতে।। মামার বাড়ির সামনেই রয়েছে মহাদেবের মন্দির। সেখানে আজকের দিনে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় হয় ।এছাড়া যখনই মহাদেবের পুজো কিংবা যেকোনো অনুষ্ঠান থাকে তখনই ওই মন্দিরে খুব ভিড় হয়। মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়। এছাড়া আমাদের বারোয়ারি মহাদেবকে সমস্ত সোনা,রূপার গয়না পরিয়ে সাজানো হয়।

এছাড়া পূজো উপলক্ষে মহাদেবের ভোগ রান্না হয়। প্রচুর পায়েস রান্না করা হয়। এছাড়া সমস্ত ভোগ সকলকে বিতরণ করা হয়। প্রত্যেকবারের মতো এবারেও সমস্ত কিছু হচ্ছে। তবে চতুর্দশী লাগার পরে একবার গিয়েছিলাম মন্দিরে মহাদেবের দর্শন করতে গিয়ে দেখি প্রচুর ভিড় ।সকলে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। এদিকে মহাদেবের প্রসাদ মানে পায়েস রান্না করা হচ্ছে। তবে অনেক রাতের দিকে মহাদেব কে সাজানো হয় ।আমি যেহেতু উপোস করবো না তাই আর বেশিক্ষণ অপেক্ষা করিনি। বাড়ি চলে এসেছিলাম। এ ছাড়া অনেক রাত্রিবেলায় হোম করা হবে বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি।


আজ এখানেই শেষ করছি ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।

Sort:  
Loading...

Want to grow faster on Steemit? Try www.pussteem.com – the first platform that lets you use $PUSS tokens to power up your posts. For just $0.50, you can receive $10 worth of upvotes through our curated support system.

➤ Learn more: Unlock the Power of Your Steemit Journey
➤ Step-by-step guide: How to Get Started -Video Tutorial

Join the movement – boost your visibility, earn more, and grow with Pussteem!
:globe_with_meridians: https://pussteem.com
Join with us on Discord: https://discord.gg/g4KWCtFJbk

_Spend $0.5 in $PUSS — Get $10 in UPVOTE! Boost Your Steemit Journey with P_20250602_220938_0000.png