ঝড়ের উপদ্রপে বাড়িতে নতুন অতিথির ক্ষনিকের আগমন

in Incredible India13 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG_20260314_111208.jpg

বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে শম্পা নামক প্রবল ঝড় আবার ও শুরু হবে। তবে গত দুই দিন সারাদিন ধরে হালকা ঝড়ের দাপট রয়েছে। গত দুদিন আগেই প্রচন্ড ঝড়সহ শিলাবৃষ্টি হয়ে গেল ।সেই মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছিলাম ।তবে এই ঝড়ের দাপট থেকে যেমন মানুষ ঘরে থেকেও ভীষণ ভয় পায়।সব সময় আতঙ্কে থাকে।কিন্তু এই ঝড়ের আভাস আগে থেকেই পশু- পাখিরা সকলেই জানতে পেরে যায়। যে কোন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা পশু-পাখিরা আগে থেকেই জেনে যায়।আমাদের জন্য হয়তো সঠিক বাসস্থান রয়েছে। কিন্তু প্রচণ্ড ঝড় হলে কখনো তাদের বাসা উড়ে চলে যায়। আবার কখনো গাছের ডাল ভেঙে পড়ে।আর বৃষ্টির সময় বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোন আশ্রয় থাকে না। সারাদিন ঘুরে বেড়ানোর পর ক্লান্ত হয়ে হয়তো রাতের বেলায় আশ্রয় গিয়ে তারা শান্তিতে ঘুমোয়। কিন্তু ঝড় বৃষ্টির কারণে সেটুকুনি ও পারেনা। আবার নিশাচর পাখিরা সারাদিন বিশ্রামের পর সন্ধ্যা হলেই খাবারের সন্ধানে বের হয় ।তাদেরও বৃষ্টির দিনে সঠিক খাবার জোটে না।

IMG_20260314_111153.jpg

বৃষ্টি হলে রাস্তার পশু পাখিরা তো ভিজে ভিজেই তাদের সময় কেটে যায়। সেদিন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল ।আর এদিকে কারেন্ট চলে গিয়েছিল। ক্ষণিকের জন্য। ঝড়-বৃষ্টির সময় রাতে কারেন্ট চলে গেলে সত্যি ভীষণ ভয় লাগে। এদিকে হঠাৎ করেই দেখি বাথরুমের যে ফাঁকা অংশটা থাকে। সেখানে বসে রয়েছে একটি পেঁচা। ঝড়ের দাপটে বাড়িতে নতুন অতিথির আগমন। সচরাচর প্যাঁচা সেভাবে দেখা যায় না। পেঁচা নিশাচর প্রাণী ।তাই রাতের দিকে হয়তো গভীর রাতে কখন ও বাড়ির ছাদে দেখতে পাওয়া যায়। ছোটবেলায় মামা দিদাদের মুখে প্যাঁচার অনেক গল্প শুনতাম। তবে কাছ থেকে কোনদিনই সেভাবে দেখা হয়নি। লক্ষ্মী পুজোর আগে আগে নাকি? লক্ষ্মী পেঁচা ঘুরে বেড়াতো।

সত্যি কিনা তা আমার জানা নেই ।লক্ষ্মী পেঁচা দেখতে সাদা ধবধবে হয় ।সচরাচর দেখাই যায় না। আর এটা কে বলা হয় হুতুম পেঁচা। সেটা দেখতে ছাই ছাই গায়ের রং। বেশ কিছুদিন আগে বর ছাদে হাঁটাহাঁটি করছিল। তখন ও দেখতে পেয়েছিল একটা বড় পেঁচা। পেঁচা টি নাকি রোজই আমাদের বাড়ির ছাদে এসে বসে। একদিন দেখতে পেয়ে আমাকে ডেকে দূর থেকে দেখিয়েও ছিল। যাইহোক ঝড়ের উপদ্রব থেকে বাঁচতে সে বাথরুমের একটু ফাঁকা জায়গায় আশ্রয় নিয়েছিল। সেখানে দেখি চুপটি করে বসে রয়েছে। আর বেশি মানুষ দেখলে তো ভয় পেয়ে যাবে। কিন্তু আমাদের দেখেও ভয় পায়নি। কারণ সে জানে যে আমরা তার কোন ক্ষতি করব না ।তাই চুপচাপ সেখানেই বসেছিল।

ঝড় বৃষ্টির কারণে তো হবেই। আর হয়তো সঙ্গীহারা হয়ে গিয়েছিল। ঝড়-বৃষ্টির সময় তাই এক জায়গায় বসে সেখানে খানিকক্ষণের জন্য আশ্রয় নিয়েছিল। আমরা সকলে দেখে একটু ছবি তুলে নিয়ে ছিলাম। সচরাচর পাখিদের ছবি একেবারেই তোলা যায় না। ঝড় বৃষ্টি থামতেই আবার সে উড়ে চলে গিয়েছিল নিজেদের আশ্রয়ের খোঁজে। পেঁচাটি ঝড় বৃষ্টির সময় মামার বাড়িতে এসেছিল।


আজ এইখানে শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 12 days ago 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.061
BTC 66928.42
ETH 2058.33
USDT 1.00
SBD 0.51