ডিম সয়াবিন রেসিপি

in Incredible India8 hours ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলের ভালো লাগবে।

IMG20260421150637.jpg

প্রত্যেক দিন একই ধরনের রান্না খেতে আমার একদমই ভালো লাগে না ।মাঝে মাঝে যখন যেটা ইচ্ছে হয় বাড়িতেই শখ করে বানিয়ে ফেলি। বিভিন্ন রকমের রান্না। কম বেশি রান্না আমি জানি।আসলে শাশুড়িমা বাড়িতে না থাকলে রান্নার তোড়জোড়টা একটু বেশিই হয় ।কারণ শাশুড়ি মা ডিম ,মাংস, পেঁয়াজ ,রসুন এছাড়া অনেক কিছুই খায়না ।তাই ওনার জন্য আর আমাদেরও খাওয়া হয় না ।তাই উনি যখন কোথাও বেড়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন ।তখন আমাদের আর কোন বাধা থাকে না। তবে উনি বাড়িতে থাকাকালীন আমাদের রান্না করতে বারণ করেন এমনটা নয়। আসলে একেকজনের জন্য একেক রকম রান্না করতে আমারই ভালো লাগেনা।আমি আমার শ্বশুরমশাই আর আমার বর এই তিনজন মিলে যেটা যেটা মনে হয় রান্নাবান্না করে খাই। আর আমার বর এটা ওটা খেতে ভীষণ পছন্দ করে ।তার খাওয়াতে কোন বাধা নেই। আমার সব থেকে ভালো লাগে যে জিনিসটাই ওকে বানিয়ে দেওয়া হয় না কেন হাসি মুখে সবসময়ই প্রশংসা করে। আর বরের মুখ থেকে প্রশংসা পেলে রান্নায় আরো মন দিয়ে করতে ইচ্ছে করে।

এটা ওর বরাবরেরই অভ্যেস ।কোন খাবারকে ও ছোট করে দেখেনা। আবার কখনো কারো খাবার খেয়ে পিছনে নিন্দা করে না ।এই বিষয়টা ওর মধ্যে রয়েছে। যাইহোক সেদিনকে দুম করে ইচ্ছে হয়েছিল ডিম দিয়ে সয়াবিন রান্না করার ।কোনোদিন এর আগে রান্না করিনি ।তবে বহুবার ভেবেছিলাম রান্না করব ।কিন্তু করা হয়ে ওঠেনি ।ওই যে বললাম শাশুড়ি মায়ের জন্য রান্না করা হয় না। তাই সেদিনকে পছন্দ মত একটা রেসিপি বাড়িতে তৈরি করে ফেলেছিলাম। আর হাতের কাছেই সমস্ত কিছু রেডি ছিল। সেদিন বাড়িতেও কেউ ছিল না ।আমি একা একাই রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। হাতের কাছে সমস্ত উপকরণ রেডি থাকলে রান্না করতে আমার মন চাই।

খুব ভালো আমার পছন্দের একটা রেসিপি পুরো মাংসের মত খেতে লাগে। আজকে এরকমই একটি রেসিপি ডিম সয়াবিন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নেব। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি:-

উপকরণ
নংসামগ্রীপরিমাণ
সয়াবিন১ প্যাকেট
মাঝারি সাইজের আলু২ টো
পেঁয়াজ২ টো
ছোট সাইজের গোটা রসুন১ টা
আদাসামান্য
কাঁচা লঙ্কা৬ টা
টমেটো১ টা
লঙ্কার গুঁড়োপরিমাণ মতো
সাদা তেলপরিমাণ মতো
১০সরিষার তেলপরিমাণ মতো
১১লবণপরিমাণ মতো
১২হলুদপরিমাণ মতো
১৩শুকনো লঙ্কা১ টা
১৪গোটা জিরেসামান্য
১৫দারচিনিসামান্য
১৬লবঙ্গ২ টো
১৭এলাচ১ টা
১৮তেজপাতা১ টা
১৯গোটা জিরে মশলার জন্য১ চামচ
২০গোটা ধনে১ চামচ
২১মিট মসলাহাফ চামচ
২২চিনি১ চামচ
২৩গরম মশলাসামান্য

IMG_20260511_165849.jpg

প্রথম ধাপ

প্রথমেই আমি সয়াবিন গুলো ভালো করে জল দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম ।এরপর পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম ।আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম। প্রয়োজন অনুযায়ী একটা ডিম নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দুটো ডিম ব্যবহার করতে পারেন। রসুন, আদা ,লঙ্কা সমস্ত উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছিলাম। এরপর রান্না করার পালা।

IMG_20260511_170032.jpg

দ্বিতীয় ধাপে

এরপর সিদ্ধ করা সয়াবিন গুলোর মধ্যে পরিমাণ মতো লবণ ,হলুদ ,শুকনো লঙ্কার গুঁড়ো আর ডিমের সমস্ত অংশ দিয়ে চামচের সাহায্যে মাখিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণের জন্য। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম।

IMG_20260511_170544.jpg

তৃতীয় ধাপে

এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ।আর কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছিলাম আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন ।তেল গরম হলে এবার ওই সয়াবিন গুলো গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে।

IMG_20260511_170650.jpg

চতুর্থ ধাপে

ওই তেলের মধ্যে আরো খানিকটা সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম। তেল গরম হলে তেলের মধ্যে গোটা জিরে ,শুকনো লঙ্কা ,তেজপাতা, লবঙ্গ ,এলাচ আর সামান্য দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। তখনই বোঝা যাবে ওগুলো ভাজা হয়ে গেছে।

IMG_20260511_170812.jpg

পঞ্চম ধাপ

এবারে কড়াইতে কেটে রাখা আলু আর সামান্য পেঁয়াজ দিয়ে দিতে হবে ভেজে নেওয়ার জন্যে। সামান্য নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিতে হবে। আলু গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে।

IMG_20260511_170927.jpg

ষষ্ঠ ধাপ

আলুগুলো ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মসলা কড়াইতে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। মসলা হিসেবে এখানে আমি রসুন ,পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে, গোটা ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবারে সমস্ত মসলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে মিট মসলা অ্যাড করে আরো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম ।

IMG_20260511_171049.jpg

সপ্তম ধাপে

আলু গুলোকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সয়াবিন গুলো আলুর মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।

IMG_20260511_171202.jpg

অষ্টম ধাপ

সমস্ত মশলা ভালোভাবে মিশে গেলে যখন মসলা থেকে তেল ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ঢেকে রাখতে হবে।

IMG_20260511_171316.jpg

নবম ধাপ

খানিকক্ষণ পর ঢাকনা খুলে যখন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠবে এমনকি তরকারি প্রায় শেষের দিকে তখন সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণ গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

IMG20260421150048.jpg

তৈরি

এরপর কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুরো মাংসের মত স্বাদে দুর্দান্ত ডিম সয়াবিন রেসিপি।

IMG20260421150536.jpg

আপনারাও চাইলে বাড়িতে রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ হয়েছিল। এরকম রেসিপি পেলে মাংসের কথা সকলে ভুলেই যাবে। আমাদের বাড়িতে প্রথমে সকলে খেয়ে বুঝতেই পারিনি ওটা কিসের তরকারি।এই রকম ভাবে ডিম সয়াবিন এই প্রথমবার রান্না করে খাওয়ানো হয়েছিল।একদম অন্যরকম একটা একটা রেসিপি হয়েছিল। আমি বিশেষ কিছু উপকরণ ব্যবহার করিনি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মত সমস্ত কিছু ব্যবহার করে রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করে সকলকে খাওয়াতে পারেন।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...