মামির সাথে কেনাকাটা করার মূহুর্ত
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো লাগবে।
আমরা বসন্তকালের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। তবে এ বছরে বসন্তকালে মনে হলো বর্ষা কাল ,গ্রীষ্মকাল সমস্তটাই উপভোগ করতে পারলাম। কখনো কাঠ ফাটা রোদ । আবার কখনো প্রচন্ড ঝড় বৃষ্টি। মনে হচ্ছিল বর্ষা কাল চলে এসেছে।বাংলা বছরের শেষ সময়ে চলে এসেছি। হাতে আর মাত্র দুদিন পরে বাংলার নববর্ষ ।পুরনো বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে স্বাগত জানাবো। বাঙ্গালীদের সমস্ত কিছুকে ঘিরেই উত্তেজনা শেষ থাকে না। ঠিক তেমনি নববর্ষ উপলক্ষে বাঙ্গালীদের ভীষণ রকমের মাতামাতি শুরু হয়। জমিয়ে খাওয়া-দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু।আমাদের সমস্ত কেনাকাটায় কমপ্লিট হয়ে গেছে। কিন্তু গতকাল রাতে মামি বলল উনার সাথে কিছু কেনাকাটা করতে যাবার জন্য। আমিও আর না করতে পারিনি ।কারণ আমার অসময়ের সঙ্গী মামী হয়। যখন একা একা কোথাও যেতে ইচ্ছে করে না তখন মামিকে জোর করে নিয়ে যেতে হয়। তাই মামীর দরকারে আমি যদি না যাই সেটা খারাপ দেখায়।
আজ ছিল রবিবার। রবিবার দিন আমি বিকেল বেলায় আমার বাড়ির বাগানের গাছেদের সাথে সময় কাটিয়ে দিয়। কিন্তু মামির সাথে যেতে হবে বলে একটু তাড়াতাড়ি গাছেদের সাথে পরিচর্যা করে নিয়ে ছিলাম। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মামির সাথে বেরিয়েছিলাম কেনাকাটা করবার জন্য। প্রথমে জানতাম আমি আর মামি যাব। কিন্তু পরে দেখছি বোন রেডি হয়ে আছে আমাদের সাথে যাবে বলে। শেষে তিনজনে রওনা দিয়েছিলাম কেনাকাটা করবার জন্য। একই দোকান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। মামি নিজের জন্য কিছু নেয়নি। বড় মামা আর বোনের জন্যেই সমস্ত কেনাকাটা করেছে। চেনা পরিচিত দোকানে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ।দর দামের কোন সমস্যা হয় না ।
আজকে আমাদের কৃষ্ণনগরে হাই স্ট্রিট প্রচন্ড ভিড় হয়েছিল। আসলে গতকালকে নীল পূজো, তাই সকলে পূজোর বাজার এদিকে নববর্ষের কেনাকাটা করতে একেবারে ভিড় জমিয়েছে। সমস্ত দোকানে রাস্তাতে প্রচন্ড ভিড়। এদিক থেকে আরেক দিক যাওয়ার উপায় নেই। কিছুটা কেনাকাটা বাইরের দোকানগুলো থেকে করা হলেও আবার শপিংমলে ঢোকা হয়েছিল ।আরো কিছু জিনিসপত্র কেনার জন্য। শপিংমলে গিয়ে তো দেখি প্রচন্ড ভিড়। পা ফেলার উপায় নেই ।এদিকে ক্যাশ কাউন্টারে লম্বা লাইন। কাউন্টারে লাইন দেখে মামিকে বলেছিলাম চলো ফিরে যাই ।পরে এসে কিনে নিয়ে যেও। কিন্তু মামী বলল পরে যদি সময় না পাওয়া যায় তাই উনাকে আজকেই কিনতে হবে।
যাই হোক পছন্দমত জিনিস কেনার পর সেই কাউন্টারে লম্বা লাইনে প্রায় আধাঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল ।হয়তো জিনিস কিনতে তেমন একটু সময় লাগেনি। কিন্তু কাউন্টারে অর্ধেক সময় লেগেছিল। এদিকে আমরা দাঁড়িয়ে থাকতে বোর হয়ে গিয়েছিলাম। কারণ শপিং মলে বসার জায়গা নেই। শুধু মানুষের ঠেলাঠেলি।যাই হোক কোনো রকমে সমস্ত কিছু কেনাকাটা করে আবারো তিনজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ।আজকে মার্কেটে এতটাই ভিড় যে আর কেনাকাটা করতে একেবারেই ইচ্ছা করলো না ।আরো যদি কোন কিছু কেনার থাকে তাহলে আবার নববর্ষের পরে যাওয়া হবে। আজ এই পর্যন্তই থাক।
আজ এখানেই শেষ করলাম। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।





Thank you 🙏