বর্ষাকালে মাঝেমধ্যেই মেঘ বৃষ্টির খেলা
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
এখন বর্ষাকাল চলছে। বর্ষার মৌসুমে বৃষ্টি কমবেশি সকলেরই ভীষণ পছন্দ।আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল হয়। কিন্তু মাঝে মাঝে অসময়ে এমন বৃষ্টি হয় তাই মাঝে মধ্যে ঋতু সম্পর্কে ঘুলিয়ে যায়।এটা আমরা সকলেরই জানা। তবে বর্ষাকাল যে আমার ভীষণ প্রিয় এমনটা নয়। তবে বৃষ্টি আমার ভালো লাগে। বেশ কিছুদিন ধরেই বর্ষায় চলছে মেঘ বৃষ্টির খেলা। মাঝে মাঝে আনন্দ পেলেও কিছু কিছু সময় খারাপ লাগে। কারণ কাজের সময় বৃষ্টি আসলে বিরক্ত লাগে। সেই কাজ অসম্পূর্ণ রাখতে হয় কিংবা কোথাও যাওয়ার ইচ্ছা থাকে হঠাৎ করেই চলে এলো বৃষ্টি। তখন প্রচন্ড খারাপ লাগে। বৃষ্টি থেকে থেকে মানুষকে অসুবিধাই ফেলে দেয়। আমার বাড়ির কাজ কিছুদিন বন্ধ থাকলে ও আবারো শুরু হয়েছে বাড়িতে কাজ। ভেবেছিলাম বর্ষার মধ্যে কিছুদিন বন্ধ রাখব ।কিন্তু প্রায় ১৫ দিন মেঘলা মেঘলা থাকার পর কয়েকদিন ধরে একটু হলেও রোদ উঠছিল। তাই বাড়িটা কাজ সম্পূর্ণ করার জন্য একটু তাড়াহুড়োই লেগে গেছে। যতদূর পারব এগিয়ে রাখার চেষ্টা করবো।
সেই সূত্রে প্রায় প্রত্যেকদিনই ছাদে ওঠা হয় ।আর কখনো মেঘ আর কখনো বৃষ্টি সমস্তটাই উপভোগ করতে পারি। সেদিন দুপুরের পর ছাদে দাঁড়িয়ে ছিলাম। মিস্ত্রীরা যে যার মত কাজ করছিল। হঠাৎ করেই দেখি আকাশে ঘন কালো মেঘ এক জায়গায় জমা হয়ে গেছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না। আবারো খানিকক্ষণ পর দেখছিলাম বৃষ্টি পড়ার যে শব্দ সেই শব্দটা বেশ খানিকক্ষণ ধরে হচ্ছে মানে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু সামান্য কিছুদূর এগিয়ে গিয়ে সেখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর আমাদের দিকে বৃষ্টি আকাশ থেকে যে নামছে সেই শব্দটা ছাদে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে। যাই হোক এইসব আনন্দগুলো বেশ খুব ভালো লাগে। ছোটবেলায় এরকম বৃষ্টির আওয়াজ শুনলে ছুটে ঘরের মধ্যে পালিয়ে আসতাম। বেশ খানিকক্ষণ শোঁ শোঁ করে আওয়াজ হবার পর তারপরে বৃষ্টি নেমেছিল।বেশ খানিকক্ষণ ধরেই ঝম জমিয়ে বৃষ্টি হয়ে আবারো বৃষ্টি ছেড়ে গিয়েছিল।আবার কখনো আকাশে তেমন মেঘ নেই তাও মাঝেমধ্যে বৃষ্টি নেমে আসে।
এটা যেন প্রত্যেক দিনের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকদিন দিনে একবার নয়তো দুবার বৃষ্টি হবেই। বর্ষার সময় এই যখন তখন বৃষ্টিটা একেবারে ভালো লাগে না। যদি একনাগারে বৃষ্টি হয় তাহলে ভালো লাগে। নয়তো আমাদের মত সমস্ত মানুষেরই ভীষণ অসুবিধা হয়। তবে এরকম বৃষ্টি হবার কারণে গরমের ভাবটা অনেকটাই কম থাকে। মানুষ একটু হলেও স্বস্তি পেয়ে থাকে। বৃষ্টি থামার পর হঠাৎ করে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখটা আটকে গিয়েছিল। এইমাত্র বৃষ্টি হওয়ার পর আবার আকাশ যেন একেবারেই পরিষ্কার হয়ে যায়। মেঘের মধ্যে থেকে সূর্য উঁকি দিতে চাই। কখনো কখনো আবার ঝলমলে রোদ উঠে পড়ে। এরকম খোলা ঝলমলে পরিষ্কার আকাশ সকলেরই ভালো লাগে।
ছাদে ওঠার পর যখন আকাশের দিকে তাকিয়ে ছিলাম আমার এত ভালো লাগছিল। তাই আবারও নিচে ছুটতে ছুটতে গিয়ে ফোনটা নিয়ে কিছু ছবি ক্যামেরাবন্দি করেছিলাম। আকাশে এই রংবেরঙের ছবি দেখে মাঝে মাঝেই ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে। তবে সব সময় হাতে ফোন না থাকার কারণে ক্যামেরা বন্দি করা হয় না। খানিকটা উঁচু থেকে আকাশকে দেখতে একেবারেই অন্যরকম লাগে। বৃষ্টি হবার পর আকাশে যেন পেঁজা তুলোর মত মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছিল। দেখে মনে হচ্ছিল এই তো শরৎকাল চলে এসেছে। প্রকৃতির এই নিত্য নতুন রূপ সত্যিই সকলের নজর করে।
আজ এইখানেই শেষ করছি ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।



