শুভ দোলযাত্রা
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
আজ মার্চ মাসের তিন তারিখ। রাধা কৃষ্ণের দোল পূর্ণিমা। রাধাকৃষ্ণের দোলযাত্রা কিংবা দোল পূর্ণিমা হিন্দুদের অন্যতম রঙের উৎসব। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণের প্রেম বসন্তের আগমনে উদযাপিত হয়। এই দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেম যাত্রা উদযাপন করা হয়। এছাড়া শান্তিনিকেতন, মায়াপুর বিভিন্ন জায়গাতে দোল উৎসব পালন করা হয়। প্রত্যেক বছর আমাদের বারোয়ারিতে গোপাল পূজার আরধনা করা হয়। এছাড়াও আশেপাশে অনেক জায়গাতেই গোপাল পূজা করা হয়। ছোট থেকেই রঙদোল নিয়ে ভীষণ আবেগ কাজ করে। রঙে রঙে রাঙিয়ে ওঠে সকলে। আকাশে বাতাসে আবিরের গন্ধ। তবে ছোটবেলায় যেভাবে রং খেলা করতাম বড় হওয়ার পর কিন্তু তার থেকেও বেশি রং খেলা করেছি।
কত দু'বছর ধরে সেভাবে আর রং খেলা করা হয় না।এখন আর সঙ্গী পায় না। বড়ো হয়ে যে যার মতো বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত।গতকালকে রাতের বেলায় বড়ো মামার মেয়েকে মেজ মামা পিচকারী, রং,রঙ বেরঙের আবির সমস্ত কিছু এনে দিল রং খেলবার জন্য। এ ছাড়া আমাদের বাড়ির সামনেই বারোয়ারিতে গোপাল পুজো করার জন্য তোর জন্য চলছিল। বাড়িতে রং নিয়ে আসলে রঙ খেলতে ভীষণ ইচ্ছে করে। কিন্তু এখন রঙগুলো এত বাজে ভীষণ স্কিন প্রবলেম শুরু হয়ে যায়। তাই আর খেলতে ইচ্ছে করেনা। ইচ্ছে ছিল এ বছরে শান্তিনিকেতনে যাব রং খেলবার জন্য। এখন বিভিন্ন জায়গাতেই রং খেলার জন্য বসন্ত উৎসব পালন করা হয়। কিন্তু শরীর ভালো না থাকার কারণে যাওয়া হয়ে ওঠেনি।
সকাল থেকেই চারিদিকে শব্দ কমবেশি সব জায়গাতেই রং খেলার উৎসব পালন হচ্ছে। বসন্তের বাতাসে চারিদিকে রঙের ছোঁয়া।সকালবেলাতেই ঈশা ফোন করে ডাকছিল রং খেলবার জন্য। কিন্তু আমি ইচ্ছে করে যায়নি। গত কালকে রাতের বেলায় বোনের সমস্ত রং নিয়ে আমরা দুজনে মিলে একটু ফটোশুট করে নিয়েছিলাম। রং খেলার দিন আমি একদমই বের হবো না বলে। তাই আগের দিন রাতেই দুই বোন মিলে একটু আধটু রঙ মেখে নিয়েছিলাম। আজকে রং খেলার দিনটি পঞ্জিকা অনুযায়ী একদমই শুভ নই। তাই আরো রং খেলতে একেবারেই ইচ্ছে করছিল না। সকাল বেলায় ঘুম থেকে উঠে, ঠাকুরের পায়ে রঙ দিয়ে এছাড়া বড়দের পায়ে রং দিয়ে রং খেলা প্রত্যেক বছর শুরু করা হয়।
কিন্তু এ বছরে বিকেলবেলা থেকেই গ্রহন শুরু হয়ে গিয়েছিল।আর প্রত্যেকটা ব্রাহ্মণ বলছিল এ বছরে আজকের দিনে রঙ খেলা অশুভ। কিন্তু ছোটদের তো আটকে রাখা যায় না। ওরা সকলেই রং খেলা করেছে।বড়োরা অনেকেই রঙ খেলায় মেতেছিলেন।আমার আর আজকে রং খেলা করার ইচ্ছে হলো না। যদিও বা হোলি গতকালকে একটু আধটু খেলব। সকলকে জানাই রঙ দোলের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বসন্তের রঙে সকলের জীবন রঙিন হয়ে উঠুক এই কামনা করি।
আজ এখানেই শেষ করছি। আবারও নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল ।সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।



@mou.sumi
নমস্কার দিদি। দোলপূর্ণিমা ও শ্রীকৃষ্ণের দোলযাত্রা নিয়ে আপনার অনুভূতিগুলো পড়ে খুব ভালো লাগলো। বিশেষ করে ছোটবেলার সেই রঙের স্মৃতি আর বর্তমানের বাস্তবতার মেলবন্ধনটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। শরীর খারাপের কারণে শান্তিনিকেতন যেতে না পারলেও, দুই বোনের ফটোশুট আর ঠাকুরের পায়ে আবির দিয়ে দিনটি উদযাপন করার বিষয়টি বেশ ইতিবাচক। আপনার জন্যও দোলযাত্রার অনেক শুভেচ্ছা রইল, সুস্থ থাকুন।😊🌸
আমি 'আফরিন' 'একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি Blog পড়তে ও লিখতে পছন্দ করি আশা করি আমার পাশে থাকবেন,
আপনার কাছে আমি আমার এই কমেন্ট এর একটা রিপলে প্রত্যাশা করি🌸❤️
0.00 SBD,
8.43 STEEM,
8.43 SP
আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো।এই ভাবেই আমার পাশে থাকবেন।
@blessedlife 🌷

Thank you 🙏