মানুষ বাঁচার জন্য খাচ্ছে ,না নাকি খাওয়ার জন্য বাঁচে!
![]() |
|---|
Hello,
Everyone,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।পোষ্ট এর শিরনাম দেখে হয়তো অবাক হচ্ছেন ! এটা কেমন প্রশ্ন? বাস্তবতা একটু ভেবে দেখা যাক, আমাদের এই জীবন বাঁচিয়ে রাখার জন্য মৌলিক চাহিদা গুলোর ভিতর প্রধান এবং প্রথম চাহিদা হলো ”খাদ্য”। খাদ্য ছাড়া কোন মানুষ বেঁচে থাকতে পারে না ।তবে এখন মানুষের চাহিদা শুধু খাদ্যের মধ্যে সিমাবদ্ধ নেই।
![]() | ![]() |
|---|
বর্তমান সময়ে কেউ খাদ্যের অভাবে মারা যাচ্ছে না বরঞ্চ বেশি খেয়ে মারা যাচ্ছে ।তার সাথে রয়েছে খাদ্যে ভেজাল ব্যবহার করা । কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ,মানব দেহের ক্ষতি হয় এমন কীটনাশক ঔষধ শাকসবজি , ফলমূল, এমনটি মাছ এর সাথে ব্যবহার করছে ।
আমাদের পূর্ব পুরুষদের জীবন আর আমাদের বর্তমান জীবনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায় । তাদের শরীর স্বাস্থ্য , চলাফেরা সবকিছুই ভালো ছিল ।কারণ তখন তারা খাঁটি পুষ্টিকর খাবার খেতেন । তখন ফ্রিজ ছিল না , তারা সতেজ খাবার খেতেন ।পুকুরে মাছ ছিলো, নিজেদের গরু ছিল, কীটনাশক মুক্ত শাক-সবজি চাষ করতেন তাই তাদের গড় আয়ু ছিল বেশি। বর্তমান সময়ে আমরা মুখরোচক খাবার গুলো বেশি খেয়ে থাকি ।দেখা যায় ,সেই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
আধুনিকতার সাথে সাথে যেমন খাবারে ভিন্নতা এসেছে তেমনি খাবার পরিবেশন করার ভিন্নতা এসেছে। বর্তমান সময় রান্নাকে একটি শিল্পের সাথে তুলনা করা হয়েছে। খাবার সুস্বাদু করে রান্না করার সাথে লক্ষ্য রাখতে হয়, খাবার পরিবেশন এর দিকে। পরিবেশন যত সুন্দর হয় খাবারের আকর্ষণ তত বৃদ্ধি পায় । আমরা বিশেষ বিশেষ সময় খুব সুন্দর ভাবে খাবার পরিবেশন করে থাকি।মনে হচ্ছে এটি খাবারের শিল্পকর্ম ।
আজকে আমার এই পোস্টটি হল খাবারের ফটোগ্রাফি পোষ্ট ।আমি ছবি তুলতে ভালবাসি ,টেবিল সাজাতেও ভালোবাসি, রান্না করতে যেভাবে ভালোবাসি তেমনি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতো খুব ভালোবাসি। সমস্ত ছবিগুলো আমার বিভিন্ন সময়ে তোলা ,আমার হাতের তৈরি করা খাবার ।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
অনেকে আমার হাতের রান্না খুব প্রশংসা করে । আমি সুন্দর করে সাজিয়ে খাবার পরিবেশন করতে পারি তার প্রশংসা পেয়ে থাকি । যেহেতু ষ্টিমিট প্লাটফর্মে কাজ করতে ভালোবাসি তার জন্য আমি প্রতিনিয়ত ছবি তুলে রাখি ।
তাছাড়া অনলাইন মাধ্যম ফেইসবুক পেইজে আমার ছোট্ট একটি পেইজ আছে ।ফেইসবুক মামার জন্য খুব সুন্দর ভাবে খাবার সাজিয়ে পরিবেশন করতে হয়। মৌসুমী নতুন কোন ফল যদি প্রথম বাসায় নিয়ে আসি তখন প্রথম ঠাকুরকে নিবেদন করে তারপরে আমরা গ্রহণ করি । তেমনি প্রতিদিন খাবারের সময় সেগুলো সাজিয়ে , ফেইসবুক পোস্ট করার জন্য ছবি তুলে ষ্টিমিট প্ল্যাটফর্ম এবং ফেইসবুকে পোস্ট করার জন্য সুন্দর করে সাজিয়ে ছবি তুলে রাখি এবং পরে আমরা খাবার গ্রহণ করি ।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
সাধারণ একজন গৃহবধূ সন্তান - সংসার নিয়ে সমস্ত সময় কেটে যায় , তার মাঝে নিজের জন্য যেটুকু সময় পেয়ে থাকি , আমি চেষ্টা করি ষ্টিমিট এবং ফেইসবুক প্ল্যাটফর্মে দিতে।
আমরা সংসারের জন্য যতটাই কাজ করি না কেন তাতে কোন লাভ নেই। আজ আমার খুব কাছের একজন মানুষের কথা মনে পড়ছে ।তিনি আমাকে বলেছিলেন , যে সংসারের জন্য তুমি তোমার নিজের ক্যারিয়ার ছেড়ে দিচ্ছ একদিন দেখবে সেই সংসার, সেই সন্তান তোমাকে তুচ্ছ মনে করবে , তোমাকে তখন অর্থহীন মনে করবে।
মাঝে মাঝে মনে হয় ,এই সংসারে মেয়েরা শুধু বোঝায় ।সারা জীবন সবার জন্য যত কিছুই করে যাক না কেন শেষ পর্যন্ত তিনি একজন সাধারণ গৃহিণী। এই সুন্দর সুন্দর রান্না করে , সকাল ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত শ্রম দেবার পরেও শুনতে হবে ।
এত কাজ না করে যদি কোন চাকরি করতাম এবং মাস গেলে কিছু পরিমাণ টাকা হাতে তুলে দেওয়া যেত তাহলে বলতো, আমার স্ত্রী অনেক গুনবতী ,সে উপার্জন করতে পারে এবং অনেক পরিশ্রম করে। তখন দেখা যাবে যে, স্বামী তার স্ত্রীর সাথে কাজে সাহায্য করছে।
যাইহোক আমি রান্না করতে ভালোবাসি এবং তা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতেও ভালোবাসি , ছবি তুলতে ভালোবাসি। আমার বিভিন্ন সময়ে তোলা খাবারের ছবি, যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে কিছু কিছু ছবি আমার ফেসবুক পেইজে দেওয়া হয়েছে। পোষ্ট আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি ।সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
















Thank You, Ma, am @sduttaskitchen