Better Life with Steem|| The Diary Game||05- 12-2025||
![]() |
|---|
Hello.
Everyone,
শুক্রবার ( ছুটির দিন ) অনেক সুন্দর একটি দিন উপভোগ করেছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম । অনেকদিন পরে আজ মনটা অনেক ভালো লাগলো ।দিনটি হল ৫ই ডিসেম্বর ।আমার ছোট বোনের ছেলের জন্মদিন ।
আমরা সবাই জানি,মা না হলে নারীর মাতৃত্ব পূর্ণ হয় না।পিতা-মাতা অনেক সাধনার পরে একটি সন্তান পেয়ে থাকেন । সেই সন্তান বড় করা, মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা, প্রতিটি বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে।
”সায়ন” বাবার এবারের জন্মদিনে ভেবেছি আমরা আমি সবাই মিলে নারায়ণগঞ্জ বারদী ”বাবা লোকনাথ ব্রহ্মাচারী ”এর মন্দিরে যাবো। আমার ছোট বোন বুধ বার রাতে ফোন দিয়ে বলেছিল ,বৃহস্পতিবার দুপুর বেলা আমাদের ওর বাসায় যেতে। শুক্রবার সকাল সাতটায় আমরা বারদী যাবো।
![]() | ![]() |
|---|
মন্দিরে গিয়ে কিছুটা সময় যদি আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বা কিছুটা সময় আমরা থাকি তাহলে মনটাও ভালো লাগে । এই সুবর্ণ সুযোগ আমি আর হাত ছাড়া করলাম না। আমরা বৃহস্পতিবার রাতে গিয়েছিলাম বোনের বাসায় ।সায়ন বাবা তার দিদিকে পেয়ে অনেক খুশি, দিদিও ছোট ভাইয়ের জন্য বিভিন্ন ধরনের চকলেট ,চিপস দিয়ে একটি তোরা বানিয়েছিল। তা দেখে ভাই আরো খুশি হয়ে গেল ।
শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে, স্নান করে পূজা দিলাম। গোপাল সোনা ও আমরা সবাই তৈরি হই। আজকে গোপাল ঠাকুরকে সঙ্গে নিয়ে যাব। আমরা অনেক দিন থেকে ইচ্ছেছিল যে, গোপাল ঠাকুরকে নিয়ে আমি বারদী মন্দিরে যাব । সেই স্বপ্নটা ঠাকুর পূর্ণ করলাম । আমাদের সাথে আমার বোনের বান্ধবী হচ্ছিল ।আমরা সকাল সাতটায় বেরিয়ে পড়লাম এবং ৯ঃ৩৫ মিনিটে আমরা বারদী মন্দিরে গিয়ে পৌঁছাই।
![]() | ![]() |
|---|
ইন্টারনেট সুবিধা থাকায় আমরা গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই যে কোন জায়গায় যেতে পারি। আমাদের গাড়ি চালক এই মন্দিরে কখনও যায়নি তাই আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছি। মাঝে মাঝে এমন অলি-গলি দিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একদম গ্রামের বাড়িতে চলে এসেছি ।শুনেছি গুগল ম্যাপ মাঝে মাঝে ভুল নির্দেশনা দিয়ে থাকে। আজ সেটাই আমাদের সাথে হবে তা ভাবতে পারিনি।
আমরা গুগল ম্যাপের সাহায্যে প্রথমে সঠিকভাবে যাচ্ছিলাম মাঝপথে আমরা গ্রামের ভিতর নিয়ে আসে , আশেপাশে লোকজনের কাছ থেকে যেনে আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছিলাম । বাবার মন্দিরে গিয়ে প্রথমে পূজার ডালা কিনে নিলাম। আমরা বাবার কাছে পুজো দিলাম । শুক্রবার দিন ছুটির দিন ছিল তাই আজ প্রচুর ভক্ত হয়েছিল।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
পূজার শেষে আমরা মন্দির থেকে ”বাল্য ভোগ” প্রসাদ গ্রহণ করি। এখানে পরিবেশটা সত্যি অনেক সুন্দর। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মনে অন্যরকম শান্তি ফিরে পাওয়া যায়। মা তারা, শিব মন্দির,দূর্গা মন্দির রয়েছে।
![]() | ![]() |
|---|
বাবার সমাধি স্থান রয়েছে । আমরা এখানে অনেক সময় ছিলাম, অনেক ছবি তুলেছি। এখানে সব থেকে বিখ্যাত সন্দেশ হলো প্যারা সন্দেশ। আমরা ভোগ দেয়ার জন্য প্যারা সন্দেশ নিয়েছিলাম। বাবা তালমিশ্রিতে অনেক খুশি হয়,পূজার প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে ডালা সাজানো থাকে আমরা সেই ডালা কিনি বাবার পূজা দিলাম। পূজো শেষে আমরা নারায়ণগঞ্জ শহরে দেখার মত দর্শনীয় স্থান ঘুরে দেখলাম। পানাম নগর , সোনারগাঁও আমরা দেখে বাসায় চলে আসি। এভাবে চলে গেল শুক্রবারের ছুটির দিন












Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Thank you ,sir.
আমার পোস্টটি সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ,স্যার ।এভাবে সব সময় পাশে থাকবেন এবং আপনাদের সমর্থন নিয়ে আরো ভালো কাজ উপহার দিতে পারব।