Better Life with Steem|| The Diary Game||13- 02-2026||
![]() |
|---|
Hello,
Everyone,
আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ।আজ অনেকদিন পরে প্রতিদিনের ডায়েরি নিয়ে আসলাম। আপনারা সকলেই জানেন কিছুদিন থেকে বাংলাদেশের সাধারন মানুষের মাঝে এক অজানা আতঙ্ক ছিল । সামনের দিন গুলো আমাদের কিভাবে কাটবে?
আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোন কিছুই যেন ঠিকভাবে করতে পারছিনা।আমার অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য কাকে দায়ী করব তা কিছুই বুঝতে পারছি না ।আর্মি বাবু নির্বাচন ডিউটি নিয়ে এতটাই ব্যস্ত আমার অসুস্থতার কথা ভূলে গেছেন। তিনি বাসায়ও আসতে পারছেন না ।
একই শহরে ডিউটি পরা সত্যেও বাসায় আসতে পারছেন না ।কারণ দেশ এখন কঠিন সময় পার করছে। এইভেবে নিজেকে শান্তনা দিচ্ছি ,আমাদের ডাক্তার দেখানোর জন্য CMH আছে, আমরা সেখানে গেলে চিকিৎসা পাব এবং কিছু দিন পরে সুস্থ হয়ে যাবো।
![]() | ![]() |
|---|
আমাদের দেশ ও দেশের জনগনের রক্ষার দায়িত্ব তাদের হাতে তাই পরিবারের থেকেও দেশকে বেশি গুরুত্ব দেয়া উচিত। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জাতীয় সংসদ নির্বাচন হল গতকাল (১২ই ফেব্রুয়ারি) । এই নির্বাচন নিয়ে অনেক জল্পনা, অনেক কল্পনা,অনেক চিন্তা, ভয় কাজ করছিল ।
অনেকদিন থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছে তাই ভাবছি আজকে ”বিজয়া একাদশী” পালন করব । গতকাল বেশি করে রান্না করে রেখেছি ।আজ আমায় আর রান্না করতে হবে না। আজ সকাল ১০টায় ঘুম থেকে উঠলাম । হঠাৎ মোবাইল বেজে উঠল ।বোন বলছে ,ওরা আজ আমাদের বাসায় আসবে।
দুপুর বারোটার সময় চলে আসলো। বোনকে বললাম, আগে কেন বলে আসলি না? তখন বোন হাসি দিয়ে বলে উঠল, দিদির বাসায় আসবো তাতে বলার কি আছে , সমস্যা নেই, কি রান্না করবি বল আমি তোর সাথে সাথে সাহায্য করছি ।
![]() | ![]() |
|---|---|
![]() | ![]() |
বাসায় যা ছিল ঝটপট তাই রান্না বসিয়ে দিয়েছি। ইনফারেড চুলা এবং দুটি গ্যাসের চুলা মোট তিন চুলায় রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কেটে- ধুয়ে নিলাম। ছোট দুলাভাই এসেছে ,তার জন্য তো বিশেষ কিছু রান্না করতে হয় ।
ইলিশ মাছ ভাজি করলাম, চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের পাতা ভর্তা, চিংড়ি মালাইকারি, সয়াবিন দিয়ে আলু-ফুলকপি তরকারি, বেগুন ভাজি, চিকেন কষা ,পোলাও ,সাদা ভাত । ছোট দুলাভাই পায়েস খেতে খুবই পছন্দ করে তাই ওর জন্য পায়েশ রান্না করলাম। বোন এত কিছু করতে নিষেধ করেছিল। আমি অসুস্থ তার সাথে আজ আমি উপবাস আছি ।
আমি রান্না করেছি সাথে সাথে বোন অনেক কাজে সাহায্য করেছে ।এই হল নিজের বোন। সত্যি আজ বলতে কোন দ্বিধা নেই, বাবার বাড়ির লোক এসে যেভাবে আপনার হাতে হাতে কাজ করে দেবে কিন্তু শ্বশুর বাড়ির লোক তেমন কাজ করে দেয় না ,এটাই বাস্তব। যাই হোক আমাদের রান্না শেষ করতে ৩টা বেজে গেলো ।
মামনি দুপুরবেলা গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করল । ওদের দুপুরের খাবার শেষ হতে বিকেল ৪টা বেজে গেলো ।আমার সমস্ত কিছু গুছিয়ে ফ্রেশ হতে সন্ধ্যা হয়ে গেল। প্রার্থনা শেষে ওদেরকে চা তৈরি করে দিলাম। আমি কিছু ফল প্রসাদ নিলাম । কিছু সবজি দিয়ে সাগু দানার খিচুড়ি রান্না করলাম । এই খিচুড়ি রান্নায় আমি তেমন কোন মশলা ব্যবহার করিনা, সামান্য হলুদ গুড়া, সন্ধব লবন, কাঁচা মরিচ , তাই আমার কাছে অনেক সুস্বাদু লাগে।
![]() |
|---|
কালকে ওদের অফিস আছে তাই ওরা রাতে চলে গেলো । সেনাবাহিনীর চাকরিটা যেমন সম্মানের তেমনি অনেক কঠিন ।তার সাথে থাকার সুবিধার্থে আর্মিদের ভিতরের জীবনটা অনেক ভালো ভাবে উপভোগ করতে পেরেছি । বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কখনো ভোট দিতে পারে না । সাধারণ জনগণ নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থা তারা করে থাকেন।
এরই মাঝে আপনারা সবাই জেনেছেন ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ২০৮ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি এগিয়ে আছে । খবরের মাধ্যমে জেনেছি , বিএনপির চেয়ারম্যান জনাব “ তারেক রহমান “ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জনাব তারেক রহমান কে প্রধানমন্ত্রী হিসেবে স্বাগতম জানাচ্ছি।
![]() |
|---|
আশা রাখি, তিনি আবার এই ভেঙ্গে যাওয়া দেশটাকে নতুন করে সাজাবে এবং সাধারণ জনগণের বন্ধু হয়ে উঠবে। সেনাবাহিনী আবার তার নিজের ব্রাকে ফিরে আসবে এবং তাদের দায়িত্ব তারা পালন করবে। আমাদের দেশের আইনশৃঙ্খলা আবার আগের মত হবে । সাধারন মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করতে পারবে, বাসায় নিশ্চিন্তে ঘুমাতে পারবে ।










আমার পোস্টটি সমর্থন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, @aviral123