Better Life with Steem|| The Diary Game||18- 12-2025||
![]() |
|---|
| Made by Canva |
Hello,
Everyone,
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, আমাকে এত সুন্দর পৃথিবীতে মানব জীবন দান করার জন্য ।কৃতজ্ঞ আমার পিতা মাতার কাছে, এই পৃথিবীর আলো দেখানোর জন্য । কৃতজ্ঞ আমার ভাই ও বোনদের কাছে, যাদের ছাড়া আমি একা থাকতাম ।ওদের ভালবাসা আমার সারা জীবনের সঙ্গী। কৃতজ্ঞ আমি আমার জীবন সঙ্গী ( আর্মি বাবুর) প্রতি । তিনি ছাড়া আমি স্বয়ংসম্পূর্ণ হতাম না ।আমার এই পথ চলা তার জন্য সুন্দর এবং সহজ হয়েছে ।
![]() | ![]() |
|---|
আমাদের এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখেছি, কত কিছু দেখতে হবে, কত কিছু সহ্য করতে হবে ,কত কিছু শুনতে হবে, কত কঠিন পথ পাড়ি দিতে হবে? মাঝে মাঝে অজানা ভয় কাজ করে। আমার কাছ থেকে কেউ কোন কষ্ট পেলে না তো, আমি কারো দুঃখের কারণ হলাম না তো!
মানুষ চাইলে সবাইকে নিয়ে একত্রে বসবাস করতে পারে, কোন রাগ অভিমান থাকবে না, কোন হিংসা থাকবে না, কোন বাধা বিপত্তি থাকবে না তবে মানব জীবন অনেক সুন্দর হতে পারতো। কেন এত ভেদাভেদ, কেন এত সংঘাত ,কেন এত ভয় ভয়?
যাই হোক অনেক কিছুই লিখেছি, অনেক কথা বলার আছে তোমাদের সাথে কিন্তু সময় এবং ব্যস্ততার জন্য কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না।কিছু পূর্বের দিনলিপি গুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি । এগুলো হলো আমার ছোট ছোট প্রিয় মুহূর্ত, যা তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগেনা ।
আজ আমার একটি বিশেষ দিন কিংবা আমার ভালোবাসার মানুষের শ্রেষ্ঠ দিন বলা যায়। এই বিশেষ দিনে আমি কি কি করেছিলাম তা তোমাদের সাথে শেয়ার করছি ।
![]() | ![]() |
|---|
দিনটি হলো ১৮ই ডিসেম্বর, আর্মি বাবুর জন্ম দিন । আমরা সাধারণত মেয়ের জন্মদিন পালন করে থাকি কিন্তু কখনো আমাদের জন্মদিন পালন করা হয় না। বড়দের জন্মদিন পালন করাটা তিনি পছন্দ করেনা । তার ধারণা জন্মদিন শুধু ছোটদের জন্য বড়দের জন্য কিছুই না।
আমার ইচ্ছে ,তার জন্মদিন পালন করি। তিনি সবসময় আমাদের জন্য অনেক কিছু করেন কিন্তু সে নিজের জন্য কিছুই করেন না । আমার সকাল থেকে মনের ভেতরে একটি প্ল্যান চলছিল ,তাকে কিছু উপহার দিব এবং তার পছন্দের খাবার রান্না করবো। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে গেলেন।
সকালবেলা উঠে স্নান করে প্রার্থনা করি। সকালবেলার নাস্তা খেয়ে শপিংমলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম । এখন শপিংমলে না যাই তাহলে আর্মি বাবুর জন্য সেই গিফট গুলো আমার আনা হবে না। দুপুরের রান্না শেষ করে শপিংমলে যেতে হলে অনেক দেরি হয়ে যাবে, তখন তিনি বাসায় চলে আসতে পারে । তখন আমি কিছুই আয়োজন করতে পারবনা । তাকে না জানিয়ে আমি এগুলো আয়োজন করতে চাচ্ছি।
আর্মি বাবু মাটন কষা এবং মাছের মাথা দিয়ে আলু তরকারি ,সাদা ভাত ভীষণ পছন্দ করে ।এ হলে তার আর কিছুই চাই না । দুপুরের রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে সকাল দশটার সময় বেরিয়ে যাই । একটি কেক নিলাম, কিছু মিষ্টি নিলাম এবং একটি Easy শার্ট নিলাম। তিনি এই ব্রান্ডের শার্ট খুব পছন্দ করেন। আমার সাধ্যমতো এগুলো আয়োজন করি।
স্টিমিট প্ল্যাটফর্ম থেকে আমার উপার্জিত টাকা অন্য কোন কাজে খরচ করি না । এই টাকা থেকে কিছু ঠাকুর ঘরের পুজোর সামগ্রী কিনেছিলাম। বাকি টাকা দিয়ে আমি এই ছোট্ট আয়োজন করি।এগুলো নিয়ে আসতে দুপুর বারোটা বেজে গেল। ঝটপট এগুলো রেখে দুপুরের রান্না করি।
ঠিক যা ভেবেছিলেন তাই হলো,আজ আর্মি বাবু বিকেল ৪ টার সময় বাসায় চলে আসলো। আমি যদি দুপুরবেলা এগুলো না নিয়ে আসতাম তাহলে আর আমার এগুলো আয়োজন করা হতো না ।
দিনের বেলা তাকে আর কিছু বলা হলো না ।সন্ধ্যার পরে তিনি যখন অফিসে গেলেন এবং রাত আটটার দিকে বাসায় ফিরে আসলেন, তার আসার পূর্বে আমরা তাকে অবাক করে দিলাম। কিছুটা ভয় ভয় লেগেছিল। আমি যতটা ভয় পেয়েছিলাম তার থেকে তিনি বেশি খুশি হয়েছেন।মাঝে মাঝে মনে হয়, মানুষটা অনেক কঠিন ।
কিন্তু না তারা মনটা একদম নরম। এত গুরুগম্ভীর মানুষের ভিতরে একটি সুন্দর নরম মণ আছে যা কখনো প্রকাশ করে না ।এই প্রথম বার তার জন্মদিন পালন করে অনেক খুশি হলাম। আমার ছোট একটা আশা পূর্ণ হল আজকে ।
![]() | ![]() |
|---|
ছোট্ট জীবনের এই ছোট ছোট মুহূর্ত গুলোই সম্পর্কটাকে আরো মধুর করে তুলে।অনেক বড় কিছু আয়োজন করিনি কিংবা অনেক দামি কিছু তাকে উপহার দিতে পারিনি তারপরও আমার সাধ্যমত যেটুকু দিয়েছি তাতে তিনি অনেক খুশি ।এভাবে কেটে গেল বিশেষ একটি দিন।
যদি আমাদের প্রিয়জনের ছোট ছোট এই বিশেষ দিনগুলো মনে রাখি বা তাদের জন্য একটু সময় বের করি তাহলে কিন্তু আমাদের এই সম্পর্কটা অনেক সুন্দর হতো ।
ছবিগুলো WhatsApp থেকে সংগ্রহ করা হলো।
আজকের এখানেই বিদায় নিচ্ছি ।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে ভালবাসুন। শুভরাত্রি।
.png)







Congratulations! This post has been voted through steemcurator08 We support quality posts, good comments anywhere and any tags.
আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ম্যাম @uzma4882