Better Life with Steem|| The Diary Game||25- 11-2025

in Incredible India3 months ago
1000023325.jpg

Hello,

Everyone,

বাংলাদেশ সহ অন্যান্য দেশে মোটামুটি ভালো শীত শুরু হয়েছে ।এখানে হঠাৎ ঠান্ডা বৃদ্ধি পেয়েছে, যার জন্য প্রচন্ড গলা ব্যথা, সর্দি ,জ্বর এগুলো লেগেই আছে।

কিছুদিন থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া জ্বর ঘরে ঘরে দেখা দিচ্ছে । এগুলো মশা বাহিত রোগ তাই বারান্দায় বা ছাদে যে ফুলের টপ গুলো আছে তাতে যেন পানির জমে না থাকে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার এই অ্যাপার্টমেন্টের অনেকের চিকুনগুনিয়া জ্বর হয়েছে।

চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত ব্যক্তি অনেক দুর্বল হয়ে পড়ে। সমস্ত শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা,পায়ে পানি আসা , এরকম নানা সমস্যা দেখা দেয়। ডেঙ্গু জ্বরের থেকেও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের বেশি কষ্ট পেতে হয় । সৃষ্টিকর্তার কৃপায় হালকা ঠান্ডা জ্বর সর্দি কাশি হয়েছে ।

1000023293.jpg1000023294.jpg

বাপি- মা বাড়িতে চলে গেল, অনেকদিন থেকে ভাবছি , উপবাস থেকে লোকনাথ বাবার পাঁচালী পড়বো। আমার ছোটবেলা থেকে একটা বিশ্বাস ছিল যে , আমি সব যখনই কোন সমস্যায় পরেছি তখন লোকনাথ বাবাকে স্মরণ করলে তা থেকে আমি মুক্তি পেতাম।

আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্রী তখন থেকে চেষ্টা করতাম লোকনাথ বাবার পাঁচালী পড়তে। বাপিকে মোটামুটি সুস্থ করে বাড়িতে পাঠাতে পেরেছি সেই থেকে মনে ছিল যে লোকনাথ বাবার উপবাস করবো।

1000023317.webp1000023321.jpg

আমি উপবাস ছিলাম কিন্তু ওরা তো দুপুরবেলা খাবে, তাই সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের জন্য রান্নাবান্না করি। একদম নির্জলা উপবাস করতে এখন কষ্ট হয় ।আমি দুপুর বেলা সাবুদানার পায়েস রান্না করেছিলাম। আমার সাথে সাথে মেয়ে দুপুরবেলা একটু খেয়েছিল ।

বাবার পাঁচালী পড়া অনেক সহজ বিষয়। তেমন কোন কঠিন নিয়ম নেই, বাবা অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন। পাঁচালী পড়তে হলে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না। বেলপাতা ,সাদা ফুল এবং একটু তালমিছরি । তালমিছরি দিলে বাবা খুব খুশি হয়ে যান ।

তবে প্রথম সমস্যা হল ,এখানে বেলপাতা পাওয়া যায় না। সেনানিবাস এর ভিতরে বেল গাছ আছে পাতা কিন্তু আর্মি বাবু এতটা ব্যস্ত থাকেন যে ফেরার পথে কিছু বেল পাতা নিয়ে আসবে তা সময় পাচ্ছে না। আমার পরিচিত একটা বৌদিকে ফোন করে বলেছিলাম যে আমার কিছু বেলপাতা প্রয়োজন। বৌদি কোয়ার্টারে থাকে ।সে বলেছিল, সব গুছিয়ে রাখবে বিকেলবেলা এসে নিয়ে যেতে।

1000023336.jpg1000023324.jpg

শুধু বেলপাতা নয় তার সাথে সাথে আম্রপল্লব ,তুলসী পাতা , সাদা ফুল গুছিয়ে রেখেছে ।এত কিছু আমার জন্য গুছিয়ে রাখবে আমি ভাবতেই পারিনি ।সবসময় যে রক্তে সম্পর্ক আপন হবে তা নয় ,মনের সম্পর্ক হল সব থেকে বড় সম্পর্ক। বিকেলবেলা আমি গেলাম যেহেতু পূজার জন্য কিছু ফল কিনতে হবে । ভাবছি গেট থেকে চলে আসবো কিন্তু বৌদি বাসায় নিয়ে গেল। তার মা এসেছেন বেড়াতে , মাসির সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য আমাকে বাসায় নিয়ে গেল।

মাসি অনেক ভালো মনের মানুষ ।তার দেশের বাড়ি খুলনা । খুলনা অঞ্চলের মানুষ আমার কাছে অনেক ভালো লাগে ।৫ বছর থাকার সুযোগ হয়েছিল। কথা বলতে বলতে সন্ধ্যায় আসলো ।আমি কিছু ভুল এবং ফল কিনে নিয়ে বাসায় চলে আসি। এসে বাবার পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ।

1000023341.jpg1000023331.jpg

আমি শুরুতেই বলেছিলাম লোকনাথ এর পাঁচালী পড়তে তেমন কোন কঠিন নিয়ম পালন করতে হয় না , শুধু ফুল ফল বেলপাতা এগুলো দিয়ে আমি পুজো দিয়েছি এবং এক মনে ভক্তি ভরে পাঁচালী পাঠ করেছি। খুবই ভালো লাগে তার শৈশবের কাহিনী থেকে শুরু করে অনেক সাধনা এবং তিনি মনে হয় একমাত্র ব্যক্তি যিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্ম নিয়ে চর্চা করেছেন ।

1000023370.jpg1000023372.jpg

তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন ,সেই দেশের ধর্মচর্চা করেছেন।তিনি একজন কাল জয়ী ব্রহ্মচারী ।আমার সুযোগ হয়েছিল লোকনাথ বাবার জন্মস্থান ভারতের চারুলিয়া গ্রামে যাওয়ার । বাবা যেখানে দেহত্যাগ করেছেন, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় "বারদী" সেখানো একবার যাওয়ার সুযোগ পেয়েছিলাম। বাবার জন্মস্থান বলুন কিংবা বাবার শেষ জীবন যেখানে মন্দির করে গেছেন, সেখানে হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নেই। এখানে বাবার একান্ত ভক্ত হিন্দু মুসলিম সবাই। চারুলিয়াতে দেখেছি ,মুসলিম ভাইয়েরা ভক্তদের প্রসাদ বিতরণ করছেন, পূজার সামগ্রী বিক্রি করছেন ,নারায়ণগঞ্জ বারদী মন্দিরে হিন্দু মুসলিম সকল ভক্ত বাবার আরাধনা করে। আসলে আমরা তো রক্তে মাংসে সবাই মানুষ , শুধু একটা ট্যাগ নিয়ে ভেদাভেদ করি ।

1000023362.webp1000023357.jpg

পাঁচালী শেষের দিকে যখন বাবার দেহ ত্যাগ করার সেই কথাগুলো আসে তখন আমার কান্না চলে আসে। বলতে পারি না আমি, চোখের জল ধরে রাখতে পারি না ।যে মানুষ সারা জীবন শুধু তার ভক্তদের সুখ দুঃখের কথা চিন্তা করছে , ঈশ্বরের সাধনা ছাড়া আর কিছুই চিন্তা করতেন না, নিঃস্বার্থভাবে সব সবাইকে দুহাত ভরে দিয়েছেন ।

মাঝে মাঝে মনে হয় পৃথিবী থেকে মায়া, ভালোবাসা সব কিছু হারিয়ে যাচ্ছে ,এখানে শুধু স্বার্থপরতা। কি কি পেল ?কি পেল না?শুধু নিজেকে নিয়ে ভাবে।

পাঁচালী পাঠ শেষে ঠাকুরকে প্রণাম করে প্রসাদ নামিয়ে নিলাম । গোপাল পোষাকে শয়ন দিলাম । এভাবে কেটে গেল আবার ২৫ তারিখ মঙ্গলবারের দিন।বাবা লোকনাথ ব্রহ্মচারী বলে গেছেন "রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি, আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব"।।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 67990.05
ETH 2033.77
USDT 1.00
SBD 0.52