Better Life with Steem|| The Diary Game||26- 12-2025||

in Incredible Indialast month (edited)
1000026669.jpg

Hello,

Everyone,

আশা করি সকলে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন । সকলে মিষ্টি শীতের সকাল উপভোগ করছেন । শীতকাল আবার ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা শেষ তাই অনেকেই পরিবারের সকলকে নিয়ে হয়তো গ্রামের বাড়িতে চলে গেছেন , আবার হয় তো কেউ ‌‌ কোন পর্যটন কেন্দ্রে ঘুরতে গেছেন ।

গ্রামের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়, বিশেষ করে খেজুরের রস থেকে পায়েস ,নতুন ধরনের নবান্ন তৈরি করা হয় । গ্রামের বাড়িতে না গেলে এর স্বাদ বোঝা যায় না । আমরা শহরে তো খেজুরের রস দেখতেই পাই না।

ডিসেম্বর মাসে পর্যটন কেন্দ্র গুলোতে ‌ পর্যটকদের আনাগোনা বেশি হয় এবং পর্যটন কেন্দ্রগুলো সেজে ওঠে। মেয়ের পরীক্ষার জন্য আমার কোথাও যাওয়া হলো না । আর্মি বাবু ছুটি পাচ্ছিনা তাই আমরা কোথাও যেতে পারছিনা ।

1000026624.jpg1000026623.jpg

আশা করছি ফেব্রুয়ারি মাসে কোথাও যেতে পারবো ।তখন পরীক্ষা থাকবে না ,তারপর রোজার জন্য কলেজ ছুটি থাকবে। সম্ভবত ফেব্রুয়ারি মাসে ‌ আমাদের দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তার জন্য বন্ধ থাকতে পারে।

. আশা নিয়ে আছি , ছুটির সময় বাড়িতে যাওয়ার সুযোগ পাবো। সময় পরিবর্তনের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায় ।একসময় ছিল ,বাবার বাড়িতে যাওয়ার জন্য অস্থির হতাম । কিন্তু এখন সংসার, সন্তান সবকিছু বিবেচনা করে বাবার বাড়িতে যাওয়া হয় না । প্রায় দেড় বছরের কাছাকাছি হল বাবার বাড়ি থেকে এসেছি।

আমাদের আশেপাশে যারা থাকে তাদের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে নিতে হয়। কারণ অনেক সময় দেখা যায় ,রক্তের সম্পর্কের মানুষগুলো থেকে ‌ প্রতিবেশী মানুষগুলো বেশি আপন হয়ে যায় ।বিগত এক পোস্টে আমি লিখেছিলাম , আমার এখনো দীক্ষা নেওয়ার সুযোগ হয়নি । কবে নিতে পারব তাও ‌ জানিনা ।যদি সৃষ্টিকর্তা ‌ কৃপা করে থাকেন তবে অবশ্যই আমি দীক্ষা নিতে পারবো।

মনের ভক্তি দিয়ে আমরা যে যার ধর্ম সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং অন্য ধর্মকে আমরা সবসময় শ্রদ্ধা করব। এটাই আমাদের ধর্ম হওয়া উচিত।

আজ ছিল ,শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ১৩৮ তম আবির্ভাব মহা তিথি। এই এলাকার এখনো অনেক কিছু চেনা হয়নি আমার ,কোথায় কি আছে তাও জানিনা । এই মন্দিরটা অনেক ছোট হলেও অনেক সুন্দর একটি মন্দির ।এখানে গুরু ভাইদের সাথে কিছুদিন আগে আর্মি বাবুর পরিচয় হয়েছিল।

দাদাভাই বাসায় এসেছিলেন এবং এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন । ধর্মীয় অনুষ্ঠানগুলো আমি কখনো ‌ হারাতে চাই না । এই মহা উৎসবে অংশগ্রহণ করে মামনি কে সঙ্গীত ‌ পরিবেশন এর জন্য আমন্ত্রণ জানান হয়েছিল ।

1000026765.jpg1000026764.jpg

WhatsAppথেকে নেয়া ছবি

সংগীত এমন একটি প্রতিক্রিয়া, যা মনের খোরাক যোগায় খোরাক যোগায় ,আপনি সুখে সংগীত শুনতে পারেন, আপনার যখন মন খুব খারাপ থাকে তখন আপনি গান শুনতে পারেন। আমাদের ‌অশান্ত মনকে শান্ত করে দেয় সংগীত ।

1000026640.jpg1000026635.jpg

প্রতিদিনের মতো, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিলাম। দুপুর বেলায় রান্নার কোন ঝামেলা নেই কারণ আমরা মন্দিরে যাব এবং সেখানে প্রসাদ গ্রহণ করব ।। আমরা সকাল দশটায় চলে গেলাম মন্দিরে । অনেক দূর দূরান্ত থেকে ভক্ত বৃন্দ এসেছে। আমি অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত নই তবে তার বাণী গুলো আমার খুবই ভালো লাগে ।তিনি নারীদের এজন্য অনেক চিন্তা ভাবনা করেছেন।

1000026642.jpg1000026737.jpg

তিনি নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন । নারী জাগরণের অনেক বাণী লিখেছেন ।এই উৎসবে অনেক গুণীজন এসেছেন , তারা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, তাদের কথাগুলো ‌ মুগ্ধ হয়ে শুনলাম । যার যার ধর্মের সঠিক পথ গুলো যদি অনুসরণ করা হয় তাহলে মনে হয় , কোন ঝামেলা-দ্বন্দ্ব থাকতো না।

চট্টগ্রাম থেকে ‌ অনুকুল ঠাকুরের ভক্ত ‌ এবং একজন গুণী শিল্পী এসেছেন। ‌ তার মধুর কন্ঠে অনুকূল চন্দ্রের জীবনী আলোচনা করলেন, সাথে তার অসাধারণ কন্ঠে গান ছিল। শুধু মুগ্ধ হয়ে সেই গান শুনছি।

আপনাদের শোনার জন্য একটু অনুরোধ করছি।

আমার YouTube channel থেকে নেয়া হয়েছে

এবার শুনুন মামনির কন্ঠে সেই মধুর গানটি । সকলের আশীর্বাদ নিয়ে মামনি সুন্দর গান করেছিল। তার গানের তালে তালে উপস্থিত ভক্ত বৃন্দ সবাই অনেক খুশি হন এবং আশীর্বাদ করেন।

আমার YouTube channel থেকে নেয়া হয়েছে

মেয়ের প্রশংসা শুনে প্রতিটি মায়ের অবশ্যই ভালো লাগে এবং গর্ব হয় । সকলে আশীর্বাদ ও দোয়া করবেন মামনি পড়াশুনা এবং সংগীত এ দুটো বিষয় নিয়ে জেনে এগিয়ে যেতে পারে। মামনি এর গান শোনার অনুরোধ রইল।

এই কনকনে শীতে ‌ উপেক্ষা করে এত ভক্ত বৃন্দ এসেছে বলার মতো না। এখানে এসে অনেক নতুন বন্ধু পেলাম, তাদের সাথে নতুন পরিচয় হলো। দুপুরবেলার প্রসাদ ছিল অসাধারণ। মন্দিরের প্রসাদ বরাবরই অমৃত হয়। আজকের ‌ প্রসাদে ছিল ডালিয়ার খিচুড়ি ও চাটনি ।সত্যি বলতে কি , আমি এই প্রথম ডালিয়া খিচুড়ির খেয়েছি ।

গানের সাথে নিত্য ছিল ।ভক্তিমূলক গানের সাথে নৃত্য পরিবেশন করছে ‌ ছোট-বড় অনেক ভক্ত ।আমার কাছে সকল সংগীত ভালো লাগে । ‌ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত গজল গানগুলো আমার শুনতে বেশ ভালো লাগে।

পোষ্ট অনেক বড় হয়ে যাচ্ছে এবং অনেক রাত হয়ে গেল ,তো আজকের মত এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।


◦•●◉✿ শুভ রাত্রি✿◉●•◦

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...
 last month 

Thank you,sir.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65529.15
ETH 1919.40
USDT 1.00
SBD 0.51