Incredible India monthly contest of November #2|Difference between house and home!

in Incredible India3 months ago (edited)
pexels-binyaminmellish-186077.jpg
Source

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক দিন থেকে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছিনা । সুন্দর একটি প্রতিযোগিতার বিষয় দেখে ব্যস্ততার মাঝেও আমার ছোট্ট পোস্ট নিয়ে হাজির হলাম ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার প্রিয় বন্ধুদেরকে@tanay123,@ mou.sumi &@ ahlawat প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই।

How do you glance at the difference between these two words, house and home? Explain!

জন্ম থেকে আমরা দলগতভাবে বসবাস করে আসছি তার জন্য প্রয়োজন ঘর-বাড়ির ।ঘর বলতে আমি মনে করি,একটি নির্দিষ্ট কক্ষকে বোঝানো হয় ।যেমন:- রান্নাঘর, বসার ঘর, বিশ্রামের ঘর/ শোবার ঘর ইত্যাদি ।আমার দাদু একজন সম্মানী ব্যক্তি ছিলেন। তার কাছে বিভিন্ন লোকজন আসতেন বিভিন্ন সমস্যা নিয়ে । আলোচনার মাধ্যেমে সমস্যা সমাধান করা হতো। সবার সাথে আলোচনার করার জন্য তাদের একটি নির্দিষ্ট ঘর ছিল ,তাকে বলা হতো কাচারি ঘর। কাচারি ঘরে বিচার-আচার বা সালিশ, দরবার করা হতো ।

অন্যদিকে বাড়ি বলতে আমরা বুঝি, যেখানে ব্যক্তিগত শান্তি ও মানসিক অনুভূতি এবং পরিবারের সবাইকে নিয়ে বসবাসের যোগ্য একটি জায়গা বোঝায়। বাড়ি হল ভালোবাসা ও নিরাপত্তা প্রতীকস্বরূপ। সারাদিনের কাজ শেষে বাড়িতে আসে শান্তি লাভ করার জন্য ।

1000023362.webp1000023357.jpg

একটি ঘর হল এমন একটি কাঠামো যেখানে প্রাচীর, সাদ, টেবিল প্রয়োজনীয় সমস্ত কিছু থাকে। যা আমি যখন খুশি ,যেখানে খুশি এগুলো নিয়ে যেতে পারি। অন্যদিকে বাড়ি হল যেখানে মা-বাবা ,ভাই-বোন ,আত্মীয়-স্বজন সবাই একত্রে থাকে। সুখ দুঃখে সবাই এক সাথে থাকে। আমরা চাইলেও আমরা বাড়ি যেখানে সেখানে পরিবর্তন করতে পারি না ।

আমার কথা বলি, আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন তাই তিন বছর পরপর আমাদের জেলা পরিবর্তন করতে হত, তাই আমাদের ঘরও পরিবর্তন হয়ে যেত কিন্তু আমাদের বাড়ি সেই একই স্থানে আছে। যেখানে আমার বাবার জন্ম, যেখানে আমার ভাইয়ের জন্ম , আমার জন্ম সেটাই হলো আমাদের বাড়ি। সেই বাড়ি আমরা কখনো পরিবর্তন করতে পারবো না ।আমি মনে করি, ঘর এবং বাড়ি শব্দ দুটো কাছাকাছি থাকলেও এর কিছু পার্থক্য রয়েছে ।

What lessons may we glean from our experiences in our homes? I invite you to share your perspectives on this topic!
pexels-olly-935743.jpg
Source

আমরা সকলেই জানি যে ,একটি শিশুর প্রাথমিক শিক্ষা বাড়ি থেকে পেয়ে থাকে। একটি শিশু গড়ে ওঠে তার বাবা-মা, ভাই-বোন, আশেপাশে আত্মীয়-স্বজনের ব্যবহার আচরণ দেখে। আমরা যত বড় শিক্ষিত হই না কেন আমাদের পারিবারিক শিক্ষাটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা আমাদের ধৈর্যশীল , সামাজিকতা বোধ ,দায়িত্ব ও কর্তব্য শিখতে সহায়তা করে ।প্রতিটি বাড়ির একজন প্রদান থাকেন, আমরা যার কাছ থেকে ধৈর্য,ভালোবাসা ,অন্যের প্রতি সহানুভূতি, অন্যকে ক্ষমা করা এইসব গুণগুলি শিখে থাকি।

এই শীতের দিনে বাড়িতে কাটানো সেই সুন্দর মুহূর্ত গুলোর কথা মনে পড়ে। ডিসেম্বর মাস পরীক্ষা শেষে সবাই বাড়িতে আসতো। সবাই মিলে বনভোজনের আয়োজন করা হত । খেজুরের রসের পিঠা পায়েস তৈরি করা হত ।

আগের দিনে ইন্টারনেটের সুযোগ সুবিধা ছিল না ,মোবাইল ছিল না, টিভি ছিল কিন্তু তখন এত চ্যানেল ছিল না ,শুধুমাত্র বিটিভি (BTV) ছিল ।প্রতি মাসে মাত্র একটা ছায়াছবি দিত, বাড়ির সকলে মিলে তিন ঘন্টা বসে সেই ছায়াছবি দেখতাম । সে এক অন্যরকম একটি আনন্দ ছিল ।এখন বাড়ির সেই যৌথ পরিবার গুলো ভেঙে একক পরিবার হয়ে গেছে। এখন আর সেই আন্তরিকতা ভালোবাসা কমে এসেছে।

How significant is your residence to you, and which specific area of your home do you consider to be your preferred space?

দারুন একটি প্রশ্ন করেছেন। বাবার বাড়ি বলেন কিংবা শ্বশুরবাড়ি বলেন, আমার এখন সবথেকে ভালো লাগে আমার নিজের বাসস্থান। আমার এখন কোথাও যেতে মন চাচ্ছে না কারণ বাবার বাড়িতে বেড়াতে গেলে অনেক আদরেই থাকি ,কোন নির্দিষ্ট সময় থাকে না ঘুম থেকে ওঠার। কোন কাজ করতে হয় না,নিজের ইচ্ছা মত ঘুরতে পারি , তারপরও আমার নিজের বাসস্থান সবথেকে ভালো লাগে।

1000023293.jpg1000023336.jpg

আমার সংসারটা গুছাতে হবে, সকাল ছয়টায় ঘুম থেকে উঠতে হবে,সবার জন্য রান্নাবান্না করতে হয় তাও আমার নিজের বাসস্থানটাই আমার কাছে সব থেকে ভালো লাগে ।আমি বাবার বাড়িতে গেলে এত আদর যত্নে থাকি যে অসুস্থ হয়ে পড়ি ।আমার কাজ ছাড়া একদম ভালো লাগেনা ।

যদি আর্মি বাবুকে বাসায় রেখে আমি কোথাও বেড়াতে যাই তখন আমার বাসস্থানটা এত এলোমেলো হয়ে থাকে যা দেখে বেড়ানোর সুখ ভুলে যাই । তখন বাসায় এসে বলি আর কক্ষনো বাসস্থান ছেড়ে কোথাও বেড়াতে যাব না। ভালো খাই কিংবা মন্দ খাই আমার বাসস্থান আমার কাছে সব থেকে প্রিয় স্থান।

বাসস্থানের প্রতিটি কর্নার আমার প্রিয়। ঠাকুর ঘর আমার সবথেকে প্রিয় স্থান । রান্নাঘর আমার ভালোবাসার জায়গা, সন্তানের কক্ষ আমার আদরের স্থান , শোবার ঘর আমার সারাদিনের ক্লান্তি দূর করে। আর দশটা সংসারী গৃহিনীর মতোই আমার বাসস্থানটাকে আমি সুন্দরভাবে সাজাতে পছন্দ করি ।

আমার সাধ্যমত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ।আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ।

Thank You So Much For Reading My Blog📖

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...JWNUaLb1UAxtVkvpEzFvrbCpiTVHr2qys8cnVHpyrfv38wVPMc1Luya71X8AzcNNuKjF1rHwqMTUWN8r39rGXHzGTLWtLUbqpNh6DHaWG6eK2zUkgnx8ShFKdg.png

Sort:  
Loading...
 3 months ago 

আমাকে সমর্থন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ,স্যার।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 66155.28
ETH 1973.30
USDT 1.00
SBD 0.50