Better Life with Steem || The Diary Game || April 07, 2026

in Incredible India8 hours ago

thumbnail.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৭ই এপ্রিলের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

গতকাল সারারাত আমার প্রায় ঘুম হয়নি। রাত ২টোর সময় শুয়ে ৩টের সময় আমার ঘুম ভেঙ্গে গেছে। আমি আবার ঘুম ভেঙ্গে গেলে আর বিছানায় শুয়ে থাকতে পারি না। তাই আমি বিছানা ছেড়ে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এক কাপ চা বানিয়ে নিয়ে আমি একটা ওয়েব সিরিজ দেখতে লাগলাম। ভোর ৫টা নাগাদ আমার বেশ খিদে পেয়ে গেলে আমি এগ চাউমিন বানিয়ে খেলাম।

2.jpg

৬টার আগেই নিউজপেপার চলে আসলে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। সকাল ৭টার মধ্যে বাঘাযতীন বাজারে গিয়ে দেখি যে তখনও বেশিরভাগ দোকান বসেনি। গতকাল রাতে আমাদের এলাকায় বেশ ভালোই বৃষ্টি হয়েছিল আর তাই আজ সকালে বেশ ঠান্ডা ছিল। তাই অনেকেই দেখলাম শীত পোশাক পড়ে এসেছে। আমি প্রথমে দুটো জবা ফুলের মালা কিনলাম।

3.jpg

4.jpg

তারপর একটা সব্জীর দোকান থেকে ফুলকপি, বেগুণ, টম্যাটো আর কাঁচা লঙ্কা কেনার পর আমি সোজা চলে গেলাম মাছ বাজারে। বেশিরভাগ মাছের দোকানই তখন বসেনি। তবুও যথেষ্ট ভীড় ছিল কারণ রাত ৩টের পর থেকে এখানে পাইকারি মাছের বাজার বসে। নানা প্রান্ত থেকে মাছ ব্যবসায়ীরা এসে এখান থেকে পাইকারি দামে মাছ নিয়ে যায়। আমার ভাগ্য ভালো যে আমি একটা দোকান খুঁজে পেয়েছিলাম যারা পাইকারি এবং নর্মাল দুইরকম দামেই মাছ বিক্রি করে। সেখান থেকে আমি ৫০০ গ্রাম পমফ্রেট মাছ কিনলাম।

বাড়ী ফেরার পথে আমি ৪টে লুচি আর আলুর দম কিনে নিলাম। অতো ভোরে খেয়েছি বলে আমার খিদে পেয়ে গিয়েছিল। বাড়ী ফিরে পোশাক পরিবর্তন করে আমি প্রথমে আজকের দ্বিতীয় ব্রেকফাস্ট করে নিলাম। তারপর এক কাপ চা খেয়ে নিয়ে আজকের রান্নার প্রস্তুতি নিলাম। আজকে শুধু ভাত আর সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ রান্না করেছি। চাটনি রান্না করিনি কারণ আগের রান্না করা টম্যাটোর চাটনি দিয়ে আমার আজকের দিনটা চলে যাবে।

রান্না হয়ে যাওয়ার পর আমি সব ব্যবহৃত বাসনপত্র মেজে নিলাম। তারপর আমি সব ঘরগুলো মুছে ফেললাম। আজকে আর ঘর ঝাঁট দিতে ইচ্ছে করছিল না। এরপর ঘন্টাখানেক আমি অনলাইনে কাজ করলাম।

“দুপুর”

দুপুর ১টার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। তারপর একটা কাঁচা আমলকী খেয়ে আমি কয়েক ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

5.jpg

সন্ধ্যে ৬টা নাগাদ ঘুম থেকে উঠে আমি সন্ধ্যে দিয়ে নিয়ে হাঁটতে বের হলাম। ৩০ মিনিটের মতো হেঁটে বাড়ী ফিরে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে আর স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা আমার পক্ষে সম্ভব হবে না।

“রাত”

রাত ১১টার সময় দিদি আসলো আর ১৫ মিনিট বাদে চলেও গেলো। দিদি বাড়ী ফিরে গেলে আমি ডিনার করে নিয়ে শুতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৭ই এপ্রিলের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
 8 hours ago 

@ripon0630, thank you for supporting my post.

Loading...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.065
BTC 71130.32
ETH 2191.98
USDT 1.00
SBD 0.50