Better Life with Steem || The Diary Game || December 09, 2025

in Incredible India4 months ago

cover-photo.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৯ই ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজকে সকাল ৯টার সময় আমি ঘুম থেকে উঠলাম। আজকে ময়লা সংগ্রাহক দাদার সাপ্তাহিক ছুটির দিন, তাই সকাল ৭টার সময় ঘুম থেকে ওঠার চাপ ছিল না। আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আজকের খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাজারে গিয়ে চার আঁটি ধনেপাতা কিনে আনলাম চাটনি বানানোর জন্য। বাজারের একটা দোকানে বসে দুটো কচুরি আর দুটো জিলিপি খেয়ে আমি ব্রেকফাস্ট করলাম।

তারপর বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে নিয়ে আমি বাসি বাসনপত্র সব মেজে নিলাম। এরপর ধনেপাতা, কাঁচালংকা, পাতিলেবু আর লবণ দিয়ে আমি ধনেপাতার চাটনি বানালাম। এই চাটনি দিয়ে আমার ৩-৪ দিন হয়ে যাবে। তারপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ল্যাপটপ অন করে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে সন্ধ্যেবেলা ইন্ডিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি২০ ম্যাচ দেখতে বসবো। তাই সব কাজ বিকেলের মধ্যেই সেরে রাখার ইচ্ছে আছে। তবে আজকে আর স্টিমিটের জন্য কোনও পোস্ট লেখা সম্ভব হবে না।

“দুপুর”

2.jpg

3.jpg

দুপুর ১টা নাগাদ আমি গাঙ্গুলীবাগানে বউদির হোটেল থেকে একটা ডিমের থালি নিয়ে আসলাম। এটা দিয়ে আমার আজকে লাঞ্চ আর ডিনার দুটোই হয়ে যাবে। বাড়ী ফেরার সময় একটা পতঞ্জলির দোকান থেকে শেভিং ক্রিম কিনে নিলাম। তারপর বাড়ী ফিরে স্নান করে নিয়ে আমি লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি একটা গোটা আমলকী খেয়ে নিয়ে আবার অনলাইনে কাজ করতে বসলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

5.jpg

বিকেল ৫টার পর আমার আজকের মতো কাজ শেষ হলো। তারপর আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা খেয়ে হাঁটতে বের হলাম। সন্ধ্যে ৬টার পর বাড়ী ফিরে ল্যাপটপ অন করে জিও-হটস্টারে আমি ইন্ডিয়া আর দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ ম্যাচ দেখা শুরু করলাম। ইন্ডিয়া আজকেও টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে।

“রাত”

যাইহোক, ইন্ডিয়া শেষমেশ ৫ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচটা ১০১ রানে জেতে। এর জন্য বেশিরভাগ কৃতিত্ব হার্দিক পান্ড্যা আর বোলারদের প্রাপ্য। হার্দিক পান্ড্যা ম্যান অফ দা ম্যাচ হয়েছেন এই ম্যাচে ২৮ বলে ৫৯ রান আর ১৬ রান দিয়ে ১ উইকেট নেওয়ার জন্য। দ্বিতীয় টি২০ ম্যাচটা বৃহস্পতিবার হবে। দেখা যাক সেখানে কে জেতে!

টি২০ ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ বাদে দিদি আমার ফ্ল্যাটে আসলো। ও আমার জন্য পেঁয়াজকলি ভাজা আর মুলোশাক নিয়ে এসেছিল। দিদির সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর ও বাড়ী ফিরে গেলে আমি সব খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনারের পর আমি বেশ কিছু ইউটিউব দেখলাম। তারপর ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৯ই ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66965.13
ETH 2049.61
USDT 1.00
SBD 0.49