Better Life with Steem || The Diary Game || December 11, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১১ই ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে সময় মতো ময়লার গাড়ীতে দুই প্যাকেট ময়লা ফেলে দিলাম। এরপর ঘরে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি বানিয়ে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর বাজারে গিয়ে আমি চারটে হাঁসের ডিম কিনলাম। বাজারেই একটা দোকান থেকে আমি দুটো ডালপুরি আর আলুরদম এবং দুটো জিলিপি খেয়ে ব্রেকফাস্ট সারলাম।
বাড়ী ফেরার পথে আমি এক প্যাকেট আমুল শক্তি দুধের ৫০০ মিলি. এর প্যাকেট কিনে নিলাম কারণ ঘরে দুধ একদম শেষ হয়ে গেছে আর এখন রোজ কফি খাচ্ছি বলে দুধ একটু বেশি লাগছে। ঘরে ফিরে এক কাপ দুধ চা খেয়ে নিয়ে আমি আলু দিয়ে হাঁসের ডিমের কারি বানিয়ে নিলাম। অন্যদিকে ইন্ডাকশনে ভাত ততক্ষণে রান্না হয়ে গেছে।

দুপুর ১২টার পর আমি বাসি বাসনপত্র সব মেজে নিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। তারপর আমি দিদির দেওয়া শাকভাজা, আমার রান্না করা হাঁসের ডিমের কারি আর ধনেপাতার চাটনি দিয়ে লাঞ্চ করে নিলাম। দুপুর ২টোর পর আমি গাঙ্গুলীবাগানের একটা ওষুধের দোকান থেকে ইয়ার বাডস কিনে আনলাম। তারপর ঘন্টাখানেকের জন্য আমি ঘুমাতে চলে গেলাম।



বিকেল ৫টার পর ঘুম থেকে উঠে আমি প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা খেয়ে নিয়ে আমি হাঁটতে বের হলাম। আজকে আমি অনেকক্ষণ হাঁটলাম। প্রায় এক ঘন্টার মতো হাঁটার পর বাড়ী ফিরে আমি এক কাপ চা করে ৭টার পর ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে হওয়া দ্বিতীয় টি২০ ম্যাচ দেখতে বসলাম।
আজকের ম্যাচটা ইন্ডিয়া হেরে গেলো। আমাদের টি২০ টিমের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন একদমই ফর্মে নেই। দেখা যাক ওনারা কবে ফর্মে ফেরেন! আর আজকে বোলাররাও ভালো বল করেনি।
টি২০ ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ অনলাইনে কাজ করলাম। কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি কিছু ফেসবুক পোস্ট পড়লাম আর ফেসবুকে চ্যাট করলাম। এরপর দিদি আমার ফ্ল্যাটে আসলো। ওর S.I.R. এর কাজ আজকেই শেষ হলো। আমার দিদি কিন্তু কোনো অফিশিয়াল B.L.O. না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওর কন্ট্রাক্টচুয়াল জব চলে যায়। কিন্তু বেশ কিছু B.L.O. S.I.R. এর কাজ করতে পারছিলেন না। তাই আমার দিদির মতো আরো বেশ কয়েকজনকে ডাকতে হয়েছে।
এরপর দিদি বাড়ী চলে গেলে আমি সব খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। ডিনার হয়ে যাওয়ার পর আমি বেশকিছু ইউটিউব ভিডিও দেখলাম। তার মধ্যে রান্নার রেসিপি ভিডিও অবশ্যই ছিলো আর সাথে কিছু গানের ভিডিও ছিলো। তারপর রাত হয়ে গেলে আমি ল্যাপটপ সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১১ই ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1999528998888493559
@sduttaskitchen, thank you mam for your generous support.