Better Life with Steem || The Diary Game || December 15, 2025

in Incredible India4 months ago

cover-photo.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৫ই ডিসেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

2.jpg

আজকে সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে প্রথমে ময়লার গাড়ীতে দুই প্যাকেট ময়লা ফেলে দিলাম। আগামীকাল ময়লা সংগ্রাহক দাদার সাপ্তাহিক ছুটির দিন, তাই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে হয়েছিল। এরপর ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি করে আমি আজকের সংবাদপত্র পড়ে নিলাম। তারপর বাজারে গিয়ে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, টম্যাটো আর একটা ছোট দেখে রুই মাছ কিনলাম। বাজারের কাছেই একটা দোকান থেকে বাটার টোস্ট দিয়ে ব্রেকফাস্ট করে আমি বাড়ী ফিরে এলাম।

বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে নিয়ে আমি টম্যাটো আর কাঁচালঙ্কা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করে ফেললাম। এটা পুকুরের রুই মাছ, অন্ধ্রের রুই মাছ নয়, তাই রুই মাছের পাতলা ঝোল রান্না করলাম। অন্যদিকে ইন্ডাকশনে ভাত ততক্ষণে রান্না হয়ে গেছে।

“দুপুর”

দুপুর ১২টার পর আমি সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলাম। বাসি বাসনপত্র আমি সব গতকাল রাতেই মেজে রেখেছিলাম, তাই আজকে আর আমার কোনও বাসন মাজতে হলো না। এরপর আমি কিছুক্ষণ অনলাইনে কাজ করলাম। দুপুর ২টোর আগেই আমি স্নান করে নিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

3.jpg

4.jpg

5.jpg

বিকেল ৫টার পর ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিয়ে আমি প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর পোশাক পরিবর্তন করে আমি হাঁটতে বের হলাম। ঠান্ডার কারণে আমাকে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়েছে। তারাপীঠ থেকে ফিরে আমার ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। জ্বর সেরে গেলেও সর্দিকাশি আমার এখনও রয়ে গেছে। যাইহোক, ৩০ মিনিট মতো হাঁটার পর আমি বাড়ী ফিরে এলাম।

বাড়ী ফিরে এক কাপ চা করে আমি দিল্লী ক্রাইম – সিসন ৩ ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। প্রতিটা এপিসোড প্রায় এক ঘন্টার কাছাকাছি আর দেখতে বেশ ভালোই লাগছিল।

“রাত”

6.jpg

রাত ৯টার পর আমি আমাদের এলাকার একটা দোকানে গেলাম চিকেন মোগলাই পরোটা কিনতে। যিনি মোগলাইটা বানাচ্ছেন তাকে আমি বললাম যে স্যালাডে শসা না দিতে, তার বদলে কাঁচা পেঁয়াজ আর কাঁচালঙ্কা বেশি করে দিতে। আমি ওনাকে টম্যাটো আর চিলি সসও দিতে বারণ করলাম কারণ পাড়ার ফাস্টফুড দোকানগুলোতে ঘুব বাজে কোয়ালিটির সস ব্যবহার করা হয়। আমার ঘরে ভালো ব্র্যান্ডের টম্যাটো আর চিলি সস আছে। আমি ওগুলোই ব্যবহার করবো।

বাড়ী ফিরে আমি গরম গরম মোগলাই পরোটা খেয়ে ডিনার সারলাম। তারপর আমি আবার দিল্লী ক্রাইম – সিসন ৩ ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। এরপর দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি আমার জন্য চিকেন, শাকভাজা আর চাটনি নিয়ে এসেছিল। আমি ওগুলো আগামীকাল খাওয়ার জন্য তুলে রাখলাম। দিদি বাড়ী চলে গেলে আমি ঘুমাতে চলে গেলাম যদিও এই ওয়েব সিরিজের শেষ এপিসোড দেখা আমার এখনও বাকি আছে।

তো বন্ধুরা এই ছিল আমার ১৫ই ডিসেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...
Loading...
Loading...

IMG_20251129_162530.png

Curated By: lirvic

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67112.13
ETH 2051.17
USDT 1.00
SBD 0.49