Better Life with Steem || The Diary Game || January 06, 2026

in Incredible Indialast month

1.jpg

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৬ই জানুয়ারীর কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

2.jpg

আজকে সকালে আমার যখন ঘুম ভাংলো তখন প্রায় ৮টা বাজতে চলেছে। আজকে অবশ্য কোনো তাড়া ছিল না তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ আজ ময়লা সংগ্রাহক দাদার সাপ্তাহিক ছুটির দিন, তাছাড়া যা শীত পড়েছে, লেপের নীচ থেকে বের হতেই ইচ্ছে করে না। অনেক বছর বাদে এই বছর লেপ ব্যবহার করছি, নাহলে বিগত বেশ কয়েক বছর ধরে আমার একটা ব্ল্যাঙ্কেট বা বালাপোশ দিয়ে শীতকালে কাজ চলে যেত।

যাইহোক, ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ কফি করে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। তারপর বাজারে গিয়ে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর ডিম কিনলাম। মাছ আর আজকে কিনলাম না কারণ ঘরে আরও একদিনের মতো মাছ রান্না করা আছে। বাড়ী ফেরার পথে ২০০ গ্রাম পেটাই পরোটা কিনে নিলাম ব্রেকফাস্টের জন্য।

বাড়ী ফিরে ব্রেকফাস্ট করে নিয়ে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে আমি সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। এরপর আরও এক কাপ চা বানিয়ে নিয়ে আমি অনলাইনে কিছুক্ষণ কাজ করলাম।

“দুপুর”

দুপুর ১ টার পর আমি ইন্ডাকশনে জল গরম করে মাথা ধুয়ে নিলাম। এই ঠান্ডায় আর স্নান করতে ইচ্ছে করলো না। তারপর লাঞ্চ করে নিয়ে সোজা লেপের নীচে।

“বিকেল ও সন্ধ্যে”

3.jpg

বিকেল ৪টে নাগাদ ঘুম থেকে উঠে এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর বাইরে রাস্তায় কিছুক্ষণ হেঁটে বাড়ী ফিরে আমি সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ কফি করে নিয়ে আমি অনলাইনে কিছুক্ষণ কাজ করলাম। সন্ধ্যে ৭টার পর আমি পাড়ার একটা ফাস্টফুডের দোকানে গিয়ে ডাবল ডিম দিয়ে এগরোল কিনে খেলাম।

“রাত”

4.jpg

5.jpg

রাত ৮টা নাগাদ আমি জিওমার্টে অনলাইনে ডাব আর ধনেপাতা অর্ডার করলে ১৫ মিনিটের মধ্যে ডেলিভারী দিয়ে গেলো।

6.jpg

আমি আর দেরী না করে ধনেপাতার চাটনি তৈরি করে ফেললাম। আমার ঘরে ধনেপাতার চাটনি শেষ হয়ে গিয়েছে আর দিদিকেও দিতে হবে কারণ ওর ঘরে ও ছাড়া আর কেউ ধনেপাতার চাটনি খায় না।

ধনেপাতার চাটনি তৈরি হয়ে যাওয়ার পর আমি অনলাইনে রাত ১০টা পর্যন্ত কাজ করলাম। এরপর আমি জিও হটস্টারে সাউথ স্টার রবি তেজা অভিনীত একটা মুভির হিন্দি ডাবড ভার্শন দেখা শুরু করলাম। সিনেমাটা মোটামুটি হয়েছে, তবেএখন আর এইসব কনসেপ্ট খুব একটা চলে না। রবি তেজা নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা কিন্তু উনি গতাগুনিতার বাইরে কেনো জানি না বের হতে পারছেন না।

এরপর দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি বাড়ি ফিরে গেলে আমি ডিনার করে নিয়ে মুভি দেখা শেষ করলাম। বেশ রাত হয়ে গিয়েছিল, তাই আমি আর দেরী না করে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ৬ই জানুয়ারীর দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।