Better Life with Steem || The Diary Game || June 03, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৩রা জুনের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।



আজকে সকাল ৭টার সময় আমার ঘুম ভাঙলেও ময়লা ফেলা হলো না কারণ আজ আবর্জনা সংগ্রাহক দাদা আসেনি। তাই আমি দেরী না করে রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। এরপর বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলাম। অন্যান্য মশলাপাতির সাথে বোয়াল মাছ আর বেগুণ কিনেছিলাম।
বাজারের একটা দোকান থেকে পরোটা আর ডিম কষা খেয়ে আমি বাড়ী ফিরে এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর কালোজিরা ফোড়ণ দিয়ে বেগুণ দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল রান্না করলাম। এরপর ভাত হয়ে যাবার পর আমি আমার ইন্ডাকশন কুকটপটা সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসলাম। খরচ পড়লো ভারতীয় মুদ্রায় ৫০০ টাকা।
দুপুর ২টো নাগাদ স্নান করার পর আমি বেগুণ দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল দিয়ে লাঞ্চ করলাম। তারপর একটা হিমসাগর আম খেয়ে আমি ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।



বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে আমি হাঁটতে বের হলাম। আজকেও গরমের কারণে বেশিক্ষণ হাঁটতে পারলাম না। ৩০ মিনিটের মতো হেঁটে আমি বাড়ী ফিরে আসলাম। বাড়ী ফেরার পথে ২টো শিঙাড়া কিনে নিলাম। ঘরে ফিরে সন্ধ্যে দিয়ে গরম গরম শিঙাড়ার সাথে আমি এক কাপ চা খেলাম। এরপর ল্যাপটপ অন করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।



রাত ৮টা নাগাদ আমি অনলাইনে জিওমার্ট থেকে তরমুজ আর আঙুর অর্ডার করলাম। ৩০ মিনিটের মধ্যে আমাকে অর্ডার ডেলিভারি দিয়ে গেলো। এরপর আমি আবার এক কাপ চা করে ঘন্টাখানেক সময় ধরে অনলাইনে কাজ করলাম।
অনলাইনে কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি অনিল কাপুরের ২৪ সিসন ২ ওয়েব সিরিজটা দেখা শুরু করলাম। বেশ কয়েকটা এপিসোড আমার দেখা বাকি ছিল। ২টো এপিসোড দেখার পর দিদি আসলো। আজকে লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী, তাই ও প্রসাদ নিয়ে এসেছিল। আমি তো মার চলে যাওয়ার পর থেকে ঠাকুর দেওয়া ছেড়ে দিয়েছি। মাঝেমধ্যে সন্ধ্যা দি তাও ইচ্ছে করলে, সবই ওনার মর্জি।
দিদি বাড়ী ফিরে যাওয়ার পর আমি সব খাবার ইন্ডাকশনে গরম করে নিয়ে ডিনার করলাম। ডিনারের পর একটা হিমসাগর আম খেয়ে আমি ২৪ সিসন ২ এর বাকি এপিসোডগুলো দেখা শুরু করলাম। বাকি এপিসোডগুলো দেখা শেষ হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ফেসবুক সার্ফ করলাম। তারপর কিছুক্ষণ অনলাইনে চ্যাট করলাম।
এরপর বেশ কিছু ইউটিউব ভিডিও দেখলাম। আমি বেশিরভাগ রান্নার রেসিপি ভিডিও দেখেছি, আর কিছু ভ্রমণের ভিডিও। রাত ১টার পর আমি সব ঘরের লাইট আর ফ্যান সুইচ অফ করে দিয়ে আর বেডরুমের এসি অন করে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৩রা জুনের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2062464326758506870
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟