Better Life with Steem || The Diary Game || May 22, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২২শে মের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৬টার সময় আমি ঘুম থেকে উঠলাম। এরপর রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা বানিয়ে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। ৭টার সময় ময়লার গাড়ী আসলে আমি তাতে দুই প্যাকেট ময়লা ফেলে দিলাম। তারপর আমি বাঘাযতীন বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল ৮টার আগেই বেশ ভালো রোদ উঠে গিয়েছিল আর যথেষ্ট ঘাম হচ্ছিল।


বাজারে গিয়ে প্রথমে চিংড়ি মাছ আর খারকোল পাতা কিনলাম। আজকে আমি প্রথমবার চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতার ভর্তা রান্না করবো। আর ফ্রিজে টম্যাটোর চাটনি রয়েছে। এরপর আমি দুধের সর চাল কিনে নিয়ে বাঘাযতীন স্টেশন রোডে ৫জি পরোটার দোকান থেকে ১৫০ গ্রাম পেটাই পরোটা কিনে খেলাম।
তারপর বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে নিয়ে আমি সব বাসি বাসনপত্র মেজে নিলাম। এরপর সব ঘর ঝাঁট দিয়ে মুছে আমি চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতার ভর্তা রান্না করে ফেললাম। তারপর আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম। আমার ইন্ডাকশন কুকটপটা আবার খারাপ হয়ে গেছে। দেখি সময় করে একদিন মেকানিককে দেখাতে হবে। এরপর এক ঘন্টার মতো আমি অনলাইনে কাজ করলাম।





দুপুর ১টা নাগাদ আমি অনলাইনে আরবান কোম্পানিতে আমার এসির জন্য ফোম ওয়াশ বুক করলাম। আমি টাইম স্লট সিলেক্ট করলাম দুপুর ৩টেতে কারণ ততক্ষণে আমার স্নান আর লাঞ্চ করা হয়ে যাবে। এরপর স্নান করে নিয়ে আমি লাঞ্চ করলাম। লাঞ্চের পর আমি একটা পাকা হিমসাগর আম খেলাম। আমটা যথেষ্ট মিষ্টি ছিল। দুপুর ৩টের সময় আরবান কোম্পানি থেকে লোক এসে ৪০-৪৫ মিনিট সময় ধরে আমার এসিটা ওয়াশ করলো। যথেষ্ট ভালো কাজ করেছে ওরা। আরবান কোম্পানির লোক সার্ভিসিং করে চলে গেলে আমি বেডরুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।


সন্ধ্যে ৬টার পর সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা খেয়ে আমি হাঁটতে বের হলাম। একটু দেরী করেই আজকাল হাঁটতে বের হচ্ছি কারণ সূর্যের আলো এখন অনেক বেলা অবধি থাকে। তাও ৩০ মিনিটের বেশি হাঁটতে পারলাম না কারণ বাতাসে আর্দ্রতার কারণে আমি পুরো ঘেমে গিয়েছিলাম। বাড়ী ফিরে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।
রাত ৯টা নাগাদ আমি জিও হটস্টারে অনিল কাপুরের ২৪ সিসন ২ ওয়েব সিরিজ দেখা শুরু করলাম। ২৪ সিসন ১ আমি গত সপ্তাহেই দেখা শেষ করেছি। এই ওয়েব সিরিজটা সত্যিই একবার দেখতে বসলে আর ওঠা যায় না।
১১টার সময় আমি ডিনার করে নিলাম। দিদি বেশ কিছুদিন ধরে এখন রাতে আসছে না তাই আমি আর দেরী করলাম না। ডিনার হয়ে যাবার পর আমি আরেকটা এপিসোড দেখে নিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২২শে মের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2058211528088961219
@oswaldocuarta, thank you for supporting my post.