Better Life with Steem || The Diary Game || May 27, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৭শে মের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ আমার ঘুম ভাঙলো। ময়লার গাড়ী ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গেছে। আমি আর ওর খোঁজ করতে না বেড়িয়ে ফ্রেশ হয়ে নিয়ে রোজকার মতো এক কাপ চা করে আজকের খবরের কাগজ পড়তে বসলাম। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাঘাযতীন বাজারে গিয়ে একটা ছোট দেখে রুই মাছ আর ২ কেজি হিমসাগর আম কিনে আনলাম। আজকে আর বাজার থেকে ব্রেকফাস্টের জন্য কিছু কিনলাম না।

বাড়ী ফিরে আমি এগ চাউমিন বানিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর এক কাপ চা খেয়ে নিয়ে বাসি বাসনপত্র সব মেজে ফেললাম। এরপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে আমি রুই মাছের পাতলা ঝোল রান্না করলাম। মাছ রান্না করা হয়ে গেলে আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম।
ইন্ডাকশনটা খারাপ হয়ে যাবার পর এই এক সমস্যা হয়েছে। সবকিছু গ্যাসে রান্না করতে হচ্ছে আর এখন সারা দেশ জুড়ে এলপিজি গ্যাসের যা ক্রাইসিস চলছে। আমার ইন্ডাকশনটা সার্ভিসিঙে দিয়েছি। দেখা যাক কবে সাড়াই করে দেয়।
যাইহোক, রান্না করা হয়ে যাবার পর আমি আমার আলমারি থেকে সব জামাকাপড় বের করে বাবা-মা’র ঘরে খাটে রেখে দিলাম। দুই সপ্তাহ আগে মা’র বিয়ের আলমারি নতুন করে পেন্ট করিয়েছি। এবার আমার আলমারিটা করাবো যেটা আমি প্রাইভেট টিউশনের টাকা জমিয়ে কিনেছিলাম।


দুপুর ২টো নাগাদ আমি স্নান করে নিয়ে রুই মাছের ঝোল আর আমের চাটনি দিয়ে লাঞ্চ করলাম। আমের চাটনি আমার দিদি পাঠিয়েছিল। লাঞ্চের পর আমি দুটো হিমসাগর আম খেলাম। এরপর জিওমার্ট থেকে কিছু জিনিস অর্ডার করলে ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে গেলো। তারপর আমি বেডরুমে গিয়ে ঘন্টাখানেক বিশ্রাম করলাম।



বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে আমি হাঁটতে বের হলাম। আজকে আর বিকেলে ঘুম থেকে উঠে চা খাইনি। বিকেল ৫টার সময়ও যথেষ্ট রোদ ছিল। ৩০ মিনিটের বেশি হাঁটা সম্ভব হলো না কারণ যথেষ্ট হিউমিডিটি ছিল। বাড়ী ফেরার পথে মিষ্টির দোকান থেকে ক্ষীরকদম্ব কিনে নিলাম রাতে খাবো বলে।
বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।

রাত ৯টার পর আমি থালাপতি বিজয়ের জন নায়গণ মুভিটা দেখা শুরু করলাম। রাত ১১টা নাগাদ সব খাবার গরম করে নিয়ে ডিনার করলাম। ডিনারের পর ক্ষীরকদম্ব খেয়ে আবার মুভিটা দেখা শুরু করলাম। রাত ১টার কাছাকাছি সময়ে আমার সিনেমা দেখা শেষ হলো। এরপর কিছুক্ষণ ফেসবুক সার্ফ করলাম আর বেশ কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম। রাত ২টো নাগাদ আমি বেডরুমের এসি অন করে সব ঘরের লাইট আর ফ্যান সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৭শে মের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2060039295738708380
Thank you for supporting my post.