Better Life with Steem || The Diary Game || November 07, 2025
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৭ই নভেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আজকে সকাল ৭:৩০ নাগাদ আমি ঘুম থেকে উঠলাম তবে আজ আর ময়লা ফেলা হলো না কারণ ময়লার গাড়ী আমাদের পাড়ায় সকাল ৭টার সময় আসে। যাইহোক, আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে চা খেতে খেতে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। এরপর বাজারে গিয়ে বোয়াল মাছ, টম্যাটো আর তেঁতুল কিনলাম।
তারপর বাজারের একটা দোকান থেকে পরোটা আর আলুর দম খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম। বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে নিয়ে আমি বোয়াল মাছের ঝোল আর তেঁতুল দিয়ে টম্যাটোর চাটনি রান্না করলাম।



এরপর মাসী কাজ করতে আসলো দুপুর ২টো নাগাদ। আজকেই মাসীর শেষ দিন আমার ফ্ল্যাটে কাজ করার, টাইম ঠিক মতো ম্যাচ করছে না। মাসী কাজ করে চলে যাওয়ার পর আমি বউদির হোটেলের খাবার দিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আমার একটা জিন্সের জ্যাকেট ডেলিভারি দিতে আসলে আমি সেটা রিসিভ করে নিলাম।

বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে আমি হাঁটতে বের হলাম। ৩০ থেকে ৪০ মিনিট হাঁটার পর আমি বাড়ীতে ফিরে এসে প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম।

রাত ৮টার পর আমাকে অনলাইনে ২কেজি আঁখি গুড় ডেলিভারী দিয়ে গেলো। আমি ঠিক করেছি যে এবার থেকে আঁখি গুড় দিয়ে চা করে খাবো। দেখা যাক কতো দূর কি করে উঠতে পারি!
রাত ১০টার পর দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কথা বললাম। এরপর দিদি বাড়ী ফিরে গেলে আমি বেশ কিছু সময় ধরে ইউটিউব ভিডিও দেখলাম। বেশ কিছু রান্নার ভিডিও দেখার পর আমার চম্পারন মিটের কয়েকটা ভিডিও বেশ ভালো লাগলো।
তারপর দিদি বাড়ী চলে গেলে আমি ফেসবুকে আমার বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বললাম। গতকাল দিদি আসতে পারেনি বলে আমার খুব খারাপ লেগেছিল। তারপর ডিনার করে নিয়ে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৭ই নভেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X reply: https://x.com/PijushMitra/status/1987211887424250224