Better Life with Steem || The Diary Game || November 10, 2025

in Incredible India5 months ago

1.jpg

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১০ই নভেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

2.jpg<c/enter>

আজ সকাল ৮টার সময় আমার ঘুম ভাংলো। আজকে আর ময়লা ফেলা হয়নি যেহেতু ময়লার গাড়ী আমাদের পাড়ায় সকাল ৭টার সময় আসে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা করে আমি আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। চা খাওয়া হয়ে যাবার পর আমি বাজারে গিয়ে আলু, পেঁয়াজ, বেগুন আর বোয়াল মাছ কিনলাম। বাজারেই একটা দোকান থেকে পরোটা আর ডিম কষা খেয়ে আমি ব্রেকফাস্ট করলাম।

এরপর বাড়ী ফিরে আমি সর্ষে আর বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না করলাম। তারপর সব ঘরদোর ঝাঁট দিয়ে মুছে ফেললাম। সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গেলো।

“দুপুর”

দুপুর ১২টার পর আমি অনলাইনে কাজ করতে বসলাম। ঘন্টাদুয়েক কাজ করার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর টক দই খেয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

3.jpg

4.jpg

5.jpg

বিকেলবেলায় হাঁটতে বেড়িয়ে ৩০-৪০ মিনিট হাঁটার পর বাড়ী ফিরে আমি প্রথমে সন্ধ্যে দিলাম। তারপর এক কাপ চা করে নিয়ে আমি অনলাইনে কাজ করতে বসলাম।

“রাত”

রাত ৯টা নাগাদ আমার সব কাজ শেষ হয়ে গেলো। তারপর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ইউটিউব ভিডিও দেখলাম। এরপর দিদি আমার ফ্ল্যাটে আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর দিদি বাড়ী চলে গেলে আমি ডিনার করে নিয়ে সব লাইট, ফ্যান সুইচ অফ করে দিয়ে ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ১০ই নভেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...
 5 months ago 

@fombae, thank you for supporting my post.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.060
BTC 66918.40
ETH 2049.86
USDT 1.00
SBD 0.49