Better Life with Steem || The Diary Game || November 26, 2025

in Incredible India4 months ago

cover-photo.png

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৬ নভেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

“সকাল”

1.jpg

আজ সকাল ৫টার সময় ঘড়ির অ্যালার্মের শব্দে আমি ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে এক কাপ কফি খেয়ে নিয়ে আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। এরপর ৬টা নাগাদ আমার নতুন কেনা বাইক নিয়ে আমি একটু হাত সেট করতে বেরিয়ে পড়লাম। আমার আগের মোটরসাইকেলটা আমি ২০২৩ সালে বিক্রি করে দিয়েছিলাম। গত দুই বছর আমি কোনো বাইক চালাইনি। আমি এখন যে বাইকটা কিনেছি সেটা হলো হন্ডা এসপি ১২৫। এক ঘন্টার মতো বাইক চালানোর পর বাইক গ্যারেজে রেখে আমি বাজারে গেলাম।

2.jpg

3.jpg

বাজার থেকে আমি ফুলকপি, টম্যাটো, তেঁতুল আর ৪ পিস কাতলা মাছের পেটি কিনলাম। আজকে আমি ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর তেঁতুল দিয়ে টম্যাটোর চাটনি রান্না করবো। তা দিয়ে আমার দুই দিন হয়ে যাবে। বাড়ী ফেরার পথে আমি ২০০ গ্রাম পেটাই পরোটা কিনে নিলাম। বাড়ী ফিরে আমি পেটাই পরোটা আর চা খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম।

তারপর আমি প্রথমে ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করলাম। আমি এই রান্নায় পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। শুধু আদা, টম্যাটো আর গোটা জিরে মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়ে সেটা ব্যবহার করেছি। মাছের ঝোল রান্না করা হয়ে গেলে আমি তেঁতুল দিয়ে টম্যাটোর চাটনি রান্না করলাম। ওইদিকে ইন্ডাকশনে ভাত ততক্ষণে হয়ে গেছে। সকাল ১১টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেলো। এরপর আমি এক ঘন্টার মতো সময় অনলাইনে অতিবাহিত করলাম।

“দুপুর”

দুপুর ১২টার পর সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। তারপর স্নান করে নিয়ে কাতলা মাছের ঝোল আর টম্যাটোর চাটনি দিয়ে লাঞ্চ করলাম। এরপর আমি রোজকার মতো ঘুমাতে চলে গেলাম।

“বিকেল ও সন্ধ্যে”

4.jpg

5.jpg

বিকেল ৫টার সময় ঘুম থেকে উঠে আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর সোয়েটার আর কান ঢাকা টুপি পড়ে হাঁটতে বের হলাম। আমি সদ্য জ্বর থেকে উঠেছি আর তার সাথে প্রচন্ড ঠান্ডাও লেগেছিল। জ্বর সেরে গেলেও সর্দিকাশি এখনও পুরোপুরি সারেনি, তাই এই প্রোটেকশন। আধঘন্টার মতো হেঁটে বাড়ী ফিরে আমি অনলাইনে কাজ করতে বসলাম। আজকে আর স্টিমিটের জন্য কোনো পোস্ট লেখা সম্ভব হবে না।

“রাত”

রাত ৯টার পর আমি পাড়ার মুদি দোকানে গিয়ে চা, কফি, চাউমিন, চিনি, ডিম, গরম মশলা আর কুড়কুড়ে কিনে আনলাম। তারপর আবার আমি অনলাইনে কাজ করতে বসলাম। রাত ১০টার পর আমি খাবারদাবার সব গরম করে নিয়ে ডিনার করে নিলাম।

ডিনারের পর আমি কিছুক্ষণ ফেসবুক সার্ফ করলাম। তারপর আমি কিছু ইউটিউব ভিডিও দেখলাম। এরপর ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

তো বন্ধুরা এই ছিল আমার ২৬ নভেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

Sort:  
Loading...

1000068411.png

Curated by : @sduttaskitchen
 4 months ago 

@pijushmitra নিজের ক্লাব চেক করুন! আপনি কোনো ক্লাব নেই, তাই ক্লাব হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, যতক্ষণ পাওয়ার আপ না করছেন!

 4 months ago 

@sduttaskitchen, ভুল হয়ে গেছে দিদি, রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম, কোনো কারণে মিস করে গেছি। এখন ঠিক করে নিয়েছি। আপনার সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66965.13
ETH 2049.61
USDT 1.00
SBD 0.49