Better Life with Steem || The Diary Game || November 28, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ২৮শে নভেম্বরের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। এরপর ফ্রেশ হয়ে নিয়ে ময়লার গাড়ীতে এক প্যাকেট ময়লা ফেলে দিয়ে আমি ঘরে ফিরে এলাম। তারপর এক কাপ কফি বানিয়ে আমি রোজকার মতো আজকের খবরের কাগজটা পড়ে নিলাম। আমি আবার ব্ল্যাক কফি খেতে পারি না। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাজারে গিয়ে ৪টে হাঁসের ডিম কিনে আনলাম। আমাদের পাড়ার মুদি দোকানে আবার হাঁসের ডিম পাওয়া যায় না। বাজারেই একটা দোকানে বসে আমি দুটো পরোটা আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করলাম।
বাড়ী ফিরে এক কাপ চা খেয়ে আমি আলু আর টম্যাটো দিয়ে হাঁসের ডিমের ঝোল রান্না করে ফেললাম। এই রান্নায় আমি এভারেস্টের এগ কারি মশলা ব্যবহার করেছি। আমার মনে হয় এই মশলাটা ব্যবহার করলে ডিমের ঝোলের টেস্ট অনেকাংশে বেড়ে যায়। অন্যদিকে ইন্ডাকশনে ভাতও ততক্ষণে হয়ে গেছে।
রান্না হয়ে যাওয়ার পর আমি বাইক নিয়ে সার্ভিস সেন্টারে গেলাম প্রথম সার্ভিসিং করানোর জন্য। ওরা দেখে বললো যে এখনও বেশি কিলোমিটার চালানো হয়নি, তাই ১০-১২ দিন পরে আসলেও হবে। তাই আমি বাইক গ্যারেজে রেখে বাড়ী ফিরে এলাম।
দুপুর ১২টার পর আমি ঘরদোর সব ঝাঁট দিয়ে মুছে ফেললাম। এখন আর কাজের মাসী নেই, সব কাজ আমাকেই করতে হচ্ছে। সকাল থেকে অনলাইনে কাজ করার একদমই সময় পাচ্ছি না। শুধু যেদিন রান্না করতে হয় না সেইদিন কিছুক্ষণ কাজ করতে পারি। যাইহোক, এরপর আমি স্নান করে নিয়ে হাঁসের ডিমের ঝোল আর গত পরশু দিনের করা ট্ম্যাটোর চাটনি দিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর কিছুক্ষণের জন্য ভাতঘুম দিতে চলে গেলাম।



আজকেও বিকেল ৫টা নাগাদ আমি ঘুম থেকে উঠলাম। এখন অবশ্য ৫টাতেই সন্ধ্যে নেমে আসে। তাই আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ কফি খেয়ে হাঁটতে বের হলাম। তারপর বাড়ী ফিরে এক কাপ চা খেতে খেতে আমি The Family Man – Season 3 ওয়েব সিরিজ দেখা শুরু করলাম।
মনোজ বাজপেয়ী অভিনীত এই ওয়েব সিরিজটা দেখতে বেশ ভালো লাগছিল। জয়দীপ আহলাওয়াত ফাটাফাটি অভিনয় করেছেন এই সিরিজটাতে। ওয়েব সিরিজটা দেখতে এতো ভালো লাগছিল যে আজকে আর কোনো কাজ করতে ইচ্ছে করলো না আর প্রত্যেকটা এপিসোড যথেষ্ট বড়ো, প্রায় এক ঘন্টার মতো।
এর মাঝখানে স্টিমিট নোটিফিকেশনে দেখি যে বড়দি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে আমার ক্লাব ৫০ মেন্টেইন নেই। তাই আমি তাড়াতাড়ি স্টিম পাওয়ার আপ করে নিলাম। রাত ১১টা নাগাদ আমি ডিনার করে নিলাম। দিদি ৪ তারিখ পর্যন্ত আসতে পারবে না S.I.R. এর কাজে ব্যস্ত থাকার জন্য। এই ওয়েব সিরিজের সব এপিসোড যদিও আমার এখনও দেখা হয়নি কিন্তু রাত ১২টার পর আমার ঘুম পেয়ে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২৮শে নভেম্বরের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1994821930701197634
Curated by: @fombae
@fombae, thank you very much for your humble support.