চিলি চিকেন
নমস্কার বন্ধুরা,
আজকে চলে এসেছি আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে এবং খুবই helpful হবে।
গতকাল ছিল রবিবার। তাই রাতে বাড়িতে সকলেই চিলি চিকেন খেতে চেয়েছিল। আমি এর আগে বাড়িতে বানিয়েছিলাম ঠিকই তবে শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম বার রান্না করা, তাই কেমন হবে এই নিয়ে যথেষ্ট সংশয়ে ছিলাম। যাইহোক, তবুও নিজের মতো করে রান্নাটা সম্পন্ন করেছিলাম। নীচে আমার রান্নার ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো।
|
|---|
| নং | সামগ্রী | পরিমাণ |
|---|---|---|
| ১ | বিভিন্ন রং এর (লাল, সবুজ , হলুদ)ক্যাপসিকাম | তিনটে বড় মাপের |
| ২ | নুন | পরিমাণ মতো |
| ৩ | চিকেন | ৫০০ গ্রাম |
| ৪ | টমেটো সস | বেশি পরিমাণেই লাগবে |
| ৫ | চিলি সস | ১ চামচ |
| ৬ | কাঁচা লঙ্কা | চারটে |
| ৭ | আদা | পরিমাণ মত |
| ৮ | রসুন | ১ টা বড়ো |
| ৯ | চিনি | ১ চামচ |
| ১০ | সয়া সস | ২ চামচ |
| ১১ | পেঁয়াজ | ৫ টা বড়ো মাপের |
| ১২ | ডিম | ২ টো |
| ১৩ | গোল মরিচের গুঁড়ো | ১ চামচ |
| ১৪ | লঙ্কার গুঁড়ো | ১ চামচ |
| ১৫ | কর্ণফ্লাওয়ার | ৩ চামচ |
| ১৬ | ময়দা | ১ চামচ |
| ১৭ | রিফাইন তেল | ১৫০মিলিলি |
|
|---|
ধাপ ১ :
প্রথমে সলিড মাংসগুলোকে ধুয়ে, সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব।
ধাপ ২ :
ক্যাপসিকাম গুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব।
ধাপ ৩ :
এরপর সমস্ত পেঁয়াজগুলোকেও গোটা গোটা করে কেটে নেব।
ধাপ ৪ :
এরপর কেটে রাখা মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, এক চামচ লঙ্কার গুঁড়ো ও এক চামচ গোল মরিচের গুঁড়ো দিয়ে দেবো।
ধাপ ৫ :
এরপর পরিমাণ মতো আদা, একটা রসুন এর পেস্ট তৈরি করে তার মধ্যে দিয়ে দেব।
ধাপ ৬ :
এরপর দুটো ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।
ধাপ ৭ :
এরপর তার মধ্যে এক চামচ ময়দা ও তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তারপর ভালোভাবে মিশিয়ে নেব।
ধাপ ৮ :
এরপর তার মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে মিশিয়ে নেব এবং মিশ্রণটাকে এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ম্যারিনেশন যত ভালো হবে এটা খেতেও ততই ভালো হবে।।
ধাপ ৯ :
এরপর একটা বাটিতে বেশ অনেকটা পরিমাণ টমেটো সস, এক চামচ চিলি সস , ২ চামচ সয়া সস ও খানিকটা জল মিশিয়ে একটা মিশ্রন বানিয়ে রাখবো।
ধাপ ১০:
এরপর সামান্য রসুন ও আদা কুচি কুচি করে রাখবো।
ধাপ ১১ :
- এরপর ওভেনে কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে এলে তাতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল ঢেলে দেব। তেল গরম হয়ে এলে একটা চামচের সাহায্যে একটা একটা করে ম্যারিনেট করা চিকেন গুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর হালকা আঁচে বাদামী বর্ণ করে ভেজে নেব।*
ধাপ ১২ :
- এরপর অল্প তেলের মধ্যে কুচি কুচি করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেব।*
ধাপ ১৩ :
এরপর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম ও হলুদ ক্যাপসিকাম দিয়ে দেব।
ধাপ ১৪ :
এরপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর ক্যাপসিকাম ও পেঁয়াজ গুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা চিকেন পকোড়া গুলো দিয়ে দেব।
ধাপ ১৫ :
এরপর তার মধ্যে তৈরি করে রাখা বিভিন্ন সসের মিশ্রণটা ঢেলে দেব ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব।
ধাপ ১৬ :
এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে সিদ্ধ হওয়ার সময় দেব।
ধাপ ১৭ :
ভালোভাবে সব সিদ্ধ হয়ে এলে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব । এবং অন্য একটি পাত্রে এক চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে মিশিয়ে সেই মিশ্রণটি কড়াইতে দিয়ে দেব।
এরপর ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের চিলি চিকেন খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে।
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।
|
|---|



















