বরের সাথে শপিং করতে যাওয়া
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আপনাদের সাথে আরো একটি নতুন গল্প শেয়ার করার জন্য। আমাদের বিয়ে হয়েছে প্রায় দুই মাস হতে চলল। এর মাঝে আমাদের একেবারেই শপিং করতে যাওয়া হয়নি। আসলে বিয়ে উপলক্ষ্যে আগের বছর থেকে শুরু করে বিয়ে হওয়া পর্যন্ত প্রচুর কেনাকাটি করা হয়েছিল। তাই এই দুই মাস আমরা আর একেবারেই কেনাকাটা করিনি। গতকাল আমি প্রতিদিনের মতো পড়াতে গিয়েছিলাম। তখনও আমাদের কোন প্ল্যানিং ছিল না যে আমরা শপিং করতে যাব। হঠাৎ করেই আমার বর ফোন করে আমাকে বলল,"আজকে zudio তে যাবা?" আমি তো অবাক। আগে থেকে কোন কথা হয়নি সেখানে যাওয়ার। তাই আমি জিজ্ঞাসা করলাম, "তোমার জন্য কিছু কিনবা?" তখন ও বলল," দুজনের জন্যই কিছু কেনাকাটি করা হবে।" আমিও আর না করলাম না।

আমার পড়ানো শেষ হয়েছিল রাত আটটার সময়। তারপর আমার বর আমাকে নিতে আসে। এরপর দুজন মিলে ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাই zudio তে। সেই দিন তেমন ভিড় ছিল না। আমরা প্রথমে মেয়েদের সেকশন টাই ঘুরে দেখি। সেখানে বিভিন্ন রকমের জামা কাপড় ছিল। আমি যেহেতু ভেবেই রেখেছিলাম একটা কুর্তি কিনব, তাই সেটাই দেখছিলাম। বেশ কয়েকটা দেখার পর আমার দুটো কুর্তি পছন্দ হয়েছিল। সেই দুটো নিয়ে নিয়েছিলাম। যদিও আমার শাশুড়ি মা কালো জিনিস পরা পছন্দ করে না, তাই আমি প্রথমে নেব কিনা ভাবছিলাম, তবে পরে আমার বর নিতে বলাই আমি আর সংকোচ করিনি। কালো কুর্তিটার দাম ছিল ৩৯৯ টাকা মানে ৭৩ স্টিম মতো র নীল রংয়ের কুর্তিটার দাম ছিল ২৯৯ টাকা মানে ৫৪ স্টিম মতো।আরো কয়েকটা কুর্তি পছন্দ হয়েছিল বটে তবে একদিনে বেশি কিছু কিনতে চাইনি। কারণ পরে আরো একদিন আমাদের এখানে আসতে হতো, বাড়ির সকলের জন্য কিছু কেনাকাটা করতে।

এরপর চলে গিয়েছিলাম ladies footwear এর কিছু কালেকশন দেখতে। সেখানে গিয়ে যেটাই পছন্দ হচ্ছিল সেটা আমার পায়ের সাইজে পাচ্ছিলাম না। বেশ কয়েকটাই পায়ে দিয়ে দেখেছিলাম তবে হয় আমার পায়ের মাপের থেকে বড় হচ্ছিল নয়তো ছোট হচ্ছিল। যাইহোক, বেশ অনেকক্ষণ ধরে দেখার পর একটা পছন্দ হয়েছিল। সেটা পায়ের মাপে ছিল। তারপর যখন ওই সেকশন থেকে চলে আসছিলাম তখন আরো একটি আমার পছন্দ হলো। যদিও সাইজ একটু বড় ছিল। তবে সেটা পরা যেত। তাই একটু বড় থাকা সত্ত্বেও আমি কিন্তু ওটাও নিয়ে নিয়েছিলাম। দুটো জুতোই আমার খুব পছন্দ হয়েছিল। একটি জুতোর দাম ছিল ১৯৯ টাকা, মানে ৩৬ স্টিম মতো আর আরেকটি জুতার দাম ছিল ২৯৯ টাকা, মানে ৫৪ স্টিম মতো।

ওখানে কসমেটিকস এর খুব ভালো ভালো কালেকশন আছে। আমি এর আগেও এখান থেকে লিপস্টিক কিনেছি। আমার এখানকার লিপস্টিক বেশ ভালো লাগে। তাই আমি আরো কিছু লিপস্টিক দেখার জন্য গিয়েছিলাম। আমি লিকুইড লিপস্টিক কিনতে চাইনি। তাই অন্য কিছু দেখছিলাম। ওখানে ট্রাই করার জন্য যে স্যাম্পল গুলো রাখা থাকে সেগুলো হাতে দিয়ে দেখছিলাম। তারপর আমার দুটো লিপস্টিক পছন্দ হয়েছিল। এগুলো কি নিয়ে আমরা যখন বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি, তখন আমার মনে হল আরো একটা লিপস্টিকের কালার আমার ভালো লেগেছিল সেটা নিয়ে নেওয়ায় ভালো। নইলে বাড়ি গিয়ে শুধু মনে হবে ওটা কেন কিনলাম না। তাই আবার নিচে গিয়ে ওই লিপস্টিকটা নিয়ে এসেছিলাম।।

আজ আমার শপিং এর কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এখনো কিন্তু শেষ হয়নি। এখনো আপনাদের সাথে শেয়ার করা বাকি রইল যে আমার বরের জন্য কি কি কেনা হয়েছিল। সেটা না হয় পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।